1. dainikamaderkhobor@gmail.com : dainikamaderkhobor :
  2. newsarifuzzaman@gmail.com : newsarifuzzaman@gmail.com :
সোনাগাজীতে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে আলোচনা সভা অনুষ্ঠিত  - দৈনিক কাকশিয়ালী
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০৩:০৭ অপরাহ্ন
শিরোনামঃ-
কালিগঞ্জে জমি বিরোধের জেরে গৃহবধূকে মারধর, শ্লীলতাহানি ও স্বর্ণের চেইন ছিনিয়ে নেওয়ার অভিযোগ সাতক্ষীরার কালিগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে দুই বাংলাদেশী আহত বড়শিমলা কারবালা মাধ্যমিক বিদ্যালয়ের সাফল্য ও গৌরবের ৫৭ বছর পূর্তি উপলক্ষে পুনর্মিলনী উৎসব অনুষ্ঠিত কালিগঞ্জে ৯ সু-সন্তানকে পুরস্কার প্রদান, ঐতিহ্যবাহী লাঠিখেলায় মুখর বন্দকাটি কালিগঞ্জে জমি বিক্রির টাকা আত্মসাত” বসতভিটা দখলের চেষ্টা’থানায় লিখিত অভিযোগ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর ও জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্ম জয়ন্তী পালন  ডা : আকছেদুর রহমান সড়ক দুর্ঘটনায় আহত সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন  কালিগঞ্জে জমি দখলের অভিযোগ,প্রাণনাশের হুমকির দাবি ১০০ মিটার দৌড়ে খুলনা বিভাগীয় চ্যাম্পিয়ন কালীগঞ্জের জাকির কালিগঞ্জে তরুণী অপহরণের চেষ্টাকালে কথিত ‘অজ্ঞান পার্টির’ দুই সদস্য আটক, প্রাইভেটকার জব্দ

সোনাগাজীতে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে আলোচনা সভা অনুষ্ঠিত 

  • আপডেট সময় : রবিবার, ২৬ অক্টোবর, ২০২৫
  • ২৩৪ বার পড়া হয়েছে

জাবেদ হোসাইন মামুন, ফেনী প্রতিনিধি:

ফেনীর সোনাগাজী সদর ইউনিয়নে এলাকাবাসীর আয়োজনে রোববার বিকালে ছাড়াইতকান্দি হোসাইনিয়া মাদরাসা মাঠে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ সর্বদলীয় আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সোনাগাজী মডেল থানার অফিসার ইনচার্জ সাইফুল আলমের সভাপতিত্বে ও সেকেন্ড অফিসার উপপরিদর্শক গোলাম কিবরিয়ার সঞ্চালনায় সভায় প্রধান অতিথি ছিলেন ফেনীর অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি ও অপরাধ) সাইফুল ইসলাম।

বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির আহবায়ক জয়নাল আবদীন বাবলু, সিনিয়র যুগ্ন আহবায়ক জামাল উদ্দিন সেন্টু, উপজেলা জামায়াতের আমির মাওলানা মো. মোস্তফা, সোনাগাজী সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর নিতাই চরণ ভৌমিক, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ, উপজেলা এনসিপির প্রধান সমন্বায়ক আবদুল্লাহ আল মামুন, সোনাগাজী বাজার বণিক সমিতির সভাপতি নুর নবী, উপজেলা বিএনপি নেতা মোজাম্মেল হোসেন মাসুদ, ফেনী জেলা যুবদলের সদস্য দাউদুল ইসলাম মিনার, উপজেলা যুবদলের আহবায়ক খুরশিদ আলম ভূঞাঁ, সদস্য সচিব ইমাম হোসেন পবির, যুগ্ন আহবায়ক মোশারফ হোসেন আলমগীর মেম্বার, উপজেলা খেলাফত আন্দোলন সাংগঠনিক সম্পাদক মাওলানা নুরুল আলম, উপজেলা ইসলামি আন্দোলনের যুগ্ন সাধারন সম্পাদক ইব্রাহিম শাকিল, সদর ইউনিয়ন জামায়াতের আমির নিজাম উদ্দিন ও সদর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি বেলায়েত হোসেন।

উল্লেখ্য; গত কয়েক দিনে সোনাগাজী সদর ইউনিয়নের বিভিন্ন স্থানে একাধিক চুরি ও ডাকাতির ঘটনা সংগঠিত হওয়ায় জনমনে চরম আতঙ্ক ও ভীতিকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে।

 

 

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও নিউজ
© www.dailykakshiyali.com
Theme Customized By Diggil Agency