1. dailykakshiyali@wp-ads.net : Dailykakshiyali cPanel : Dailykakshiyali cPanel
  2. dainikamaderkhobor@gmail.com : dainikamaderkhobor :
  3. newsarifuzzaman@gmail.com : newsarifuzzaman@gmail.com :
  4. support@wordpless.org : WordPress Support : WordPress Support
বাগমারায় ধানের শীষের প্রার্থী ডিএম জিয়ার শুভেচ্ছা বিনিময়  - দৈনিক কাকশিয়ালী
বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৫:৫১ অপরাহ্ন
শিরোনামঃ-
কালিগঞ্জ উপজেলা আইন শৃঙ্খলা বিষয়ক কমিটির মাসিক সভা অনুষ্ঠিত কালিগঞ্জে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত তথ্য অধিকার আইন দুর্নীতি প্রতিরোধে সহায়ক ভূমিকা রাখতে পারে কোয়াটার ফাইনাল স্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত কালিগঞ্জের দক্ষিণ শ্রীপুরে টিসিবির ন্যায্যমূল্যে পণ্য বিক্রি, উপকৃত ৭১৪ পরিবার জাতীয় পর্যায়ে দ্রুততম মানব কালীগঞ্জের জাকির হোসেন কালীগঞ্জে শান্তি ও সম্প্রীতি রক্ষায় পি এফ জি গ্রুপের এৈমাসিক সভা অনুষ্ঠিত কালিগঞ্জে শহীদ জায়েদা খাতুনের ২৮ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভা ও ভূমিহীন সমাবেশ অনুষ্ঠিত সাতক্ষীরা এলজিইডি নির্বাহী প্রকৌশলী বিদায়ী সংবর্ধনা ও নতুন নির্বাহী প্রকৌশলীকে বরণ কালীগঞ্জে বিতর্ক প্রতিযোগিতা ও সততা স্টোর উদ্বোধন – শিক্ষার্থীদের কণ্ঠে দুর্নীতির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ কালিগঞ্জ উপজেলায় ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের মৌখিক ও ব্যবহারিক পরীক্ষা ২৬ জুলাই

বাগমারায় ধানের শীষের প্রার্থী ডিএম জিয়ার শুভেচ্ছা বিনিময় 

  • আপডেট সময় : মঙ্গলবার, ৪ নভেম্বর, ২০২৫
  • ১৫৮ বার পড়া হয়েছে

বাগমারা প্রতিনিধি রাজশাহীর বাগমারায় বিএনপি মনোনীত প্রার্থী ডিএম জিয়াউর রহমান জিয়া সর্বস্তরের জনগণের সাথে শুভেচ্ছা বিনিময় করেছেন।মঙ্গলবার (৪ নভেম্বর) বিকেল পাঁচ’টায় ভবানীগঞ্জ আলু হাটিতে এ উপলক্ষে সংক্ষিপ্ত সভা অনুষ্ঠিত হয়।ভবানীগঞ্জ পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে এবং তাঁতিদলের আহবায়ক মামুনুর রশীদ মামুনের সঞ্চালনায় সংক্ষিপ্ত সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব শামসুজ্জামান সরকার বাদশা,তাহেরপুর পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র আ ন ম শামসুর রহমান মিন্টু,গোয়ালকান্দি ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মামুনুর রশীদ মামুন মহুরি প্রমুখ।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাগমারা উপজেলা বিএনপির আহবায়ক ও সাবেক উপজেলা চেয়ারম্যান এবং বিএনপি মনোনীত রাজশাহী-৪ বাগমারা আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ডি এম জিয়াউর রহমান জিয়া।অনুষ্ঠানের প্রধান অতিথি বলেন, মনোনয়ন প্রত্যাশীদের সবাই অত্যন্ত যোগ্য প্রার্থী ছিলেন।যাঁরা মাঠে ময়দানে থেকে মনোনয়ন পাননি, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দলীয় পদ,পদবীসহ নানা ভাবে তাঁদের মূল্যায়ন করবেন।তিনি আরও বলেন,মনোনয়ন প্রত্যাশী ১০ জন সহ তাঁদের নেতা-কর্মী শুভানুধ্যায়ীদের বুকে টেনে নিবেন।তাঁদের এক সাথে বসবেন,ধানের শীষের ভোট প্রার্থনা করবেন।তাঁদের এমন কোন কথা বলবেন না,যাতে তাঁরা বিন্দুমাত্র কষ্ট পায়।আমি সময়মত প্রত্যেকের নিকট যাবো, বসবো কথা বলবো।আমি মানুষ,আমার ভুলভ্রান্তি হয়ে থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। মেহেরবানী করে ধানের শীষে ভোট দিবেন।এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন হামিরকুৎসা ইউনিয়ন বিএনপির সভাপতি বেলাল শাহ, গনিপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল জব্বার খাঁ, সাধারণ সম্পাদকগোলামমর্তুজাবকুল,গোবিন্দপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি মাস্টার সৈয়দ আলী, সাধারণ সম্পাদক শাহনাজ পারভীন, আউচপাড়া ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি শামসুদ্দিন কারিগর, বাসুপাড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক এমদাদুল হক,শুভডাঙ্গা ইউনিয়ন বিএনপির সভাপতি শফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক আবু সামা মিষ্টার,জিসাস উপজেলা সভাপতি আব্দুল জলিল, তারেক জিয়ার প্রজন্ম দলের সভাপতি নাসির উদ্দীন, সাধারণ সম্পাদক সিদ্দিকুর রহমান, প্রবীণ নেতা তৈয়বুর রহমান ফটা সহ বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।দিনব্যাপী বিভিন্ন ইউনিয়ন, পৌরসভা থেকে হাজার হাজার নেতা-কর্মী,সমর্থক, শুভানুধ্যায়ীরা বিএনপি মনোনীত প্রার্থী ডিএম জিয়াউর রহমান জিয়া সাথে শুভেচ্ছা বিনিময় করেন।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও নিউজ
© www.dailykakshiyali.com
Theme Customized By Diggil Agency