1. dainikamaderkhobor@gmail.com : dainikamaderkhobor :
  2. newsarifuzzaman@gmail.com : newsarifuzzaman@gmail.com :
পরশুরামে পুলিশের ওপর হামলা, আহত ৩ - দৈনিক কাকশিয়ালী
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ১২:৫৬ অপরাহ্ন
শিরোনামঃ-
কালিগঞ্জে জমি বিরোধের জেরে গৃহবধূকে মারধর, শ্লীলতাহানি ও স্বর্ণের চেইন ছিনিয়ে নেওয়ার অভিযোগ সাতক্ষীরার কালিগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে দুই বাংলাদেশী আহত বড়শিমলা কারবালা মাধ্যমিক বিদ্যালয়ের সাফল্য ও গৌরবের ৫৭ বছর পূর্তি উপলক্ষে পুনর্মিলনী উৎসব অনুষ্ঠিত কালিগঞ্জে ৯ সু-সন্তানকে পুরস্কার প্রদান, ঐতিহ্যবাহী লাঠিখেলায় মুখর বন্দকাটি কালিগঞ্জে জমি বিক্রির টাকা আত্মসাত” বসতভিটা দখলের চেষ্টা’থানায় লিখিত অভিযোগ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর ও জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্ম জয়ন্তী পালন  ডা : আকছেদুর রহমান সড়ক দুর্ঘটনায় আহত সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন  কালিগঞ্জে জমি দখলের অভিযোগ,প্রাণনাশের হুমকির দাবি ১০০ মিটার দৌড়ে খুলনা বিভাগীয় চ্যাম্পিয়ন কালীগঞ্জের জাকির কালিগঞ্জে তরুণী অপহরণের চেষ্টাকালে কথিত ‘অজ্ঞান পার্টির’ দুই সদস্য আটক, প্রাইভেটকার জব্দ

পরশুরামে পুলিশের ওপর হামলা, আহত ৩

  • আপডেট সময় : শুক্রবার, ১৪ নভেম্বর, ২০২৫
  • ১৫৮ বার পড়া হয়েছে

জাবেদ হোসাইন মামুন, ফেনী প্রতিনিধি:

ফেনীর পরশুরামে পুলিশের ওপর হামলা হয়েছে। এতে আহত হয়েছে পুলিশের এক উপ–পরিদর্শক (এসআই) ও দুই সদস্য। শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার দক্ষিণ কোলাপাড়া এলাকায় এ ঘটনা হয়।

আহতরা হলো– এসআই মুন্নাদে, কনস্টেবল রুহুল আমিন ও নাজমুল। পুলিশ জানায়, পরশুরামের দক্ষিণ কলাপাড়ার গিনা গাজী মজুমদার বাড়ির ফারুক মজুমদারের ছেলে এমাম হোসেন ফয়সাল (২৮) ও রাজিব মজুমদার (৩২)। তারা প্রতিনিয়ত প্রতিবেশী এক নারীকে (৪৬) নানাভাবে উত্ত্যক্ত করে– এমন অভিযোগের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থলে যায়। পুলিশ বিষয়টি মীমাংসা করে আসার পথে রাজীব, ইমাম হোসেন ও ফারুকের নেতৃত্বে হামলা হয়। এতে তিন পুলিশ সদস্য আহত হয়।

পরশুরাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুল হাকিম বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘আহত পুলিশ সদস্যদের পরশুরাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। হামলাকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

 

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও নিউজ
© www.dailykakshiyali.com
Theme Customized By Diggil Agency