1. dailykakshiyali@wp-ads.net : Dailykakshiyali cPanel : Dailykakshiyali cPanel
  2. dainikamaderkhobor@gmail.com : dainikamaderkhobor :
  3. newsarifuzzaman@gmail.com : newsarifuzzaman@gmail.com :
  4. support@wordpless.org : WordPress Support : WordPress Support
গ্রাম আদালতের কার্যক্রম আরও গতিশীল করতে কালিগঞ্জে ত্রৈমাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত - দৈনিক কাকশিয়ালী
বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০২:০২ অপরাহ্ন
শিরোনামঃ-
কালিগঞ্জ উপজেলা আইন শৃঙ্খলা বিষয়ক কমিটির মাসিক সভা অনুষ্ঠিত কালিগঞ্জে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত তথ্য অধিকার আইন দুর্নীতি প্রতিরোধে সহায়ক ভূমিকা রাখতে পারে কোয়াটার ফাইনাল স্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত কালিগঞ্জের দক্ষিণ শ্রীপুরে টিসিবির ন্যায্যমূল্যে পণ্য বিক্রি, উপকৃত ৭১৪ পরিবার জাতীয় পর্যায়ে দ্রুততম মানব কালীগঞ্জের জাকির হোসেন কালীগঞ্জে শান্তি ও সম্প্রীতি রক্ষায় পি এফ জি গ্রুপের এৈমাসিক সভা অনুষ্ঠিত কালিগঞ্জে শহীদ জায়েদা খাতুনের ২৮ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভা ও ভূমিহীন সমাবেশ অনুষ্ঠিত সাতক্ষীরা এলজিইডি নির্বাহী প্রকৌশলী বিদায়ী সংবর্ধনা ও নতুন নির্বাহী প্রকৌশলীকে বরণ কালীগঞ্জে বিতর্ক প্রতিযোগিতা ও সততা স্টোর উদ্বোধন – শিক্ষার্থীদের কণ্ঠে দুর্নীতির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ কালিগঞ্জ উপজেলায় ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের মৌখিক ও ব্যবহারিক পরীক্ষা ২৬ জুলাই

গ্রাম আদালতের কার্যক্রম আরও গতিশীল করতে কালিগঞ্জে ত্রৈমাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত

  • আপডেট সময় : সোমবার, ২০ অক্টোবর, ২০২৫
  • ২৯৩ বার পড়া হয়েছে

শিমুল হোসেন, কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি:

সাতক্ষীরার কালিগঞ্জে উপজেলা পর্যায়ে গ্রাম আদালতের কার্যক্রমে অগ্রগতি সাধনের লক্ষ্যে প্রশাসনিক কর্মকর্তাদের সাথে ত্রৈমাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২০ অক্টোবর) বেলা ১২টার সময় উপজেলা নির্বাহী অফিসারের সম্মেলন কক্ষে এই সভার আয়োজন করা হয়।সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) অনুজা মন্ডল, এবং সভা পরিচালনা করেন উপজেলা সমন্বয়কারী নার্গিস সুলতানা। সভায় গ্রাম আদালতের বিভিন্ন কার্যক্রম, মামলার নিষ্পত্তি, নথিপত্রের সঠিক রক্ষণাবেক্ষণ এবং মামলাজট কমাতে স্থানীয় পর্যায়ের ভূমিকা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

সভায় বক্তারা বলেন, গ্রাম আদালত হচ্ছে ন্যায়বিচার প্রতিষ্ঠার মূল ভিত্তি, যা জনগণের দোরগোড়ায় বিচার সেবা পৌঁছে দেয়। গ্রাম আদালতকে আরও কার্যকর, স্বচ্ছ ও জনবান্ধব করার জন্য প্রশাসনিক কর্মকর্তা, জনপ্রতিনিধি ও স্থানীয় জনগণের সমন্বিত প্রচেষ্টা অপরিহার্য।উপজেলা নির্বাহী অফিসার অনুজা মন্ডল বলেন, “গ্রাম আদালত কার্যকরভাবে পরিচালিত হলে উচ্চ আদালতে মামলা জট অনেকটাই কমে আসবে। আমরা চাই, মানুষ যেন সহজেই গ্রাম আদালতের মাধ্যমে দ্রুত ন্যায়বিচার পায়।”

সভায় উপস্থিত কর্মকর্তারা গ্রাম আদালতের কার্যক্রমকে আরও গতিশীল ও ফলপ্রসূ করে তোলার জন্য একযোগে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। এ সময় আরও উপস্থিত ছিলেন বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ইউনিয়ন পরিষদের সচিব ও গ্রাম আদালত সহায়তা প্রকল্পের সদস্যবৃন্দ।সভা শেষে গ্রাম আদালতের চলমান কর্মকাণ্ডের অগ্রগতি পর্যালোচনা করা হয় এবং ভবিষ্যৎ কার্যপরিকল্পনা নির্ধারণ করা হয়, যাতে “ন্যায়বিচার মানুষের দোরগোড়ায় পৌঁছে যায়”—এই লক্ষ্য বাস্তবায়নে সকলেই ঐক্যবদ্ধভাবে কাজ করতে পারেন।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও নিউজ
© www.dailykakshiyali.com
Theme Customized By Diggil Agency