
কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি:
সাতক্ষীরা-৩ গণমানুষের নেতা আলহাজ্ব অধ্যাপক ডাঃ মোঃ শহিদুল আলম এর নমিনেশনের জন্য বৃহস্পতিবার ৬ নভেম্বর কালীগঞ্জে কালো পতাকা মিছিল ও কালিগঞ্জ ফুলতলা মোড় অবরোধ করে। এ সময় বিএনপি নেতা ডাক্তার শহিদুল আলমের সমর্থক ভক্তরা ডাক্তার শহিদুল আলমের মনোনয়নের দাবিতে বিভিন্ন স্লোগান দিতে থাকে।
বক্তব্য রাখেন নলতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও বিএনপি নেতা আজিজুর রহমান,বিষ্ণুপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও বিএনপি নেতা জাহাঙ্গীর আলম, জেলা বিএনপির সদস্য শেখ নুরুজ্জামান এস এম বাবু, নলতা বিএনপি’র সভাপতি কিসমতুল বারী, যুবদলের আহবায়ক শেখ আব্দুল আজিজ,স্বেচ্ছাসেবক দলের সেলিম আহমেদ,উপজেলা ছাত্রদলের সদস্য সচিব জিএম পারভেজ, প্রমূখ। সমাবেশে বিক্ষোভকারীরা কালো পাতাকা মাথায় ও লাঠিতে বেঁধে মিছিল করে।এ সময় কালিগঞ্জ ফুলতলা মোড়ে যান জোটের সৃষ্টি হয়। বিপুল বিপুল সংখ্যক কালিগঞ্জ থানা পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ আনতে ভূমিকা রাখেন পালন ।
অন্যদিকে একই দিনে সাতক্ষীরা ৩ কালিগঞ্জ আশাশনি আসনের ধানের শীষের প্রার্থী আলহাজ্ব কাজী মোঃ আলাউদ্দিন কালিগঞ্জ কলেজ মোড় থেকে বিশাল গণ মিছিল নিয়ে কালীগঞ্জের দিকে অগ্রসর হলে পথিমধ্যে পুলিশের ব্যারিকেড দেখে ফুলতলা মোড়ে গেলে বিচ্ছৃঙ্খলা হতে পারে বিদায় কালিগঞ্জ কাতার প্লাজার সামনে সমাবেশ বক্তব্যের মাধ্যমে সম্পন্ন করেন । উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক শেখ এবাদুল ইসলামের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন সাতক্ষীরা ৩ আসনেরধানের শীষের মনোনীত প্রার্থী কাজী আলাউদ্দিন।
Leave a Reply