
মো. হাফিজুল ইসলাম, সাতক্ষীরা :
জুলাই সনদ বাস্তবায়ন ও পি আর পদ্ধতিসহ ৫ দফা দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ শেষে সাতক্ষীরা জেলা প্রশাসক মোস্তাক আহমেদ’র মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর স্মারক লিপি প্রদান করা হয়েছে।
রবিবার (১২ অক্টোবর) বিকালে সাতক্ষীরা জেলা জামায়াতের উদ্যোগে শহরের আব্দুর রাজ্জাক পার্ক এলাকা থেকে এ বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
জামায়াতে ইসলামী’র ঘোষিত পাঁচ দফা দাবিগুলো হলো—জুলাই সনদের ভিত্তিতে ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত করা,সংসদের উভয় কক্ষে পিআর পদ্ধতি চালু করা,অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের লক্ষ্যে সবার জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা,ফ্যাসিস্ট সরকারের সকল জুলুম-নির্যাতন, গণহত্যা ও দুর্নীতির বিচার দৃশ্যমান করা, স্বৈরাচারের দোসর জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করা।
সমাবেশে বক্তারা বলেন, জামায়াতে ইসলামী বরাবরই অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও ভয়ভীতিমুক্ত পরিবেশে একটি গ্রহণযোগ্য জাতীয় নির্বাচন অনুষ্ঠানের দাবি জানিয়ে আসছে। কিন্তু সরকার যদি ঘোষিত ৫ দফা গণদাবি উপেক্ষা করে, তবে জনগণ তাদের ন্যায্য অধিকার আদায়ের আন্দোলন আরও জোরদার করতে বাধ্য হবে।
এসময় বক্তব্য রাখেন জামায়াতের কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারী ও সাতক্ষীরা সদর-২ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী মুহাদ্দিস আব্দুল খালেক। জেলা আমির উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুলের সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আজিজুর রহমান, সহকারী সেক্রেটারী সহযোগী অধ্যাপক ওমর ফারুক, শহর আমির জাহিদুল ইসলাম, সদর উপজেলা আমির মাওলানা মোশারফ হোসেন, শহর সেক্রেটারী খোরশেদ আলম, সদর উপজেলা সেক্রেটারী হাবিবুর রহমানসহ স্থানীর নেতৃবৃন্দ।
Leave a Reply