1. dailykakshiyali@wp-ads.net : Dailykakshiyali cPanel : Dailykakshiyali cPanel
  2. dainikamaderkhobor@gmail.com : dainikamaderkhobor :
  3. newsarifuzzaman@gmail.com : newsarifuzzaman@gmail.com :
  4. support@wordpless.org : WordPress Support : WordPress Support
কালিগঞ্জ রোকেয়া মুনসুর মহিলা কলেজে উৎসবমুখর পরিবেশে পিঠা উৎসব অনুষ্ঠিত  - দৈনিক কাকশিয়ালী
শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৪:৫২ পূর্বাহ্ন
শিরোনামঃ-
ফারজানার স্মৃতি রক্ষার্থে কাশিবাটি প্রাথমিক বিদ্যালয় শিক্ষকদের সাথে বন্ধু ফোরামের মতবিনিময় রতনপুরে এমপি হাফেজ মুহাদ্দিস রবিউল বাশারের শিক্ষা প্রতিষ্ঠান, মাদ্রাসা ও সড়ক পরিদর্শন; মতবিনিময় সভায় উন্নয়নের অঙ্গীকার জেলা শিক্ষা অফিসার কালিগঞ্জ পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয় পরিদর্শন করলেন সাতক্ষীরায় মাছরাঙা টেলিভিশনের ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন কালিগঞ্জ উপজেলা আইন শৃঙ্খলা বিষয়ক কমিটির মাসিক সভা অনুষ্ঠিত কালিগঞ্জে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত তথ্য অধিকার আইন দুর্নীতি প্রতিরোধে সহায়ক ভূমিকা রাখতে পারে কোয়াটার ফাইনাল স্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত কালিগঞ্জের দক্ষিণ শ্রীপুরে টিসিবির ন্যায্যমূল্যে পণ্য বিক্রি, উপকৃত ৭১৪ পরিবার জাতীয় পর্যায়ে দ্রুততম মানব কালীগঞ্জের জাকির হোসেন কালীগঞ্জে শান্তি ও সম্প্রীতি রক্ষায় পি এফ জি গ্রুপের এৈমাসিক সভা অনুষ্ঠিত

কালিগঞ্জ রোকেয়া মুনসুর মহিলা কলেজে উৎসবমুখর পরিবেশে পিঠা উৎসব অনুষ্ঠিত 

  • আপডেট সময় : বুধবার, ১০ ডিসেম্বর, ২০২৫
  • ২২৩ বার পড়া হয়েছে

।। সুকুমার দাশ বাচ্চু ।। 

সাতক্ষীরার কালিগঞ্জ রোকেয়া মনসুর মহিলা কলেজের আয়োজনে ব্যাপক উৎস ও উদ্দীপনার মধ্য দিয়ে শিক্ষার্থীদের অংশগ্রহণ প্রথমবারের মত কলেজ ক্যাম্পাসে পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১০ ডিসেম্বর) সকাল ১০ টায় কলেজ প্রাঙ্গণের মাঠে জাঁকজমক পূর্ণভাবে

৩টা স্টলে প্রায় ৪৩ রকমের পিঠা প্রদর্শনী করেন কলেজের ছাত্রীরা।

ফিতা কেটে পিঠা উৎসবের উদ্বোধন করেন রোকেয়া মনসুর মহিলা কলেজের (ভারপ্রাপ্ত) অধ্যক্ষ শ্রীবাস রায়,কলেজের পরিচালনা পর্ষদের জিবি সদস্য ও কালিগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু,জিবি সদস্য জাতীয় সাংবাদিক সংস্থার কালীগঞ্জ সাধারণ সম্পাদক শেখ নাজমুল হোসেন, কলেজের শিক্ষক প্রতিনিধি সহকারী অধ্যাপক আব্দুল রউপ, নিয়াজ কাউসার তুহিন, সোমা বিশ্বাস, কালিগঞ্জ পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সহকারী শিক্ষক শেখ জাহিদুল বারী ও কালিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চু, কলেজের সহ অধ্যাপক মমতাজুর রহমান,জয়শ্রী ঘোষ,

সুকুমার ঘোষ, বিকাশ মিস্ত্রি, দেবব্রত মিস্ত্রি, নন্দদুলাল, নাজিমউদ্দিন, আব্দুল ওহাব, মাসুদুর রহমান, সৈয়দ মাহমুদুর রহমান প্রমূখ। রোকেয়া মুনছুর মহিলা কলেজের ছাত্রীদের বানানো পিঠা উৎসবে পাটি সাপটা পিঠা,দুধপলি পিঠা,হৃদয় পিঠা দুধ পিঠা, তেলের পিঠা, রস পিঠা, ফুল পিঠা, গোলাপ পিঠা, চিতা পিঠা, জামাই পিঠা সহ ৪৩ রকম পিঠা উৎসব স্থান পায়। প্রত্যাশার বাহিরে অল্প সময়ের মধ্যে বিক্রয় হয়ে যায় সমস্ত পিঠাপুলি।

কলেজে এমন আয়োজনের জন্য শিক্ষকদের প্রতি আন্তরিক অভিনন্দন জানিয়েছেন অতিথিবৃন্দ।রোকেয়া মনসুর মহিলা কলেজের (ভারপ্রাপ্ত) অধ্যক্ষ শ্রীবাস রায় বলেন প্রথমবারের মত শিক্ষার্থীদের উৎস অনুপ্রেরণা জুগিয়ে আয়োজন করা হয়েছে পিঠা উৎসব, কলেজের ছাত্রী ও শিক্ষকদের মধ্যে ব্যাপক সাড়া পেয়েছি। আগামীতে প্রতি বছর কলেজে পিঠা উৎসবের আয়োজন করা হবে। কলেজ পরিচালনা পরিষদের সদস্য ও কালিগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু বলেন গ্রাম বাংলার ঐতিহ্য পিঠা উৎসব এগুলোকে ধরে রাখতে হবে।লেখাপড়ার পাশাপাশি শিক্ষার্থীদের এ ধরনের সৃজনশীল কাজে উৎসাহ অনুপ্রেরণা দিতে হবে। কলেজের জিবি শিক্ষক প্রতিনিধ সহকারী অধ্যাপক আব্দুর রউফ দীর্ঘদিন এ ধরনের পিঠা উৎসবের আয়োজন করতে পারেনি এখন করতে পেরে ভালো লাগছে।এখন থেকে কলেজে পিঠা উৎসব সহ জাতীয় পর্যায়ের প্রোগ্রাম গুলি সামনে রেখে শিক্ষার্থীদের মধ্যে খেলাধুল সংস্কৃতিক অনুষ্ঠানসহ অন্যন্য অনুষ্ঠানের আয়োজন করা হবে।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও নিউজ
© www.dailykakshiyali.com
Theme Customized By Diggil Agency