1. dainikamaderkhobor@gmail.com : dainikamaderkhobor :
  2. newsarifuzzaman@gmail.com : newsarifuzzaman@gmail.com :
কালিগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ আতিকুর রহমান গ্রেপ্তার হয়েছে - দৈনিক কাকশিয়ালী
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৬:৪২ অপরাহ্ন
শিরোনামঃ-
কালিগঞ্জে মাদকাটি মসজিদের সম্পত্তিতে ঘর নির্মাণচেষ্টা; আদালতের নিষেধাজ্ঞা অমান্যের অভিযোগে মামলা কালিগঞ্জে পহেলা বৈশাখ উদযাপন: পান্তাভাত ও বর্ণাঢ্য র‍্যালিতে উৎসবের আমেজ কালিগঞ্জে ইমাম পরিবারের একমাত্র রাস্তা বন্ধ, মানবিক সংকটে অবরুদ্ধ জীবন কালিগঞ্জে মৌতলায় যৌথ বাহিনীর অভিযান: ইউপি চেয়ারম্যানের বাড়ি থেকে ৬ ব্যারেল ডিজেল জব্দ, ১০ হাজার টাকা জরিমানা কালিগঞ্জ উপজেলার আব্দুল খালি রাস্তার কাজ উদ্বোধন করলেন এমপি মুহা: রবিউল বাসার  কালিগঞ্জে তালগাছ কাটার সময় গাছ পড়ে মর্মান্তিক দুর্ঘটনা: এক পথচারীর মৃত্যু   কালিগঞ্জ পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের এসএস সি পরীক্ষার্থীদের সংবর্ধনা ও ষষ্ঠ শ্রেণি শিক্ষার্থীদের নবীন বরণ  কালিগঞ্জে তেল বিতরণে বিশৃঙ্খলা: উচ্ছৃঙ্খলতার মুখে বন্ধ ফিলিং স্টেশন, বিপাকে সরকারি চাকুরীজীবী, শিক্ষক-সাংবাদিকরা কালিগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ আতিকুর রহমান গ্রেপ্তার হয়েছে উত্তর শ্রীপুরে মাওলানা আজিজুর রহমানের পিতা মাস্টার বশির উদ্দিন সরদার এর চেয়েলাম অনুষ্ঠিত 

কালিগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ আতিকুর রহমান গ্রেপ্তার হয়েছে

  • আপডেট সময় : বুধবার, ৮ এপ্রিল, ২০২৬
  • ১৮ বার পড়া হয়েছে

।।সুকুমার দাশ বাচ্চু।। কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি

সাতক্ষীরার কালিগঞ্জে থানা পুলিশের বিশেষ অভিযানে ১০০ পিস ইয়াবাসহ আতিকুর রহমান (২৮) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার (৪ এপ্রিল) রাতে উপজেলার দমদম এলাকা থেকে তাকে আটক করা হয়।পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে কালিগঞ্জ থানার এএসআই জামাল উদ্দিনের নেতৃত্বে একটি চৌকস দল দমদম বালুর গুদাম সংলগ্ন পানি উন্নয়ন বোর্ডের ভেড়িবাঁধ এলাকায় অভিযান চালায়। অভিযানকালে সন্দেহভাজন হিসেবে আতিকুর রহমানকে তল্লাশি করলে তার হেফাজত থেকে ১০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

পরিচয়:গ্রেপ্তারকৃত আতিকুর রহমান উপজেলার ভাড়াশিমলা ইউনিয়নের পশ্চিম নারায়নপুর গ্রামের আব্দুল্লাহ গাজীর ছেলে। পুলিশের দাবি, তিনি দীর্ঘদিন ধরে মাদক চোরাচালান ও সরবরাহের সাথে জড়িত।এই ঘটনায় কালিগঞ্জ থানার এসআই আব্দুল মতিন বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেছেন (মামলা নং-৬)।

কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জুয়েল হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেপ্তারকৃত আসামিকে যথাযথ আইনি প্রক্রিয়ার মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। মাদকের বিরুদ্ধে পুলিশের এই জিরো টলারেন্স নীতি ও অভিযান অব্যাহত থাকবে বলে জানান ।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও নিউজ
© www.dailykakshiyali.com
Theme Customized By Diggil Agency