
সুকুমার দাশ বাচ্চু।। কালিগঞ্জ সাতক্ষীরা:
সরকারি কালিগঞ্জ পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে রবিবার (২৮ ডিসেম্বর) অষ্টম শ্রেণী জুনিয়র বৃত্তি পরীক্ষা ২০২৫ শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে। জুনিয়র বৃত্তি পরীক্ষায় কালিগঞ্জ উপজেলার ৪১ টি মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্র-ছাত্রী মোট ৬২৭ জন এরমধ্যে ২০২ জন ছাত্র, ৪০৩ ছাত্রী। প্রথম দিন বাংলা পরীক্ষায় ২২ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল।
এর মধ্যে ১০ জন ছাত্র ও ১২ জন ছাত্রী। পরীক্ষা কেন্দ্রের সচিব হিসেবে দায়িত্ব পালন করেন সরকারি কালিগঞ্জ পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল হাসান, হল সুপার ছিলেন রতনপুর তারকনাথ বিদ্যাপীঠের প্রধান শিক্ষক শফিকুল ইসলাম, সহকারী হল সুপার সরকারি কালিগঞ্জ হাই স্কুলের সহকারী শিক্ষক গোপাল চন্দ্র গাইন,ট্যাগ অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী জুয়েল হোসেন। এই কেন্দ্রে ২৯ ডিসেম্বর ইংরেজি পরীক্ষা,৩০ ডিসেম্বর গণিত পরীক্ষা, ও ৩১ ডিসেম্বর বিজ্ঞান ও সমাজ পরীক্ষা অনুষ্ঠিত হবে। এই কেন্দ্রে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে শান্তিপূর্ণভাবে পরীক্ষার জন্য সকল ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
Leave a Reply