1. dainikamaderkhobor@gmail.com : dainikamaderkhobor :
  2. newsarifuzzaman@gmail.com : newsarifuzzaman@gmail.com :
সোনাগাজীতে ফ্যাসিস্ট আ.লীগ সরকারের আমলে জবরদখলকৃত জমি উদ্ধারে প্রবাসী বিএনপি কর্মীর সংবাদ সম্মেলন - দৈনিক কাকশিয়ালী
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০২:০০ অপরাহ্ন
শিরোনামঃ-
কালিগঞ্জে জমি বিরোধের জেরে গৃহবধূকে মারধর, শ্লীলতাহানি ও স্বর্ণের চেইন ছিনিয়ে নেওয়ার অভিযোগ সাতক্ষীরার কালিগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে দুই বাংলাদেশী আহত বড়শিমলা কারবালা মাধ্যমিক বিদ্যালয়ের সাফল্য ও গৌরবের ৫৭ বছর পূর্তি উপলক্ষে পুনর্মিলনী উৎসব অনুষ্ঠিত কালিগঞ্জে ৯ সু-সন্তানকে পুরস্কার প্রদান, ঐতিহ্যবাহী লাঠিখেলায় মুখর বন্দকাটি কালিগঞ্জে জমি বিক্রির টাকা আত্মসাত” বসতভিটা দখলের চেষ্টা’থানায় লিখিত অভিযোগ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর ও জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্ম জয়ন্তী পালন  ডা : আকছেদুর রহমান সড়ক দুর্ঘটনায় আহত সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন  কালিগঞ্জে জমি দখলের অভিযোগ,প্রাণনাশের হুমকির দাবি ১০০ মিটার দৌড়ে খুলনা বিভাগীয় চ্যাম্পিয়ন কালীগঞ্জের জাকির কালিগঞ্জে তরুণী অপহরণের চেষ্টাকালে কথিত ‘অজ্ঞান পার্টির’ দুই সদস্য আটক, প্রাইভেটকার জব্দ

সোনাগাজীতে ফ্যাসিস্ট আ.লীগ সরকারের আমলে জবরদখলকৃত জমি উদ্ধারে প্রবাসী বিএনপি কর্মীর সংবাদ সম্মেলন

  • আপডেট সময় : রবিবার, ১৬ নভেম্বর, ২০২৫
  • ২১৪ বার পড়া হয়েছে

জাবেদ হোসাইন মামুন, ফেনী প্রতিনিধি:

ফেনীর সোনাগাজীতে ফ্যাসিস্ট আ.লীগ সরকারের আমলে জবরদখলকৃত জমি উদ্ধারে নুর উল্লাহ গিয়াস নামে প্রবাসী বিএনপি কর্মী ও তার পরিবারের সদস্যরা সংবাদ সম্মেলন  করেছেন। রোববার বিকালে পৌর শহরের হারবি কনভেনশন সেন্টারে তারা এ সংবাদ সম্মেলন করেন। তারা অভিযোগ করেন, সোনাগাজী পৌর এলাকার ৬নং ওয়ার্ডের  তুলাতলী গ্রামের  বীর মুক্তিযোদ্ধা মরহুমা রুহুল আমিনের সন্তান তারা। পিতার ওয়ারিশী সম্পত্তির মালিক হিসেবে চরখোয়াজের লামছি মৌজায় ১ একর ২১ শতক জমির মালিক হিসেবে ভোগদখলকার ছিলেন। দিয়ারা, বিএস ও জমা খারিজ খতিয়ানও তাদের নামে প্রচারিত হয়েছে। তারা পারিবারিক ভাবে বিএনপি করার কারণে গত কয়েক বছর আগে সোনাপুর গ্রামের আ.লীগ কর্মী দুলাল হোসেন, সুলাখালী গ্রামের আবদুল কাদের মাস্টার ও মো. মনসুর গং দলীয় শত্রুতার জেরে উক্ত জমি জবরদখল করে নেন। ফ্যাসিস্ট সরকারের পটপরিবর্তনের প্রবাসী পরিবারটি  উক্ত জমি দখলে গেলে জবরদখলকারী সন্ত্রাসী চক্রটি বাধা প্রদান করেন। এসব বিষয়ে প্রতিকার চেয়ে প্রবাসী বিএনপি কর্মী গিয়াস থানায় ও স্থানীয় সেনা ক্যাম্পে লিখিত অভিযোগ করেন। সামাজিকভাবে বিষয়টি সমাধান করতে চাইলেও জবরদখলকারী সন্ত্রাসী চক্রটি কালক্ষ্যাপন করতে থাকেন। এদিকে প্রবাসে থাকার কারণে ছুটি শেষ হয়ে গেলে প্রবাসে চলে যেতে হয় তাদের। তাই উক্ত জমি পূণরুদ্ধারে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন। সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা সন্তান নুর উল্লাহ গিয়াস, তার বোন বিবি আয়েশা ও বিবি খতিজা।

 

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও নিউজ
© www.dailykakshiyali.com
Theme Customized By Diggil Agency