1. dainikamaderkhobor@gmail.com : dainikamaderkhobor :
  2. newsarifuzzaman@gmail.com : newsarifuzzaman@gmail.com :
ফেনীতে দুই বছর আগে আগুন দিয়ে দুই শিশু হত্যার মূল আসামি গ্রেফতার  - দৈনিক কাকশিয়ালী
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০২:০০ অপরাহ্ন
শিরোনামঃ-
কালিগঞ্জে জমি বিরোধের জেরে গৃহবধূকে মারধর, শ্লীলতাহানি ও স্বর্ণের চেইন ছিনিয়ে নেওয়ার অভিযোগ সাতক্ষীরার কালিগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে দুই বাংলাদেশী আহত বড়শিমলা কারবালা মাধ্যমিক বিদ্যালয়ের সাফল্য ও গৌরবের ৫৭ বছর পূর্তি উপলক্ষে পুনর্মিলনী উৎসব অনুষ্ঠিত কালিগঞ্জে ৯ সু-সন্তানকে পুরস্কার প্রদান, ঐতিহ্যবাহী লাঠিখেলায় মুখর বন্দকাটি কালিগঞ্জে জমি বিক্রির টাকা আত্মসাত” বসতভিটা দখলের চেষ্টা’থানায় লিখিত অভিযোগ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর ও জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্ম জয়ন্তী পালন  ডা : আকছেদুর রহমান সড়ক দুর্ঘটনায় আহত সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন  কালিগঞ্জে জমি দখলের অভিযোগ,প্রাণনাশের হুমকির দাবি ১০০ মিটার দৌড়ে খুলনা বিভাগীয় চ্যাম্পিয়ন কালীগঞ্জের জাকির কালিগঞ্জে তরুণী অপহরণের চেষ্টাকালে কথিত ‘অজ্ঞান পার্টির’ দুই সদস্য আটক, প্রাইভেটকার জব্দ

ফেনীতে দুই বছর আগে আগুন দিয়ে দুই শিশু হত্যার মূল আসামি গ্রেফতার 

  • আপডেট সময় : বুধবার, ৫ নভেম্বর, ২০২৫
  • ১৮৮ বার পড়া হয়েছে

জাবেদ হোসাইন মামুন, ফেনী প্রতিনিধি:

ফেনী পৌর শহরের বিরিঞ্চিততে ২০২৩ সালে ঘরে আগুন দিয়ে দুই শিশু হত্যার মূল আসামি কামাল উদ্দিন জনিকে চট্টগ্রাম থেকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

মুলত সম্পত্তি সংক্রান্ত বিরোধ ও পূর্বশত্রুতার জেরে এই হত্যাকাণ্ড ঘটানো হয়েছিল বলে জানিয়েছে পুলিশ। ৪ নভেম্বর চট্টগ্রাম মহানগরীর সদরঘাট থানার মাদারবাড়ি এলাকায় টানা তিন দিন অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

উল্লেখ্য গত ৫ অক্টোবর, ২০২৩ তারিখে বিরিঞ্চি এলাকার বাসিন্দা সহিদুল ইসলামের বসতঘরে রাতের আঁধারে আগুন লাগিয়ে দেওয়া হয়। এতে ঘুমন্ত অবস্থায় পুড়ে মারা যায় তাঁর দুই শিশুপুত্র মাহিদুল ইসলাম শাহাদাত (১৩) ও তানজিদুল ইসলাম গোলাপ (৬)।

এ ঘটনায় নিহত শিশুদের বাবা সহিদুল ইসলাম বাদী হয়ে ১৩ জনকে আসামি করে ফেনী মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার পর কয়েকজন আসামিকে গ্রেফতার করা হলেও মূল হোতা কামাল হোসেন জনি পলাতক ছিলেন।

পুলিশ জানায়, ঘটনার পর জনি প্রথমে ছাগলনাইয়া এবং পরে ‘কাসিম’ ছদ্মনামে চট্টগ্রাম, কুমিল্লা, ঢাকা, হবিগঞ্জ ও কিশোরগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে আত্মগোপনে ছিলেন। গ্রেফতার এড়াতে তিনি নিজের নামে কোনো মোবাইল সিম ব্যবহার করতেন না এবং অন্যের ফোনের মাধ্যমে পরোক্ষভাবে পরিবারের সঙ্গে যোগাযোগ রাখতেন।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জনি হত্যাকাণ্ডের বিষয়ে চাঞ্চল্যকর তথ্য দিয়েছেন। তিনি স্বীকার করেছেন, ঘটনার রাতে তিনি নিজে উপস্থিত ছিলেন এবং তাঁর তিন সহযোগী সরাসরি ঘরে আগুন দেয়। হত্যাকাণ্ডের ৩-৪ দিন আগে তারা একটি বাগানে বসে এর পরিকল্পনা করেছিল। জনির দেওয়া তথ্যের ভিত্তিতে এই হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী ও জড়িত অন্যদের শনাক্ত করা সম্ভব হয়েছে।

পুলিশ তদন্তের স্বার্থে অন্য আসামিদের নাম আপাতত প্রকাশ করেনি। মামলার তদন্ত অব্যাহত রয়েছে বলে জানানো হয়েছে।

ফেনীর পুলিশ সুপার হাবিবুর রহমান বুধবার দুপুরে সংবাদ সম্মেলনে এসব তথ্য নিশ্চিত করেছেন।

 

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও নিউজ
© www.dailykakshiyali.com
Theme Customized By Diggil Agency