
সুকুমার দাশ বাচ্চু কালিগঞ্জ ,সাতক্ষীরা প্রতিনিধি
বাংলাদেশ স্কাউটস কালিগঞ্জ উপজেলা শাখার সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার ২৭ অক্টোবর বেলা ১২:০০ টায় কালিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার সম্মেলন কক্ষে কালিগঞ্জ উপজেলা স্কাউটস্ সাধারণ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা স্কাউটস এর সভাপতি অনুজা মণ্ডলের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার ভূমি মইনুল ইসলাম খান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জয়নাল আবেদীন, উপজেলা শিক্ষা অফিসার দীপক কুমার, উপজেলা স্কাউটসের সহ সভাপতি কালীগঞ্জ পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক রবীন্দ্রনাথ বাছাড়, সহ-সভাপতি বড় শিমলা কারবালা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গাজী মিজানুর রহমান স্কাউটস লিডার সরকারি কালিগঞ্জ পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক শাহিনুর রহমান শাহিন স্কাউট কমিশনার ও কালিগঞ্জ সদর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক মোঃ আল আমিন সরকারি কমিশনার শ্রীকলা আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক শিশির দত্ত, সদস্য সুকুমার দাশ বাচ্চু, সৈয়দ মমিনুর রহমান, অচিন্ত্য কুমার, রবিউল ইসলাম প্রমুখ সভায় স্কাউটের বেসিক কোর্স সম্পন্ন শিক্ষা প্রতিষ্ঠান হতে চাঁদা আদায় সরকারি কালিগঞ্জ পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের পি এল কোর্সের আয় ব্যয় সংক্রান্ত ও সাধারণ সম্পাদকের সাংগঠনিক কার্যক্রমে অনুপস্থিত বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত গৃহীত হয়।
Leave a Reply