1. dailykakshiyali@wp-ads.net : Dailykakshiyali cPanel : Dailykakshiyali cPanel
  2. dainikamaderkhobor@gmail.com : dainikamaderkhobor :
  3. newsarifuzzaman@gmail.com : newsarifuzzaman@gmail.com :
  4. support@wordpless.org : WordPress Support : WordPress Support
আকস্মিক বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ব্র্যাকের উদ্যোগে গবাদিপশুর খাদ্য বিতরণ - দৈনিক কাকশিয়ালী
বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৯:০১ অপরাহ্ন
শিরোনামঃ-
কালিগঞ্জ উপজেলা আইন শৃঙ্খলা বিষয়ক কমিটির মাসিক সভা অনুষ্ঠিত কালিগঞ্জে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত তথ্য অধিকার আইন দুর্নীতি প্রতিরোধে সহায়ক ভূমিকা রাখতে পারে কোয়াটার ফাইনাল স্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত কালিগঞ্জের দক্ষিণ শ্রীপুরে টিসিবির ন্যায্যমূল্যে পণ্য বিক্রি, উপকৃত ৭১৪ পরিবার জাতীয় পর্যায়ে দ্রুততম মানব কালীগঞ্জের জাকির হোসেন কালীগঞ্জে শান্তি ও সম্প্রীতি রক্ষায় পি এফ জি গ্রুপের এৈমাসিক সভা অনুষ্ঠিত কালিগঞ্জে শহীদ জায়েদা খাতুনের ২৮ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভা ও ভূমিহীন সমাবেশ অনুষ্ঠিত সাতক্ষীরা এলজিইডি নির্বাহী প্রকৌশলী বিদায়ী সংবর্ধনা ও নতুন নির্বাহী প্রকৌশলীকে বরণ কালীগঞ্জে বিতর্ক প্রতিযোগিতা ও সততা স্টোর উদ্বোধন – শিক্ষার্থীদের কণ্ঠে দুর্নীতির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ কালিগঞ্জ উপজেলায় ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের মৌখিক ও ব্যবহারিক পরীক্ষা ২৬ জুলাই

আকস্মিক বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ব্র্যাকের উদ্যোগে গবাদিপশুর খাদ্য বিতরণ

  • আপডেট সময় : সোমবার, ২৯ জুন, ২০২৬
  • ৫১ বার পড়া হয়েছে

শিমুল হোসেন, নিজস্ব প্রতিবেদক:

কিশোরগঞ্জের ইটনা উপজেলার চৌগঙ্গা ব্র্যাক অফিসের উদ্যোগে ২০২৬ সালের আকস্মিক বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে গবাদিপশুর খাদ্য বিতরণ করা হয়েছে। বন্যার কারণে ক্ষতিগ্রস্ত কৃষক ও খামারিদের পাশে দাঁড়াতে এবং তাদের গবাদিপশু রক্ষায় এ মানবিক সহায়তা কর্মসূচির আয়োজন করা হয়।

অনুষ্ঠানে ক্ষতিগ্রস্ত প্রতিটি পরিবারকে ৫০ কেজি করে গবাদিপশুর খাদ্য প্রদান করা হয়। এ সময় উপস্থিত ছিলেন ব্র্যাকের এরিয়া ম্যানেজার মো. রফিকুল ইসলাম, শাখা ব্যবস্থাপক (দাবি) মো. আনসার আলী এবং মাঈদুল ইসলাম, আইডিও (IDO), ব্র্যাক আইডিপি (IDP) কর্মসূচি।অনুষ্ঠানে বক্তারা বলেন, বন্যার সময় গবাদিপশুর খাদ্য সংকট দেখা দেওয়ায় কৃষক ও খামারিরা চরম দুর্ভোগে পড়েন। গবাদিপশু শুধু একটি পরিবারের সম্পদ নয়,বরং গ্রামীণ অর্থনীতির অন্যতম চালিকাশক্তি।তাই গবাদিপশুর সুস্বাস্থ্য নিশ্চিত করা এবং খাদ্যের জোগান বজায় রাখা কৃষকের জীবিকা রক্ষায় অত্যন্ত গুরুত্বপূর্ণ।বক্তারা আরও বলেন, গরু পালন গ্রামীণ জনগোষ্ঠীর আয় বৃদ্ধি, দুধ ও মাংস উৎপাদন এবং পুষ্টি নিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। দুর্যোগ-পরবর্তী সময়ে গবাদিপশুকে সুস্থ রাখতে পর্যাপ্ত ও পুষ্টিকর খাদ্য সরবরাহ অপরিহার্য।

ব্র্যাক ভবিষ্যতেও ক্ষতিগ্রস্ত মানুষের পুনর্বাসন এবং কৃষি ও প্রাণিসম্পদ খাতের উন্নয়নে এ ধরনের মানবিক সহায়তা অব্যাহত রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন তারা।স্থানীয় উপকারভোগীরা এ সহায়তা পেয়ে ব্র্যাকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং দুর্যোগের এ সময়ে এমন সহযোগিতা তাদের গবাদিপশু রক্ষা ও জীবিকা পুনরুদ্ধারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে জানান।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও নিউজ
© www.dailykakshiyali.com
Theme Customized By Diggil Agency