1. dailykakshiyali@wp-ads.net : Dailykakshiyali cPanel : Dailykakshiyali cPanel
  2. dainikamaderkhobor@gmail.com : dainikamaderkhobor :
  3. newsarifuzzaman@gmail.com : newsarifuzzaman@gmail.com :
  4. support@wordpless.org : WordPress Support : WordPress Support
ডিএমসি ক্লাবের আয়োজনে ৮ দলীয় লক্ষ টাকার ফুটবল টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে খেলায় নলতা শরিফ ফুটবল ক্লাব জয়ী  - দৈনিক কাকশিয়ালী
বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০২:০৩ অপরাহ্ন
শিরোনামঃ-
কালিগঞ্জ উপজেলা আইন শৃঙ্খলা বিষয়ক কমিটির মাসিক সভা অনুষ্ঠিত কালিগঞ্জে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত তথ্য অধিকার আইন দুর্নীতি প্রতিরোধে সহায়ক ভূমিকা রাখতে পারে কোয়াটার ফাইনাল স্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত কালিগঞ্জের দক্ষিণ শ্রীপুরে টিসিবির ন্যায্যমূল্যে পণ্য বিক্রি, উপকৃত ৭১৪ পরিবার জাতীয় পর্যায়ে দ্রুততম মানব কালীগঞ্জের জাকির হোসেন কালীগঞ্জে শান্তি ও সম্প্রীতি রক্ষায় পি এফ জি গ্রুপের এৈমাসিক সভা অনুষ্ঠিত কালিগঞ্জে শহীদ জায়েদা খাতুনের ২৮ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভা ও ভূমিহীন সমাবেশ অনুষ্ঠিত সাতক্ষীরা এলজিইডি নির্বাহী প্রকৌশলী বিদায়ী সংবর্ধনা ও নতুন নির্বাহী প্রকৌশলীকে বরণ কালীগঞ্জে বিতর্ক প্রতিযোগিতা ও সততা স্টোর উদ্বোধন – শিক্ষার্থীদের কণ্ঠে দুর্নীতির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ কালিগঞ্জ উপজেলায় ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের মৌখিক ও ব্যবহারিক পরীক্ষা ২৬ জুলাই

ডিএমসি ক্লাবের আয়োজনে ৮ দলীয় লক্ষ টাকার ফুটবল টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে খেলায় নলতা শরিফ ফুটবল ক্লাব জয়ী 

  • আপডেট সময় : মঙ্গলবার, ২ ডিসেম্বর, ২০২৫
  • ২৬৭ বার পড়া হয়েছে

সুকুমার দাশ বাচ্চু, কালিগঞ্জ সাতক্ষীরা: 

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার ডিএমসি ক্লাবের আয়োজনে ৮ দলীয় লক্ষ টাকার ফুটবল টুর্নামেন্টের প্রথম সেমিফাইনাল খেলায় নলতা শরীফ ফুটবল একাদশ ও পিডিকে মিতালী সংঘের মধ্যে অনুষ্ঠিত হয়।মঙ্গলবার (২ ডিসেম্বর) বিকাল সাড়ে ৩ টায় দেয়া ফুটবল মাঠে ব্যাপক দর্শক সমাগমের মধ্য দিয়ে খেলায় নলতা শরীফ ফুটবল একাদশ ২ -০ গোল পিডিকে মিতালী সংঘ কে হারিয়ে ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করে। খেলা শেষে সেরা খেলোয়াড় নলতা শরীফ ফুটবল একাদশের গোলকিপার জাহাঙ্গীরকে শশুর বাড়ির রেস্টুরেন্ট এর পক্ষ থেকে পুরস্কার প্রদান করা হয়। ডিএমসি ক্লাবের সভাপতি বাবলা আহমেদের সভাপতিত্বে খেলায় উপস্থিত থেকে পুরস্কার প্রদান করেন ৯নং মথুরেশপুর ইউনিয়নের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুল হাকিম , কালিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চু,মথুরেশপুর ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক সাবেক ইউপি সদস্য হেমায়েত হোসেন বাবু, সাবেক ইউপি সদস্য শেখ রিয়াজুল ইসলাম, ইউপি সদস্য ও ৬ নং ওয়ার্ড বিএনপি সভাপতি মোঃ আবু হাসান, ইউপি সদস্য ও প্যানেল চেয়ারম্যান মোদাচ্ছের হোসেন, ইউপি সদস্য দেবাশীষ ঘোষ, ইউপি সদস্য নূর মোহাম্মদ বাঁচা মোল্লা,উপদেষ্টা রেজাউল হক ডাবলু, আবু হাসান রাজ, বীর মুক্তিযোদ্ধা শেখ জিন্নাত আলী, বীর মুক্তিযোদ্ধা এসএম শাহাদাত হোসেন, ডিএমসি ক্লাবের উপদেষ্টা উপদেষ্টা শেখ আব্দুল হাই, সাবেক ইউপি সদস্য শেখ আয়নাল হক, সাবেক উপদেষ্টা মোঃ নাজিম উদ্দিন, ক্লাবের সাধারণ সম্পাদক মোঃ নাসির উদ্দিন ,ক্লাবের সদস্য আলমগীর কোবির,ডিএমসি ক্লাবের কর্মকর্তা মাসুম হাসান, আক্তারুজ্জামান টিটু, আসিফ মাহমুদ, কলিম শারাফি সোহেল, শেখ শাহিন, শফিকুল ইসলাম, সালাউদ্দীন প্রমুখ,উপস্থিত ছিলেন। ৮ দলীয় লক্ষ টাকার ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনাল খেলা আগামী ৬ ডিসেম্বর শনিবার বিকাল সাড়ে তিনটায় ডিএমসি ফুটবল মাঠে ঈশ্বরীপুর ফুটবল একাদশ বনাম দক্ষিণ শ্রীপুর অনির্বাণ ক্লাবের মধ্যে অনুষ্ঠিত হবে। উভয় দলে নাইজেরিয়ান ফুটবল খেলোয়াড় সহ ঢাকা, খুলনা, যশোর, সাতক্ষীরার খেলোয়াড়রা উপস্থিত থাকবেন বলে জানিয়েছি ক্লাবের কর্মকর্তারা।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও নিউজ
© www.dailykakshiyali.com
Theme Customized By Diggil Agency