1. dainikamaderkhobor@gmail.com : dainikamaderkhobor :
  2. newsarifuzzaman@gmail.com : newsarifuzzaman@gmail.com :
কালিগঞ্জে মাদ্রাসার ছাত্র আবু সুফিয়ান ৫ দিন নিখোঁজ , উৎকণ্ঠায় পরিবার! - দৈনিক কাকশিয়ালী
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৩:৪৮ অপরাহ্ন
শিরোনামঃ-
কালী পূজার বাঁশ ফেরতকে কেন্দ্র করে হামলা; কালিগঞ্জে যুবক আহত, থানায় অভিযোগ উৎসবমুখর পরিবেশে সুশৃঙ্খলভাবে কালিগঞ্জে এসএসসি ও সমমানের পরীক্ষার প্রথম দিন সম্পন্ন- ১৪৭৩ পরীক্ষার্থীর মধ্যে অনুপস্থিত ১৩ জন কালিগঞ্জে বসতবাড়ি দখলচেষ্টার অভিযোগ, মারধর ও প্রাণনাশের হুমকি কালিগঞ্জের রতনপুরে জমি দখলকে কেন্দ্র করে সংঘর্ষ: প্রতিবন্ধীসহ ৩ জন আহত কালীগঞ্জে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে উপজেলা পর্যায়ে সমন্বয় সভা অনুষ্ঠিত কালীগঞ্জে বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উদযাপন ৪৭ তম বিজ্ঞান মেলা ও কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ  ব্যক্তিগত আক্রোশের কবলে খাজাবাড়িয়ার একটি পাড়া: নামাজে যাওয়ার পথটুকুও এখন প্রভাবশালীর ব্যক্তি মালিকানায়  কালিগঞ্জে মাদকাটি মসজিদের সম্পত্তিতে ঘর নির্মাণচেষ্টা; আদালতের নিষেধাজ্ঞা অমান্যের অভিযোগে মামলা কালিগঞ্জে পহেলা বৈশাখ উদযাপন: পান্তাভাত ও বর্ণাঢ্য র‍্যালিতে উৎসবের আমেজ কালিগঞ্জে ইমাম পরিবারের একমাত্র রাস্তা বন্ধ, মানবিক সংকটে অবরুদ্ধ জীবন

কালিগঞ্জে মাদ্রাসার ছাত্র আবু সুফিয়ান ৫ দিন নিখোঁজ , উৎকণ্ঠায় পরিবার!

  • আপডেট সময় : মঙ্গলবার, ২১ অক্টোবর, ২০২৫
  • ২১১ বার পড়া হয়েছে

তাপস কুমার ঘোষঃ 

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার চম্পাফুল ইউনিয়নের নবীনগর গ্রামে এক কিশোর ছাত্র নিখোঁজ হওয়ার ঘটনায় পরিবারে চরম উৎকণ্ঠা বিরাজ করছে।

নিখোঁজ কিশোরের নাম আবু সুফিয়ান (১৩)। তিনি নবীনগর গ্রামের বাসিন্দা আলমগীর হোসেনের ছেলে এবং স্থানীয় মাজেরপাড়া হাফিজিয়া মাদ্রাসার ছাত্র।

পরিবার সূত্রে জানা যায়, গত ১৭ অক্টোবর (বৃহস্পতিবার) বিকাল ৩টার দিকে প্রতিদিনের মতো মাদ্রাসায় যাওয়ার উদ্দেশ্যে বাসা থেকে বের হয় সুফিয়ান। তবে সে আর ফিরে আসেনি। আত্মীয়-স্বজনসহ পরিচিত সব জায়গায় খোঁজ করেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি।

এ ঘটনায় পরিবারের সদস্যরা দারুণ উদ্বেগে দিন কাটাচ্ছেন। তারা ধারণা করছেন, কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনার শিকার হতে পারে সুফিয়ান।

পরিবারের পক্ষ থেকে সম্ভাব্য সব স্থানে খোঁজ নেওয়ার পাশাপাশি স্থানীয় থানাতেও যোগাযোগ করা হয়েছে।

কোনো সহৃদয় ব্যক্তি যদি নিখোঁজ আবু সুফিয়ানের খোঁজ পান বা তার সম্পর্কে কোনো তথ্য জানতে পারেন, তবে অনুগ্রহ করে নিকটস্থ থানায় অথবা সরাসরি পরিবারের সঙ্গে যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে।

📞 পরিবারের মোবাইল নম্বর: 01907-675226

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও নিউজ
© www.dailykakshiyali.com
Theme Customized By Diggil Agency