
।।সুকুমার দাশ বাচ্চু।। কালিগঞ্জ সাতক্ষীরা:
কালিগঞ্জ উপজেলা অফিসার ক্লাবের আয়োজনে শনিবার (২৯ নভেম্বর) সন্ধ্যায় উপজেলা নির্বাহী অফিসার অনুজা মন্ডলকে বদলিজনিত বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে। উপজেলা কৃষি কর্মকর্তা ও অফিসার্স ক্লাবের সহ-সভাপতি ওয়াসিম উদ্দিন এর সভাপতিত্বে ও উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এস এম আকরাম হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিদায়ী উপজেলা নির্বাহী অফিসার অনুজা মন্ডল, বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মইনুল ইসলাম খান, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার শংকর কুমার দে, উপজেলা সিনিয়র মৎস কর্মকর্তা তৌকির আহমেদ, উপজেলা প্রকৌশলী মো: জাকির হোসেন, কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ ( ওসি) মোঃ আসলাম খান, কালিগঞ্জ জোনাল অফিস সাতক্ষীরা পল্লী বিদ্যুত সমিতির ডিজিএম জাহাঙ্গীর আলম, বক্তব্য রাখেন সোনালী ব্যাংকের এজিএম প্রশান্ত ব্যানার্জি, কালিগঞ্জ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মফিজুর রহমান, শ্যামনগর উপজেলা পিআইও মিরাজ হোসেন, খান উপজেলা শিক্ষা অফিসার দীপক কুমার, উপজেলা নির্বাচন অফিসার আবু সোহেল জুয়েল, উপজেলা সমাজসেবা কর্মকর্তা শাকিল আহমেদ, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা অন্যা চক্রবর্তী, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী ও উপজেলা অফিসার ক্লাবের সাধারণ সম্পাদক জুয়েল হোসেন, উপজেলা আইসিটি কর্মকর্তা হেমেন্দ্রনাথ মন্ডল, উপজেলা প্রশাসনিক কর্মকর্তা হোসনে আরা খানম, সহকারী শিক্ষা অফিসার মিজানুর রহমান,কালিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি সাইফুল বারী সফু,সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চু প্রমূখ। অনুষ্ঠানে বিদায়ী উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অফিসার্স ক্লাব এর পক্ষ থেকে সম্মাননা ক্রেস্ট ও উপহার সামগ্রী প্রদান করা হয়। অনুষ্ঠানে উপজেলা অফিসার ক্লাবের সকল সদস্যরা উপস্থিত ছিলেন।এর আগে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়, উপজেলা লেডিস ক্লাব, সহ অন্যান্য সংগঠনের পক্ষ থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে বিদায় সম্বর্ধনা প্রদান করা হয়।
Leave a Reply