1. dailykakshiyali@wp-ads.net : Dailykakshiyali cPanel : Dailykakshiyali cPanel
  2. dainikamaderkhobor@gmail.com : dainikamaderkhobor :
  3. newsarifuzzaman@gmail.com : newsarifuzzaman@gmail.com :
  4. support@wordpless.org : WordPress Support : WordPress Support
পবিত্র ঈদুল আযাহা উপলক্ষে কালিগঞ্জ সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের ২৬০০ শ্রমিকের মাঝে ঈদ বোনাস বিতরণ - দৈনিক কাকশিয়ালী
শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০১:২৩ পূর্বাহ্ন
শিরোনামঃ-
ফারজানার স্মৃতি রক্ষার্থে কাশিবাটি প্রাথমিক বিদ্যালয় শিক্ষকদের সাথে বন্ধু ফোরামের মতবিনিময় রতনপুরে এমপি হাফেজ মুহাদ্দিস রবিউল বাশারের শিক্ষা প্রতিষ্ঠান, মাদ্রাসা ও সড়ক পরিদর্শন; মতবিনিময় সভায় উন্নয়নের অঙ্গীকার জেলা শিক্ষা অফিসার কালিগঞ্জ পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয় পরিদর্শন করলেন সাতক্ষীরায় মাছরাঙা টেলিভিশনের ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন কালিগঞ্জ উপজেলা আইন শৃঙ্খলা বিষয়ক কমিটির মাসিক সভা অনুষ্ঠিত কালিগঞ্জে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত তথ্য অধিকার আইন দুর্নীতি প্রতিরোধে সহায়ক ভূমিকা রাখতে পারে কোয়াটার ফাইনাল স্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত কালিগঞ্জের দক্ষিণ শ্রীপুরে টিসিবির ন্যায্যমূল্যে পণ্য বিক্রি, উপকৃত ৭১৪ পরিবার জাতীয় পর্যায়ে দ্রুততম মানব কালীগঞ্জের জাকির হোসেন কালীগঞ্জে শান্তি ও সম্প্রীতি রক্ষায় পি এফ জি গ্রুপের এৈমাসিক সভা অনুষ্ঠিত

পবিত্র ঈদুল আযাহা উপলক্ষে কালিগঞ্জ সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের ২৬০০ শ্রমিকের মাঝে ঈদ বোনাস বিতরণ

  • আপডেট সময় : রবিবার, ২৪ মে, ২০২৬
  • ৫৩ বার পড়া হয়েছে

ফজলুল হক,কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধিঃ

পবিত্র ঈদুল আযহা উপলক্ষে সাতক্ষীরার কালিগঞ্জ সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন-৯৫০ এর উদ্যোগে প্রায় ২ হাজার ৬ শত শ্রমিকের মাঝে ঈদ বোনাস বিতরণ করা হয়েছে। রবিবার (২৪ মে ২০২৬) দুপুরে শ্রমিক ইউনিয়নের নিজস্ব ভবনের হলরুমে এ বোনাস বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে কালিগঞ্জ সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি সুমন হোসেনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আবু তাহেরের সঞ্চালনায় শ্রমিকদের হাতে ঈদ বোনাস তুলে দেওয়া হয়।

 

এ সময় উপস্থিত ছিলেন কালিগঞ্জ মালিক সমিতির সাধারণ সম্পাদক আফসার উদ্দিন সরদার, সাতক্ষীরা জেলা বাস-মিনিবাস সমিতির সাবেক আঞ্চলিক কর্মকর্তা শরীফ আব্দুর রাজ্জাক, উপজেলা শ্রমিক দলের সভাপতি সেলিম আহমেদ, আন্তজেলা বাস ও মিনিবাস মালিক সমিতির সহ সভাপতি শেখ বাকী,প্রবাসী বন্ধু মহল

ও একতা গ্রুপের চেয়ারম্যান ফারুক হোসেন সহ শ্রমিক ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

এছাড়াও উপস্থিত ছিলেন শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক জহুরুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক শাহিন বাবু, সহ-সভাপতি কবিরুল ইসলাম ও মহাতাপ হোসেন, কোষাধ্যক্ষ আব্দুস সালাম, অফিস সম্পাদক সাইফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক শাহাবুদ্দিন রহমান, সমাজকল্যাণ সম্পাদক আজমির হোসেন, সড়ক সম্পাদক আকরাম হোসেন, কার্যনির্বাহী সদস্য আকরাম হোসেন, জাহাঙ্গীর আলম, সাদ্দাম ও শহিদুল ইসলাম প্রমুখ।অনুষ্ঠানে বক্তারা বলেন, পরিবহন শ্রমিকরা দেশের অর্থনীতির অন্যতম চালিকাশক্তি। সারা বছর কঠোর পরিশ্রমের মাধ্যমে যাত্রীসেবা নিশ্চিত করতে তারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন। ঈদের আনন্দ শ্রমিকদের সঙ্গে ভাগাভাগি করে নিতে শ্রমিক ইউনিয়নের এ উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়।

 

বক্তারা আরও বলেন, শ্রমিকদের অধিকার রক্ষা, কল্যাণ নিশ্চিতকরণ এবং তাদের সুখ-দুঃখে পাশে থাকা সংগঠনের নৈতিক দায়িত্ব। ভবিষ্যতেও শ্রমিকদের কল্যাণে এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন তারা।

 

অনুষ্ঠান শেষে শ্রমিকদের মাঝে ঈদ বোনাস বিতরণ করা হয় এবং সকলের সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

 

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও নিউজ
© www.dailykakshiyali.com
Theme Customized By Diggil Agency