1. dailykakshiyali@wp-ads.net : Dailykakshiyali cPanel : Dailykakshiyali cPanel
  2. dainikamaderkhobor@gmail.com : dainikamaderkhobor :
  3. newsarifuzzaman@gmail.com : newsarifuzzaman@gmail.com :
  4. support@wordpless.org : WordPress Support : WordPress Support
সাতক্ষীরার তালায় আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের গ্রাহক সভা অনুষ্ঠিত - দৈনিক কাকশিয়ালী
শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৩:২৪ পূর্বাহ্ন
শিরোনামঃ-
ফারজানার স্মৃতি রক্ষার্থে কাশিবাটি প্রাথমিক বিদ্যালয় শিক্ষকদের সাথে বন্ধু ফোরামের মতবিনিময় রতনপুরে এমপি হাফেজ মুহাদ্দিস রবিউল বাশারের শিক্ষা প্রতিষ্ঠান, মাদ্রাসা ও সড়ক পরিদর্শন; মতবিনিময় সভায় উন্নয়নের অঙ্গীকার জেলা শিক্ষা অফিসার কালিগঞ্জ পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয় পরিদর্শন করলেন সাতক্ষীরায় মাছরাঙা টেলিভিশনের ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন কালিগঞ্জ উপজেলা আইন শৃঙ্খলা বিষয়ক কমিটির মাসিক সভা অনুষ্ঠিত কালিগঞ্জে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত তথ্য অধিকার আইন দুর্নীতি প্রতিরোধে সহায়ক ভূমিকা রাখতে পারে কোয়াটার ফাইনাল স্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত কালিগঞ্জের দক্ষিণ শ্রীপুরে টিসিবির ন্যায্যমূল্যে পণ্য বিক্রি, উপকৃত ৭১৪ পরিবার জাতীয় পর্যায়ে দ্রুততম মানব কালীগঞ্জের জাকির হোসেন কালীগঞ্জে শান্তি ও সম্প্রীতি রক্ষায় পি এফ জি গ্রুপের এৈমাসিক সভা অনুষ্ঠিত

সাতক্ষীরার তালায় আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের গ্রাহক সভা অনুষ্ঠিত

  • আপডেট সময় : বুধবার, ২৯ অক্টোবর, ২০২৫
  • ১৬২ বার পড়া হয়েছে

সাতক্ষীর প্রতিনিধি:

তারুণ্যের উৎসব উপলক্ষে দারিদ্র্য বিমোচন, নারীর ক্ষমতায়ন ও অর্থনৈতিক উন্নয়নে অঙ্গীকারবদ্ধ এই প্রতিপাদ্য দেশের সার্বিক উন্নয়নে অবদান রাখতে আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের উদ্যোগে গ্রাহক সেবা পক্ষ ২০২৫ উদযাপন উপলক্ষে সাতক্ষীরায় তালায় গ্রাহক সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৯ অক্টোবর) সকালে সাতক্ষীরার তালা শাখা প্রাঙ্গণে এ সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংক খুলনা অঞ্চলের আঞ্চলিক ব্যবস্থাপক মোহাম্মদ মজিবুর রহমান।

আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংক তালা শাখার ব্যবস্থাপক মোহাম্মদ চুন্নু মিয়া’র সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন তালা উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা হালিমা খাতুন, খুলনা আঞ্চলিক কার্যালয়ের অফিসার আলমগীর হোসেন।

এসময় উপস্থিত ছিলেন তালা শাখার অফিসার জাহেদুল ইসলাম,বিশিষ্ট ব্যবসায়ী মিজানুর রহমান, শাহিনুর রহমান সহ আরো অনেকে। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন তালার শাখার অফিসার নাজমুল হক।

অনুষ্ঠানে ব্যাংকের কর্মকর্তা, গ্রাহক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত থেকে ব্যাংকের সেবার মানোন্নয়ন, গ্রাহক সন্তুষ্টি ও ব্যাংকের নতুন পরিকল্পনা বিষয়ে আলোচনা করেন।

আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংক দেশের প্রান্তিক জনগোষ্ঠীর আর্থসামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। সভা শেষে গ্রাহকদের মতামত গ্রহণ ও বিভিন্ন প্রস্তাবনা উপস্থাপন করা হয়, যা ব্যাংকের ভবিষ্যৎ সেবার মান উন্নয়নে সহায়ক হবে বলে আশা প্রকাশ করা হয়।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও নিউজ
© www.dailykakshiyali.com
Theme Customized By Diggil Agency