1. dainikamaderkhobor@gmail.com : dainikamaderkhobor :
  2. newsarifuzzaman@gmail.com : newsarifuzzaman@gmail.com :
সোনাগাজীতে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার  - দৈনিক কাকশিয়ালী
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ১০:২৫ পূর্বাহ্ন
শিরোনামঃ-
কালিগঞ্জে জমি বিরোধের জেরে গৃহবধূকে মারধর, শ্লীলতাহানি ও স্বর্ণের চেইন ছিনিয়ে নেওয়ার অভিযোগ সাতক্ষীরার কালিগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে দুই বাংলাদেশী আহত বড়শিমলা কারবালা মাধ্যমিক বিদ্যালয়ের সাফল্য ও গৌরবের ৫৭ বছর পূর্তি উপলক্ষে পুনর্মিলনী উৎসব অনুষ্ঠিত কালিগঞ্জে ৯ সু-সন্তানকে পুরস্কার প্রদান, ঐতিহ্যবাহী লাঠিখেলায় মুখর বন্দকাটি কালিগঞ্জে জমি বিক্রির টাকা আত্মসাত” বসতভিটা দখলের চেষ্টা’থানায় লিখিত অভিযোগ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর ও জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্ম জয়ন্তী পালন  ডা : আকছেদুর রহমান সড়ক দুর্ঘটনায় আহত সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন  কালিগঞ্জে জমি দখলের অভিযোগ,প্রাণনাশের হুমকির দাবি ১০০ মিটার দৌড়ে খুলনা বিভাগীয় চ্যাম্পিয়ন কালীগঞ্জের জাকির কালিগঞ্জে তরুণী অপহরণের চেষ্টাকালে কথিত ‘অজ্ঞান পার্টির’ দুই সদস্য আটক, প্রাইভেটকার জব্দ

সোনাগাজীতে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার 

  • আপডেট সময় : বুধবার, ২৬ নভেম্বর, ২০২৫
  • ১৬১ বার পড়া হয়েছে

জাবেদ হোসাইন মামুন, ফেনী প্রতিনিধি:

ফেনীর সোনাগাজীতে আবিদ ইসলাম প্রতীক (২২) নামে এক যুবকের ঝুললন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। সে বগাদানা ইউনিয়নের গুনক গ্রামের রফিকুল ইসলামের ছেলে। সোমবার রাত দশটার দিকে নিজ বসত ঘরের শয়ন কক্ষ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। পুলিশ, নিহতের পরিবার ও এলাকাবাসী জানায়, প্রতীক সোমবার সন্ধ্যায় নিজ বসত ঘরের শয়ন কক্ষে সিলিং ফ্যানের সাথে গামছা বেধে গলায় ফাঁস লাগিয়ে মৃত্যু বরণ করেন। খবর পেয়ে রাত দশটার দিকে সোনাগাজী মডেল থানার পুলিশ তার মরদেহ উদ্ধার করেন। ফেনী জেনারেল হাসপাতালে ময়না তদন্ত শেষে মঙ্গলবার বিকালে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়েছে। সোনাগাজী মডেল থানার ওসি মো. সাইফুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা রুজু করা হয়েছে। ময়না তদন্ত প্রতিবেদন হাতে পেলে তার মৃত্যুর কারণ জানা যাবে।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও নিউজ
© www.dailykakshiyali.com
Theme Customized By Diggil Agency