1. dainikamaderkhobor@gmail.com : dainikamaderkhobor :
  2. newsarifuzzaman@gmail.com : newsarifuzzaman@gmail.com :
নদীতে মাছ ধরতে গিয়ে এক দিন পর লাশ হয়ে ফিরলেন সোনাগাজীর আবদুর শুক্কুর - দৈনিক কাকশিয়ালী
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ১২:৫৭ অপরাহ্ন
শিরোনামঃ-
কালিগঞ্জে জমি বিরোধের জেরে গৃহবধূকে মারধর, শ্লীলতাহানি ও স্বর্ণের চেইন ছিনিয়ে নেওয়ার অভিযোগ সাতক্ষীরার কালিগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে দুই বাংলাদেশী আহত বড়শিমলা কারবালা মাধ্যমিক বিদ্যালয়ের সাফল্য ও গৌরবের ৫৭ বছর পূর্তি উপলক্ষে পুনর্মিলনী উৎসব অনুষ্ঠিত কালিগঞ্জে ৯ সু-সন্তানকে পুরস্কার প্রদান, ঐতিহ্যবাহী লাঠিখেলায় মুখর বন্দকাটি কালিগঞ্জে জমি বিক্রির টাকা আত্মসাত” বসতভিটা দখলের চেষ্টা’থানায় লিখিত অভিযোগ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর ও জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্ম জয়ন্তী পালন  ডা : আকছেদুর রহমান সড়ক দুর্ঘটনায় আহত সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন  কালিগঞ্জে জমি দখলের অভিযোগ,প্রাণনাশের হুমকির দাবি ১০০ মিটার দৌড়ে খুলনা বিভাগীয় চ্যাম্পিয়ন কালীগঞ্জের জাকির কালিগঞ্জে তরুণী অপহরণের চেষ্টাকালে কথিত ‘অজ্ঞান পার্টির’ দুই সদস্য আটক, প্রাইভেটকার জব্দ

নদীতে মাছ ধরতে গিয়ে এক দিন পর লাশ হয়ে ফিরলেন সোনাগাজীর আবদুর শুক্কুর

  • আপডেট সময় : শনিবার, ৮ নভেম্বর, ২০২৫
  • ২২৪ বার পড়া হয়েছে

জাবেদ হোসাইন মামুন, ফেনী প্রতিনিধি:

ছোট ফেনী নদীতে মাছ ধরতে গিয়ে এক দিন পর লাশ হয়ে ফিরলেন ফেনীর সোনাগাজীর রং মিস্ত্রি আবদুর শুক্কুর (৫৫)। তিনি উপজেলার চরচান্দিয়া ইউনিয়নের ৪নং ওয়ার্ডের মাদ্রাসা পাড়ার বাসিন্দা। শনিবার দুপুরে ছোট ফেনী নদীর তীর বালুয়ার চর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

তিনি পেশায় একজন রং মিস্ত্রি ছিলেন। রং এর কাজ না থাকলে তিনি নদীতে ঝাঁকি জাল দিয়ে মাছ ধরতেন। ৭ নভেম্বর শুক্রবার ভোর পাঁচটার দিকে ছোট ফেনী নদীতে ঝাঁকি জাল নিয়ে মাছ ধরতে গিয়ে নিখোঁজ হন তিনি। পরিবারের সদস্যরা অনেক খোঁজাখুঁজি করেন। পরে শনিবার দুপুরে তার লাশের সন্ধান পান। তার নিকটাত্মীয় ব্যবসায়ী জিয়াউর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ধারণা করা হচ্ছে, তিনি নদীতে জাল মারার পর জাল ঝাঁকের মধ্যে আটকে গেলে তিনি নতীতে নেমে খুলতে গিয়ে নদীর পানিতে ডুবে মারা যান। তার শরীরে কোন আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। তাই পারিবারিক সিদ্ধান্তে সন্ধ্যায় তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। মৃত্যকালে তিনি তিন পুত্র, এক কন্যা ও এক স্ত্রী রেখে গেছেন।

 

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও নিউজ
© www.dailykakshiyali.com
Theme Customized By Diggil Agency