1. dailykakshiyali@wp-ads.net : Dailykakshiyali cPanel : Dailykakshiyali cPanel
  2. dainikamaderkhobor@gmail.com : dainikamaderkhobor :
  3. newsarifuzzaman@gmail.com : newsarifuzzaman@gmail.com :
  4. support@wordpless.org : WordPress Support : WordPress Support
বাগমারার আউচপাড়ায় জামায়াতের কর্মীসভা ও সুধী সমাবেশ অনুষ্ঠিত - দৈনিক কাকশিয়ালী
বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১০:৫৮ অপরাহ্ন
শিরোনামঃ-
কালিগঞ্জ উপজেলা আইন শৃঙ্খলা বিষয়ক কমিটির মাসিক সভা অনুষ্ঠিত কালিগঞ্জে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত তথ্য অধিকার আইন দুর্নীতি প্রতিরোধে সহায়ক ভূমিকা রাখতে পারে কোয়াটার ফাইনাল স্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত কালিগঞ্জের দক্ষিণ শ্রীপুরে টিসিবির ন্যায্যমূল্যে পণ্য বিক্রি, উপকৃত ৭১৪ পরিবার জাতীয় পর্যায়ে দ্রুততম মানব কালীগঞ্জের জাকির হোসেন কালীগঞ্জে শান্তি ও সম্প্রীতি রক্ষায় পি এফ জি গ্রুপের এৈমাসিক সভা অনুষ্ঠিত কালিগঞ্জে শহীদ জায়েদা খাতুনের ২৮ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভা ও ভূমিহীন সমাবেশ অনুষ্ঠিত সাতক্ষীরা এলজিইডি নির্বাহী প্রকৌশলী বিদায়ী সংবর্ধনা ও নতুন নির্বাহী প্রকৌশলীকে বরণ কালীগঞ্জে বিতর্ক প্রতিযোগিতা ও সততা স্টোর উদ্বোধন – শিক্ষার্থীদের কণ্ঠে দুর্নীতির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ কালিগঞ্জ উপজেলায় ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের মৌখিক ও ব্যবহারিক পরীক্ষা ২৬ জুলাই

বাগমারার আউচপাড়ায় জামায়াতের কর্মীসভা ও সুধী সমাবেশ অনুষ্ঠিত

  • আপডেট সময় : রবিবার, ৯ নভেম্বর, ২০২৫
  • ১৬৩ বার পড়া হয়েছে

বাগমারা প্রতিনিধি:

রাজশাহীর বাগমারা উপজেলার আউচপাড়া ইউনিয়নের মুগাইপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ৯ নম্বর ওয়ার্ড জামায়াতে ইসলামী শাখার উদ্যোগে সুধী সমাবেশ ও কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে।সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাজশাহী-৪ (বাগমারা) আসনে জামায়াতের একক প্রার্থী ডা. আব্দুল বারী।তিনি বলেন,“জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে প্রতিটি নাগরিকের ন্যায্য অধিকার নিশ্চিত করা হবে।যার যা প্রাপ্য, তাকে তা দেওয়া হবে।ঘুষ ও দুর্নীতির কোনো স্থান থাকবে না।জামায়াত সবসময় দেশ ও জনগণের কল্যাণে রাজনীতি করে।”এর আগে মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়।সেখানে প্রধান অতিথি বলেন, “মা-বোনদের নিরাপত্তা ও মর্যাদা রক্ষায় সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে। পাশাপাশি যোগ্যতা অনুযায়ী তাদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা হবে।”সমাবেশে প্রধান আলোচক ছিলেন উপজেলা জামায়াতের আমির মাস্টার কামরুজ্জামান হারুন।বিশেষ

অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের সেক্রেটারি সহকারী অধ্যাপক অহিদুল ইসলাম এবং শুরা ও কর্মপরিষদ সদস্য আইনাল হক। সমাবেশের সভাপতিত্ব করেন আউচপাড়া ইউনিয়ন জামায়াতের আমির আল আমিন হোসেন। অনুষ্ঠানটি পরিচালনা করেন অধ্যাপক আফজাল হোসেন, সভাপতি – যুব বিভাগ, আউচপাড়া ইউনিয়ন জামায়াত।অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ভবানীগঞ্জ পৌর জামায়াতের আমির আশরাফুল ইসলাম আশিক ও সেক্রেটারি রফিকুল ইসলাম। আলোচনা শুরুর আগে মুগাইপাড়া বাজার এলাকার ব্যবসায়ী ও সাধারণ মানুষের সঙ্গে গণসংযোগ করেন অতিথিরা।এ সময় জামায়াতে ইসলামী ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও নিউজ
© www.dailykakshiyali.com
Theme Customized By Diggil Agency