1. dainikamaderkhobor@gmail.com : dainikamaderkhobor :
  2. newsarifuzzaman@gmail.com : newsarifuzzaman@gmail.com :
সোনাগাজীতে উন্নয়ন পরিষদের ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত  - দৈনিক কাকশিয়ালী
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০৩:০৮ অপরাহ্ন
শিরোনামঃ-
কালিগঞ্জে জমি বিরোধের জেরে গৃহবধূকে মারধর, শ্লীলতাহানি ও স্বর্ণের চেইন ছিনিয়ে নেওয়ার অভিযোগ সাতক্ষীরার কালিগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে দুই বাংলাদেশী আহত বড়শিমলা কারবালা মাধ্যমিক বিদ্যালয়ের সাফল্য ও গৌরবের ৫৭ বছর পূর্তি উপলক্ষে পুনর্মিলনী উৎসব অনুষ্ঠিত কালিগঞ্জে ৯ সু-সন্তানকে পুরস্কার প্রদান, ঐতিহ্যবাহী লাঠিখেলায় মুখর বন্দকাটি কালিগঞ্জে জমি বিক্রির টাকা আত্মসাত” বসতভিটা দখলের চেষ্টা’থানায় লিখিত অভিযোগ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর ও জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্ম জয়ন্তী পালন  ডা : আকছেদুর রহমান সড়ক দুর্ঘটনায় আহত সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন  কালিগঞ্জে জমি দখলের অভিযোগ,প্রাণনাশের হুমকির দাবি ১০০ মিটার দৌড়ে খুলনা বিভাগীয় চ্যাম্পিয়ন কালীগঞ্জের জাকির কালিগঞ্জে তরুণী অপহরণের চেষ্টাকালে কথিত ‘অজ্ঞান পার্টির’ দুই সদস্য আটক, প্রাইভেটকার জব্দ

সোনাগাজীতে উন্নয়ন পরিষদের ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত 

  • আপডেট সময় : শনিবার, ২৫ অক্টোবর, ২০২৫
  • ১৩৪ বার পড়া হয়েছে

জাবেদ হোসাইন মামুন, ফেনী প্রতিনিধি:

ফেনীর সোনাগাজীতে (দাগনভূঞা ও সোনাগাজী) উন্নয়ন পরিষদের উদ্যোগে শুক্রবার দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

সোনাগাজী মোহাম্মদ ছাবের মডেল সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে এ উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর ফেনী-৩, (সোনাগাজী- দাগনভুঞা) আসনের সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী, সোনাগাজী-দাগনভূঞা উন্নয়ন পরিষদের সভাপতি ডা. ফখরুদ্দিন মানিক। ফেনী জেলা জামায়াতের আমীর মাওলানা মুফতি আব্দুল হান্নানের সভাপতিত্বে ও চরচান্দিয়া ইউনিয়ন জামায়াতের আমির মজিবুর রহমানের পরিচালনায় উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সোনাগাজী মোহাম্মদ ছাবের মডেল সরকারি পাইলট উচ্চ ব্বিদ্যালয়ের প্রধান শিক্ষক জয়নুল আবেদিন, উপজেলা জামায়াতের আমীর মাওলানা মো.মোস্তফা, সেক্রেটারি বদরুদ্দোজা, পৌর জামায়াতের আমীর মাওলানা কালিম উল্যাহ, সেক্রেটারি মহসিন ভূঞা, সোনাগাজী প্রেসক্লাবের সভাপতি মাহমুদুল হাসান ও সাধারণ সম্পাদক জাবেদ হোসাইন মামুন। সকাল থেকে বিকাল পাঁচটা পর্যন্ত ৩০জন চিকিৎসক উক্ত ক্যাম্পে সহস্রাধিক নারী, পুরুষ, শিশু ও বৃদ্ধকে চিকিৎসা সেবা দিয়েছেন।

 

 

 

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও নিউজ
© www.dailykakshiyali.com
Theme Customized By Diggil Agency