1. dailykakshiyali@wp-ads.net : Dailykakshiyali cPanel : Dailykakshiyali cPanel
  2. dainikamaderkhobor@gmail.com : dainikamaderkhobor :
  3. newsarifuzzaman@gmail.com : newsarifuzzaman@gmail.com :
  4. support@wordpless.org : WordPress Support : WordPress Support
কালিগঞ্জ সদর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বদলি প্রত্যাহারের দাবিতে অভিভাবকদের আবেদন - দৈনিক কাকশিয়ালী
শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০১:০৯ পূর্বাহ্ন
শিরোনামঃ-
ফারজানার স্মৃতি রক্ষার্থে কাশিবাটি প্রাথমিক বিদ্যালয় শিক্ষকদের সাথে বন্ধু ফোরামের মতবিনিময় রতনপুরে এমপি হাফেজ মুহাদ্দিস রবিউল বাশারের শিক্ষা প্রতিষ্ঠান, মাদ্রাসা ও সড়ক পরিদর্শন; মতবিনিময় সভায় উন্নয়নের অঙ্গীকার জেলা শিক্ষা অফিসার কালিগঞ্জ পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয় পরিদর্শন করলেন সাতক্ষীরায় মাছরাঙা টেলিভিশনের ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন কালিগঞ্জ উপজেলা আইন শৃঙ্খলা বিষয়ক কমিটির মাসিক সভা অনুষ্ঠিত কালিগঞ্জে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত তথ্য অধিকার আইন দুর্নীতি প্রতিরোধে সহায়ক ভূমিকা রাখতে পারে কোয়াটার ফাইনাল স্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত কালিগঞ্জের দক্ষিণ শ্রীপুরে টিসিবির ন্যায্যমূল্যে পণ্য বিক্রি, উপকৃত ৭১৪ পরিবার জাতীয় পর্যায়ে দ্রুততম মানব কালীগঞ্জের জাকির হোসেন কালীগঞ্জে শান্তি ও সম্প্রীতি রক্ষায় পি এফ জি গ্রুপের এৈমাসিক সভা অনুষ্ঠিত

কালিগঞ্জ সদর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বদলি প্রত্যাহারের দাবিতে অভিভাবকদের আবেদন

  • আপডেট সময় : রবিবার, ৩০ নভেম্বর, ২০২৫
  • ২০৭ বার পড়া হয়েছে

ফজলুল হক কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি:

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার ০১নং কালিগঞ্জ সদর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আল আমিনের বদলি আদেশ প্রত্যাহারের আবেদন জানিয়েছেন বিদ্যালয়ের ক্যাচমেন্ট এলাকার অভিভাবক, শিক্ষানুরাগী ও প্রাক্তন শিক্ষার্থীরা। রবিবার(৩০নভেম্বার) সকালে

উপজেলা নির্বাহী কর্মকর্তা কার্যালয়ের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করেছে,তারা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও)-এর মাধ্যমে খুলনা বিভাগীয় উপ-পরিচালক, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের নিকট আবেদনপত্র দাখিল করেছেন।

আবেদনে অভিভাবকরা উল্লেখ করেন, প্রধান শিক্ষক মোঃ আল আমিন বিদ্যালয়ে যোগদানের পর থেকে শিক্ষা পরিবেশ, পাঠদানের মান, শিক্ষার্থীদের ফলাফলসহ সামগ্রিক উন্নয়নসহ এক যুগান্তকারী পরিবর্তন সাধিত হয়েছে। বিগত শিক্ষাবর্ষে বিদ্যালয় থেকে আশাতীত ফলাফল এবং একাধিক শিক্ষার্থীর ট্যালেন্টপুল ও সাধারণ কোটায় বৃত্তি অর্জন এ উন্নয়নের প্রমাণ বলে দাবি করেন তারা।

 

এছাড়া এলাকার বাইরের অনেক শিক্ষার্থীও উন্নত মানের শিক্ষার কারণে এ বিদ্যালয়ে পড়াশোনা করছে বলেও উল্লেখ করেন অভিভাবকরা। তাদের দাবি, প্রধান শিক্ষককে বদলি করা হলে বিদ্যালয়ের শিক্ষার মান ব্যাহত হবে এবং বহু শিক্ষার্থী বিদ্যালয় ত্যাগ করে অন্যত্র ভর্তি হতে পারে। এতে বিদ্যালয়ের সুনাম নষ্ট হওয়ার পাশাপাশি কোমলমতি শিক্ষার্থীরা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হবে। বর্তমান বার্ষিক পরীক্ষা চলমান এবং সামনে বৃত্তি পরীক্ষার প্রস্তুতি থাকায় এ সময়ে একজন স্বনামধন্য প্রধান শিক্ষককে অন্যত্র বদলি করায় তারা মর্মাহত বলে আবেদনপত্রে উল্লেখ করা হয়। আবেদনকারীরা প্রধান শিক্ষক মোঃ আল আমিনের বদলি আদেশ প্রত্যাহারের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানান। এ বিষয়ে অভিভাবকরা উপজেলা শিক্ষা অফিসার ও সহকারী উপজেলা শিক্ষা অফিসারকে অনুলিপি প্রদান করেছেন।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও নিউজ
© www.dailykakshiyali.com
Theme Customized By Diggil Agency