1. dainikamaderkhobor@gmail.com : dainikamaderkhobor :
  2. newsarifuzzaman@gmail.com : newsarifuzzaman@gmail.com :
নানা আয়োজনে সোনাগাজীতে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত - দৈনিক কাকশিয়ালী
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০৯:০৬ পূর্বাহ্ন
শিরোনামঃ-
কালিগঞ্জে জমি বিরোধের জেরে গৃহবধূকে মারধর, শ্লীলতাহানি ও স্বর্ণের চেইন ছিনিয়ে নেওয়ার অভিযোগ সাতক্ষীরার কালিগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে দুই বাংলাদেশী আহত বড়শিমলা কারবালা মাধ্যমিক বিদ্যালয়ের সাফল্য ও গৌরবের ৫৭ বছর পূর্তি উপলক্ষে পুনর্মিলনী উৎসব অনুষ্ঠিত কালিগঞ্জে ৯ সু-সন্তানকে পুরস্কার প্রদান, ঐতিহ্যবাহী লাঠিখেলায় মুখর বন্দকাটি কালিগঞ্জে জমি বিক্রির টাকা আত্মসাত” বসতভিটা দখলের চেষ্টা’থানায় লিখিত অভিযোগ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর ও জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্ম জয়ন্তী পালন  ডা : আকছেদুর রহমান সড়ক দুর্ঘটনায় আহত সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন  কালিগঞ্জে জমি দখলের অভিযোগ,প্রাণনাশের হুমকির দাবি ১০০ মিটার দৌড়ে খুলনা বিভাগীয় চ্যাম্পিয়ন কালীগঞ্জের জাকির কালিগঞ্জে তরুণী অপহরণের চেষ্টাকালে কথিত ‘অজ্ঞান পার্টির’ দুই সদস্য আটক, প্রাইভেটকার জব্দ

নানা আয়োজনে সোনাগাজীতে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

  • আপডেট সময় : রবিবার, ১৪ ডিসেম্বর, ২০২৫
  • ১৮৬ বার পড়া হয়েছে

জাবেদ হোসাইন মামুন, ফেনী প্রতিনিধি:

ফেনীর সোনাগাজীতে উপজেলা প্রশাসনের আয়োজনে যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে।

দিবসটি  উপলক্ষ্যে ১৪ডিসেম্বর (রোববার) সকালে উপজেলা পরিষদের সামনে স্থাপিত শহীদ বেদীতে ফুলেল শ্রদ্ধা নিবেদন শেষে উপজেলা পরিষদের সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা রিগ্যান চাকমার সভাপতিত্বে ও মাস্টার সেলিম আলদীনের সঞ্চালনা সভায় বক্তব্য রাখেন সহকারি কমিশনার (ভূমি) মো. ইউছুপ মিয়া, কৃষি কর্মকর্তা মাইন উদ্দিন আহমেদ, সোনাগাজী মডেল থানার ওসি (তদন্ত) শফিকুর রহমান, বীর মুক্তিযোদ্ধা মোহাব্বত উল্যাহ, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নার্গিস আক্তার ও সোনাগাজী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জাবেদ হোসাইন মামুন। এসময় উপস্থিত ছিলেন, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার নাছির উদ্দিন, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আল আমিন শেখ, উপজেলা প্রাণী সম্পদ সম্প্রসারণ অফিসার দীপ্ত সাহা, সোনাগাজী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ভারপ্রাপ্ত স্টেশন কর্মকর্তা নুর আলম, উপজেলা সহকারী জনস্বাস্থ্য প্রকৌশলী মো. আবু সায়েম, সমবায় কর্মকর্তা মো. হানিফ, নির্বাচন কমিশন কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মাসুম বিল্লাহ, মুক্তিযোদ্ধা বৃন্দ, সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক ও শিক্ষক সহ সরকারি কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

 

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও নিউজ
© www.dailykakshiyali.com
Theme Customized By Diggil Agency