
মো. আলমগীর মিয়া, ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধিঃ
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে সাংবাদিক শফিকুর রহমানের মৃত্যুতে শোকসভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। বুধবার রাত সাড়ে আটটায় সরাইল উপজেলার পশ্চিম কুট্টাপাড়া জামে মসজিদ কমিটির উদ্যোগে এ শোকসভার আয়োজন করা হয়। মসজিদের ভিতর এলাকার মুসল্লীগণকে নিয়ে এ শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্টিত হয়।
অহিদ উল্লাহ খন্দকারের সভাপতিত্বে বয়ান পেশ করেন মাওলানা খলিল উল্লাহ খন্দকার ও মাওলানা আবদুল কাইয়ুম।খন্দকার তারিক আহমদ এর সঞ্চালনায় শোকসভায় বক্তব্য রাখেন এডঃ আব্দুর রাশেদ, মাওলানা আলমগীর, সহিদুল ইসলাম সোহেল, আতিক উল্লাহ খন্দকার, নুরুল করিম, স্বপন মিয়া প্র্মুখ। তার পরিবারের পক্ষ থেকে উপস্থিত ছিলেন সরাজ মিয়া ও ফাহাদ বিন আসাদ।
উল্লখ্য, গত ১২ সেপ্টেম্বর শুক্রবার দুপুর ২.৪৫ মিনিটে দৈনিক যায়যায়দিন ও মোহনা টেলিভিশনের সরাইল উপজেলা প্রতিনিধি সাংবাদিক মোঃ শফিকুর রহমান ইন্তেকাল করেন।(ইন্নানিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিওন)। মৃত্যুকালে তাহার বয়স হয়েছিল প্রায় ৬৮ বছর। তিনি সরাইল উপজেলা সদর ইউনিয়নের কুট্টাপাড়া গ্রামের হাজী আজদু মিয়ার ২য় সন্তান। তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে আজ শুক্রবার ব্রাহ্মণবাড়িয়া মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুবরণ করেন।
Leave a Reply