1. dailykakshiyali@wp-ads.net : Dailykakshiyali cPanel : Dailykakshiyali cPanel
  2. dainikamaderkhobor@gmail.com : dainikamaderkhobor :
  3. newsarifuzzaman@gmail.com : newsarifuzzaman@gmail.com :
  4. support@wordpless.org : WordPress Support : WordPress Support
লুমিনাস মডেল স্কুলে বর্ণাঢ্য বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত - দৈনিক কাকশিয়ালী
বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৪:৫৩ অপরাহ্ন
শিরোনামঃ-
কালিগঞ্জ উপজেলা আইন শৃঙ্খলা বিষয়ক কমিটির মাসিক সভা অনুষ্ঠিত কালিগঞ্জে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত তথ্য অধিকার আইন দুর্নীতি প্রতিরোধে সহায়ক ভূমিকা রাখতে পারে কোয়াটার ফাইনাল স্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত কালিগঞ্জের দক্ষিণ শ্রীপুরে টিসিবির ন্যায্যমূল্যে পণ্য বিক্রি, উপকৃত ৭১৪ পরিবার জাতীয় পর্যায়ে দ্রুততম মানব কালীগঞ্জের জাকির হোসেন কালীগঞ্জে শান্তি ও সম্প্রীতি রক্ষায় পি এফ জি গ্রুপের এৈমাসিক সভা অনুষ্ঠিত কালিগঞ্জে শহীদ জায়েদা খাতুনের ২৮ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভা ও ভূমিহীন সমাবেশ অনুষ্ঠিত সাতক্ষীরা এলজিইডি নির্বাহী প্রকৌশলী বিদায়ী সংবর্ধনা ও নতুন নির্বাহী প্রকৌশলীকে বরণ কালীগঞ্জে বিতর্ক প্রতিযোগিতা ও সততা স্টোর উদ্বোধন – শিক্ষার্থীদের কণ্ঠে দুর্নীতির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ কালিগঞ্জ উপজেলায় ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের মৌখিক ও ব্যবহারিক পরীক্ষা ২৬ জুলাই

লুমিনাস মডেল স্কুলে বর্ণাঢ্য বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

  • আপডেট সময় : রবিবার, ২৬ এপ্রিল, ২০২৬
  • ৯৬ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক, কালিগঞ্জ, সাতক্ষীরা :

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার মৌতলায় অবস্থিত লুমিনাস মডেল স্কুলে প্রথমবারের মতো জাঁকজমকপূর্ণ বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক অনুষ্ঠান ও প্রীতিভোজ-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৫ এপ্রিল ২০২৬) সকাল ৯টায় শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও আমন্ত্রিত অতিথিদের উপস্থিতিতে অনুষ্ঠানের উদ্বোধন ঘোষণা করেন বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সভাপতি ও বিশিষ্ট সমাজসেবক শেখ জাহাঙ্গীর আলম।

 

অনুষ্ঠানের প্রথম পর্বে শিক্ষার্থীদের অংশগ্রহণে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা এবং দ্বিতীয় পর্বে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এরপর দুপুরে বিদ্যালয়ের শিক্ষার্থী, অভিভাবক ও অতিথিদের অংশগ্রহণে প্রীতিভোজের আয়োজন করা হয়। বিকেলে শিক্ষক, অভিভাবক, অতিথি ও স্থানীয় জনগণের অংশগ্রহণে বিভিন্ন গ্রামীণ খেলাধুলা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

সন্ধ্যায় সমাপনী পর্বে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. আনারুল ইসলামের সভাপতিত্বে এবং একাডেমিক কমিটির সদস্য মাস্টার গোলাম মোস্তফার সঞ্চালনায় আয়োজিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন শিমু-রেজা এমপি কলেজের অধ্যক্ষ জয়ন্ত কুমার ঘোষ।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক চেয়ারম্যান কাজী রফিকুল ইসলাম বাটুল, বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সভাপতি শেখ জাহাঙ্গীর আলম, সমাজসেবক শেখ আনিছুর রহমান হাবিবউল্লাহ, এস বাংলা টেলিভিশনের বার্তা সম্পাদক মো. আনোয়ারুল ইসলাম, মৌতলা বাসস্ট্যান্ড ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক গাজী রফিকুল ইসলাম, প্রভাষক জি এম শাহিনুর রহমান, প্রভাষক খান সেলিম হোসেন, প্রভাষক শাহাজী আনিসুর রহমান এবং ইউপি সদস্য মাহফুজ খাতুন খুকু।

এছাড়াও উপস্থিত ছিলেন কালিগঞ্জ উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মীর শাহাদাত আজম, ইউনিয়ন যুবদলের আহ্বায়ক কাজী সাঈদ হোসেন, বিএনপি নেতা খান আবুল খায়ের, মোল্যা আকছেদুর রহমানসহ আরও অনেকে।

অতিথিবৃন্দ তাদের বক্তব্যে প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের সার্বিক সাফল্যের প্রশংসা করেন এবং এমন বর্ণাঢ্য আয়োজনের জন্য বিদ্যালয় কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান। শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও নিউজ
© www.dailykakshiyali.com
Theme Customized By Diggil Agency