1. dainikamaderkhobor@gmail.com : dainikamaderkhobor :
  2. newsarifuzzaman@gmail.com : newsarifuzzaman@gmail.com :
ফেনীতে বিশ্ব মানবাধিকার দিবসে বাংলাদেশ পরিবেশ ও মানবাধিকার বাস্তবায়ন সোসাইটির জাতীয় সেমিনার - দৈনিক কাকশিয়ালী
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০৯:০৫ পূর্বাহ্ন
শিরোনামঃ-
কালিগঞ্জে জমি বিরোধের জেরে গৃহবধূকে মারধর, শ্লীলতাহানি ও স্বর্ণের চেইন ছিনিয়ে নেওয়ার অভিযোগ সাতক্ষীরার কালিগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে দুই বাংলাদেশী আহত বড়শিমলা কারবালা মাধ্যমিক বিদ্যালয়ের সাফল্য ও গৌরবের ৫৭ বছর পূর্তি উপলক্ষে পুনর্মিলনী উৎসব অনুষ্ঠিত কালিগঞ্জে ৯ সু-সন্তানকে পুরস্কার প্রদান, ঐতিহ্যবাহী লাঠিখেলায় মুখর বন্দকাটি কালিগঞ্জে জমি বিক্রির টাকা আত্মসাত” বসতভিটা দখলের চেষ্টা’থানায় লিখিত অভিযোগ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর ও জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্ম জয়ন্তী পালন  ডা : আকছেদুর রহমান সড়ক দুর্ঘটনায় আহত সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন  কালিগঞ্জে জমি দখলের অভিযোগ,প্রাণনাশের হুমকির দাবি ১০০ মিটার দৌড়ে খুলনা বিভাগীয় চ্যাম্পিয়ন কালীগঞ্জের জাকির কালিগঞ্জে তরুণী অপহরণের চেষ্টাকালে কথিত ‘অজ্ঞান পার্টির’ দুই সদস্য আটক, প্রাইভেটকার জব্দ

ফেনীতে বিশ্ব মানবাধিকার দিবসে বাংলাদেশ পরিবেশ ও মানবাধিকার বাস্তবায়ন সোসাইটির জাতীয় সেমিনার

  • আপডেট সময় : বুধবার, ১০ ডিসেম্বর, ২০২৫
  • ১৩৪ বার পড়া হয়েছে

জাবেদ হোসাইন মামুন, ফেনী প্রতিনিধি:

ফেনীতে বিশ্ব মানবাধিকার দিবসে বর্নাঢ্য আয়োজনে বাংলাদেশ পরিবেশ ও মানবাধিকার বাস্তবায়ন সোসাইটির উদ্যোগে জাতীয় সেমিনার এবং গুণীজন সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকালে সংস্থার কেন্দ্রীয় নির্বাহী পরিচালক কাজী মিজানুর রহমান মিস্টারের সভাপতিত্বে ফেনী শহরের সিজলার চাইনিজ রেস্টুরেন্ট মিলনায়তনে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফেনী ইউনিভার্সিটির উপাচার্য মোহাম্মদ আবুল কাশেম।

বাংলাদেশ পরিবেশ ও মানবাধিকার বাস্তবায়ন সোসাইটির কেন্দ্রীয় চেয়ারম্যান ইব্রাহীম পাটোয়ারী জাতীয় সেমিনারের উদ্বোধন করেন।

প্রধান আলোচক ছিলেন রশিদ আনোয়ারা মেমোরিয়াল ফ্রি চিকিৎসা সেবা কেন্দ্রের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ডা. মোহাম্মদ খুরশীদ আলম, ফেনী প্রেসক্লাবের সাবেক সভাপতি রফিকুল ইসলাম, একেএম আবদুর রহীম, সাবেক সাধারন সম্পাদক শেখ ফরিদ উদ্দিন আত্তার, সোনাগাজী কামিল মাদরাসার অধ্যক্ষ মাও. ইব্রাহীম খলিল ও কবির আহমেদ আবুল বশর।

বক্তব্য রাখেন ফেনী প্রেসক্লাবের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক জাবেদ হোসাইন মামুন, সোনাগাজী আল হেলাল একাডেমির সহকারি প্রধান শিক্ষক মো.আবদুল হক, পাঁচগাছিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান দেলোয়ার হোসেন, সংস্থার সোনাগাজী উপজেলা সভাপতি সার্জেন্ট অব. শেখ ফরিদ, সাধারণ সম্পাদক নুরুল আলম, সাবেক ছাত্র নেতা আলা উদ্দিন মিন্টু ও ভূমি সহকারি কর্মকর্তা দেবাশীষ রায়।

সেমিনার শেষে ক্ষেত্র বিশেষে মানবাধিকার রক্ষায় বিশেষ অবদানের জন্য মানবাধিকার কর্মীদেরকে মানবাধিকার শান্তি পদকে ভূষিত করে সংবর্ধনা দেওয়া হয়।

এসময় বিশ্বব্যাপী জুলুম নির্যাতনের বিরুদ্ধে সবাইকে সোচ্চার হওয়ার আহবান জানানো হয়।

 

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও নিউজ
© www.dailykakshiyali.com
Theme Customized By Diggil Agency