1. dailykakshiyali@wp-ads.net : Dailykakshiyali cPanel : Dailykakshiyali cPanel
  2. dainikamaderkhobor@gmail.com : dainikamaderkhobor :
  3. newsarifuzzaman@gmail.com : newsarifuzzaman@gmail.com :
  4. support@wordpless.org : WordPress Support : WordPress Support
রামচন্দ্রপুর বাইতুল হামদ্ জামে মসজিদ পবিত্র জুম্মা নামাজের মধ্য দিয়ে শুভ উদ্বোধন - দৈনিক কাকশিয়ালী
শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৩:০২ পূর্বাহ্ন
শিরোনামঃ-
ফারজানার স্মৃতি রক্ষার্থে কাশিবাটি প্রাথমিক বিদ্যালয় শিক্ষকদের সাথে বন্ধু ফোরামের মতবিনিময় রতনপুরে এমপি হাফেজ মুহাদ্দিস রবিউল বাশারের শিক্ষা প্রতিষ্ঠান, মাদ্রাসা ও সড়ক পরিদর্শন; মতবিনিময় সভায় উন্নয়নের অঙ্গীকার জেলা শিক্ষা অফিসার কালিগঞ্জ পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয় পরিদর্শন করলেন সাতক্ষীরায় মাছরাঙা টেলিভিশনের ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন কালিগঞ্জ উপজেলা আইন শৃঙ্খলা বিষয়ক কমিটির মাসিক সভা অনুষ্ঠিত কালিগঞ্জে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত তথ্য অধিকার আইন দুর্নীতি প্রতিরোধে সহায়ক ভূমিকা রাখতে পারে কোয়াটার ফাইনাল স্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত কালিগঞ্জের দক্ষিণ শ্রীপুরে টিসিবির ন্যায্যমূল্যে পণ্য বিক্রি, উপকৃত ৭১৪ পরিবার জাতীয় পর্যায়ে দ্রুততম মানব কালীগঞ্জের জাকির হোসেন কালীগঞ্জে শান্তি ও সম্প্রীতি রক্ষায় পি এফ জি গ্রুপের এৈমাসিক সভা অনুষ্ঠিত

রামচন্দ্রপুর বাইতুল হামদ্ জামে মসজিদ পবিত্র জুম্মা নামাজের মধ্য দিয়ে শুভ উদ্বোধন

  • আপডেট সময় : শনিবার, ৬ ডিসেম্বর, ২০২৫
  • ১৫৬ বার পড়া হয়েছে

।। সুকুমার দাশ বাচ্চু ।। কালিগঞ্জ সাতক্ষীরা 

সাতক্ষীরা’র শ্যামনগর উপজেলার নূরনগর ইউনিয়নে রামচন্দ্রপুর বাইতুল হামদ্ জামে মসজিদটি পবিত্র জুম্মা নামাজের মধ্য দিয়ে শুভ উদ্বোধন করা হয়েছে। শুক্রবার ৫ ডিসেম্বর দুপুর সাড়ে ১২ টায় বাইতুল হামদ্ জামে মসজিদটির পরিচালনা কমিটির আয়োজনে মসজিদে বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রিতিনিধি, শিক্ষক, সাংবাদিক, ব্যবসায়ী, সুশীল সমাজের নেতৃবৃন্দ, আলেম ওলামায়েকেরামগন সহ বিভিন্ন এলাকা থেকে আগত ধর্মপ্রান মুসল্লীবৃন্দের উপস্থিতিতে পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে মসজিদ সংক্রান্ত ও উন্নয়নকল্পে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান শিক্ষক মোঃ আজিজুল হক এর সঞ্চালনায় বক্তব্য রাখেন পাঠক নন্দিত জনবহুল দৈনিক দৃষ্টিপাত পত্রিকার সম্পাদক ও প্রকাশক জি এম নূর ইসলাম, বিশিষ্ট সমাজসেবক ইঞ্জিনিয়ার মোঃ মুজিবুর রহমান, উপজেলা বিএনপি’র সাবেক সদস্য সচিব সাবেক ইউপি চেয়ারম্যান গোলাম আলমগীর, উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাওঃ গোলাম মোস্তফা, বিশিষ্ট সমাজসেবক মোঃ আব্দুল জলিল বাবু, বিশিষ্ট সমাজসেবক ইউপি চেয়ারম্যান প্রার্থী মোঃ হাবিবুর রহমান লিটন, ব্যাংক কর্মকর্তা মোঃ আবুল হোসেন, সমাজসেবক প্রবাসী মোঃ মোস্তাফিজুর রহমান, অত্র মসজিদের সেক্রেটারি সমাজসেবক জিএম গোলাম মোস্তফা প্রমুখ। আলোচনা সভায় বক্তারা, স্থানীয় মুসল্লিদের নামাজের সুবিধার্থে যে সমস্ত দানশীল ব্যক্তিদের সহযোগিতায় মসজিদটি গড়ে উঠেছে এবং অতি অল্প সময়ের মধ্যে মসজিদটির ছাদ নির্মাণপূর্বক নামাজের সুব্যবস্থা করায় মসজিদ পরিচালনা কমিটিকে ধন্যবাদ জানান। মসজিদের আরও অনেক কাজ অসমাপ্ত রয়েছে। এই অসমাপ্ত কাজ সমাপ্ত করার জন্য সমাজের দানশীল ব্যক্তিদের সহযোগিতা কামনা করেন। আলোচনা শেষে মাওঃ মোঃ মোফাজ্জল হোসেন হেলালী’র ইমামতিতে পবিত্র জুম্মা নামাজের মধ্য দিয়ে মসজিদটি জুম্মা মসজিদ হিসাবে শুভ উদ্বোধন করা হয়। সকলের সহযোগিতায় মসজিদ নির্মাণে আজ পর্যন্ত সকল আয় ব্যায়ের হিসাব উপস্থাপন করেন সমাজসেবক আলহাজ্ব মোঃ শাহাদাত সরদার ও মসজিদের ক্যাশিয়ার মোঃ আব্দুল বারী মল্লিক।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও নিউজ
© www.dailykakshiyali.com
Theme Customized By Diggil Agency