1. dailykakshiyali@wp-ads.net : Dailykakshiyali cPanel : Dailykakshiyali cPanel
  2. dainikamaderkhobor@gmail.com : dainikamaderkhobor :
  3. newsarifuzzaman@gmail.com : newsarifuzzaman@gmail.com :
  4. support@wordpless.org : WordPress Support : WordPress Support
কালিগঞ্জে সরকারের নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে সাড়ে ৮ নারকেলের চারা বিতরণ - দৈনিক কাকশিয়ালী
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১০:০৪ অপরাহ্ন
শিরোনামঃ-
সাতক্ষীরায় মাছরাঙা টেলিভিশনের ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন কালিগঞ্জ উপজেলা আইন শৃঙ্খলা বিষয়ক কমিটির মাসিক সভা অনুষ্ঠিত কালিগঞ্জে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত তথ্য অধিকার আইন দুর্নীতি প্রতিরোধে সহায়ক ভূমিকা রাখতে পারে কোয়াটার ফাইনাল স্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত কালিগঞ্জের দক্ষিণ শ্রীপুরে টিসিবির ন্যায্যমূল্যে পণ্য বিক্রি, উপকৃত ৭১৪ পরিবার জাতীয় পর্যায়ে দ্রুততম মানব কালীগঞ্জের জাকির হোসেন কালীগঞ্জে শান্তি ও সম্প্রীতি রক্ষায় পি এফ জি গ্রুপের এৈমাসিক সভা অনুষ্ঠিত কালিগঞ্জে শহীদ জায়েদা খাতুনের ২৮ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভা ও ভূমিহীন সমাবেশ অনুষ্ঠিত সাতক্ষীরা এলজিইডি নির্বাহী প্রকৌশলী বিদায়ী সংবর্ধনা ও নতুন নির্বাহী প্রকৌশলীকে বরণ কালীগঞ্জে বিতর্ক প্রতিযোগিতা ও সততা স্টোর উদ্বোধন – শিক্ষার্থীদের কণ্ঠে দুর্নীতির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’

কালিগঞ্জে সরকারের নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে সাড়ে ৮ নারকেলের চারা বিতরণ

  • আপডেট সময় : মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬
  • ৯৯ বার পড়া হয়েছে

সুকুমার দাশ বাচ্চু,কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি

“কৃষিই সমৃদ্ধি” এই স্লোগানকে সামনে রেখে ২০২৫ ২০২৬ অর্থবছরে পুনর্বাসন কর্মসূচির আওতায় সরকারের নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নের লক্ষ্যে বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় বিনামূল্যে ফলজ বনজ ও ভেষজ চারা বিতরণ উদ্বোধন করা হয়েছে। কালিগঞ্জ উপজেলা কৃষি পুনর্বাসন বাস্তবায়ন কর্মসূচির আয়োজনে মঙ্গলবার ২৩ জুন বেলা ১১ টায় উপজেলা কৃষি অফিস চত্বরে নারকেল গাছের চারা বিতরণ অনুষ্ঠানে উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ ওয়াসিম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মিলন সাহা, অনুষ্ঠানে বিশ্বের অতিথির বক্তব্য রাখেন উপজেলা জামায়াত ইসলামের সেক্রেটারি অধ্যাপক আব্দুর রউফ, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব ডাক্তার শফিকুল ইসলাম বাবু, কালিগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু, সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চু উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মোস্তফা আখতারুজ্জামান পল্টু, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মানবিকাশীল, উপসহকারী কৃষি অফিসার মো: শফিউল্লাহ শিক্ষিকা কণিকা সরকার প্রমুখ।

 

প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার বলেন বর্তমান সরকারের টার্গেট সারাদেশে ২৫ কোটি বৃক্ষ রোপন করবে তাড়াতাড়ি ধারাবাহিকতায় প্রতিটি উপজেলায় ফলজ, বনজ ও ভেষজ বৃক্ষ বিনামূল্যে বিতরণ করা হচ্ছে। তিনি বলেন আমাদের পরিবেশের ভারসাম্য রক্ষার্থে নিজেদের সুরক্ষায় সরকারের গৃহীত কর্মসূচি বাস্তবায়নে বৃক্ষ রোপনের পর তার পরিচর্যা করতে হবে। কালিগঞ্জ উপজেলার ১২ টি ইউনিয়নে ১৭০০ ব্যক্তির মাঝে সাড়ে ৮ হাজার নারকেলের চারা বিতরণ করা হয়। প্রত্যেকের ৫ টি করে নারকেল গাছের চারা বিতরণ করা হয়।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও নিউজ
© www.dailykakshiyali.com
Theme Customized By Diggil Agency