1. dainikamaderkhobor@gmail.com : dainikamaderkhobor :
  2. newsarifuzzaman@gmail.com : newsarifuzzaman@gmail.com :
কালীগঞ্জে সোহরাওয়ার্দী পার্কে স্বতন্ত্র প্রার্থী ডা: শহিদুল আলমের ফুটবলের বিশাল জনসভা অনুষ্ঠিত  - দৈনিক কাকশিয়ালী
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৩:৫৪ অপরাহ্ন
শিরোনামঃ-
কালী পূজার বাঁশ ফেরতকে কেন্দ্র করে হামলা; কালিগঞ্জে যুবক আহত, থানায় অভিযোগ উৎসবমুখর পরিবেশে সুশৃঙ্খলভাবে কালিগঞ্জে এসএসসি ও সমমানের পরীক্ষার প্রথম দিন সম্পন্ন- ১৪৭৩ পরীক্ষার্থীর মধ্যে অনুপস্থিত ১৩ জন কালিগঞ্জে বসতবাড়ি দখলচেষ্টার অভিযোগ, মারধর ও প্রাণনাশের হুমকি কালিগঞ্জের রতনপুরে জমি দখলকে কেন্দ্র করে সংঘর্ষ: প্রতিবন্ধীসহ ৩ জন আহত কালীগঞ্জে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে উপজেলা পর্যায়ে সমন্বয় সভা অনুষ্ঠিত কালীগঞ্জে বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উদযাপন ৪৭ তম বিজ্ঞান মেলা ও কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ  ব্যক্তিগত আক্রোশের কবলে খাজাবাড়িয়ার একটি পাড়া: নামাজে যাওয়ার পথটুকুও এখন প্রভাবশালীর ব্যক্তি মালিকানায়  কালিগঞ্জে মাদকাটি মসজিদের সম্পত্তিতে ঘর নির্মাণচেষ্টা; আদালতের নিষেধাজ্ঞা অমান্যের অভিযোগে মামলা কালিগঞ্জে পহেলা বৈশাখ উদযাপন: পান্তাভাত ও বর্ণাঢ্য র‍্যালিতে উৎসবের আমেজ কালিগঞ্জে ইমাম পরিবারের একমাত্র রাস্তা বন্ধ, মানবিক সংকটে অবরুদ্ধ জীবন

কালীগঞ্জে সোহরাওয়ার্দী পার্কে স্বতন্ত্র প্রার্থী ডা: শহিদুল আলমের ফুটবলের বিশাল জনসভা অনুষ্ঠিত 

  • আপডেট সময় : সোমবার, ৯ ফেব্রুয়ারি, ২০২৬
  • ১৫৫ বার পড়া হয়েছে

।।সুকুমার দাশ বাচ্চু।। কালিগঞ্জ সাতক্ষীরা প্রতিনিধি: 

সাতক্ষীরা ৩ কালীগঞ্জ আশাশনি আসনের জনতার মনোনীত স্বতন্ত্র প্রার্থী ডাক্তার শহিদুল আলমের ফুটবল প্রতীকের বিশাল জনসভা অনুষ্ঠিত হয়েছে।সোমবার (৯ ফেব্রুয়ারি) বিকাল ৩ টায় কালিগঞ্জ সোহরাওয়ার্দী পার্কে কুশুলিয়া ইউনিয়নের প্রাক্তন চেয়ারম্যান খান লতিফুর রহমান বাবলুর সভাপতিত্বে ও বিষ্ণুপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর আলম ও উপজেলা ছাত্রদলের সাবেক আহবায়ক শেখ পারভেজ ইসলামের সঞ্চালনায় বিশাল জনসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ফুটবল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী গরীবের ডাক্তার নামে খ্যাত ডা: শহিদুল আলম, জনসভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাবেক সংসদ সদস্য আলহাজ্ব শাহাদাত হোসেন, মাইনোরিটি পার্টির রুবেল হোসেন তিনি ডঃ শহিদুল আলমের ফুটবল প্রতীকের পক্ষ প্রতি সমর্থন জানান, কালিগঞ্জ উপজেলা জাতীয় পার্টির সভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান মোঃ মাহবুবুর রহমান, ঢাকাস্থ সাতক্ষীরা জন সমিতির সভাপতি সমাজসেবক ইঞ্জিনিয়ার আবুল কাশেম,

সাবেক সচিব আবু মাসুদ, নলতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজিজুর রহমান পাড়, জেলা বিএনপি’র সদস্য আসাফুর রহমান তুহিন, দক্ষিণ শ্রীপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপি সাবেক সহ-সভাপতি দিদারুল ইসলাম, মথুরেশপুর ইউনিয়ন পরিষদের সাবেক ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান গায়েন, উপজেলা মহিলা দলের সভানেত্রী সাবেক ইউপি সদস্য ডলি ইসলাম,বিশিষ্ট ব্যবসায়ী আজিজুর রহমান পুটু, আশাশুনি উপজেলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল হান্নান,চেয়ারম্যান আজিজুর রহমান,,ইউপি সদস্য বিএনপি নেতা খাইরুল আলম, কুশুলিয়া ইপি সদস্য সিরাজুল ইসলাম,উপজেলা বিএনপির যুবদলের আহ্বায়ক আলাউদ্দিন সোহেল নলতা বিএনপি সাবেক সাধারণ সম্পাদক মিলন সরকার, আনিসুর রহমান,

ভাড়াসিমলা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আব্দুল গফুর আশাশনি বিএনপি নেতা সিয়ামউদ্দীন কুশুলিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি হুমায়ুন কবির ডাবলু, সাবেক সদস্য আনারুল আকু মেম্বার, প্রমূখ। কালিগঞ্জ ও আশাশুনি উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে ফুটবল প্রতীকের হাজার হাজার কর্মী সমর্থকরা উপস্থিত ছিলেন। নির্বাচনী জনসভায় স্বতন্ত্র প্রার্থী ডাক্তার শহিদুল আলম বলেন আজকের এই জনসভা প্রমাণ করে আপনাদের ভালোবাসা, আপনারা আমার প্রতি যে ভালোবাসা দেখিয়েছেন আমি আপনাদের ভালোবাসায় সারা জীবন আপনাদের কাছে থাকতে চাই।আপনারা আমার আপনজন, তিনি আরো বলেন বাকি কয়েকদিন আমরা এলাকায় এলাকায় কাজ করবেন,ফুটবল প্রতীক জনগণের প্রতীক, আগামী ১২ ফেব্রুয়ারি আপনারা সকাল সকাল ভোট কেন্দ্রে গিয়ে ফুটবলের প্রতি সমর্থন জানাবেন।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও নিউজ
© www.dailykakshiyali.com
Theme Customized By Diggil Agency