1. dainikamaderkhobor@gmail.com : dainikamaderkhobor :
  2. newsarifuzzaman@gmail.com : newsarifuzzaman@gmail.com :
ছোট ফেনী নদীতে মুছাপুর রেগুলেটর নির্মাণের দাবিতে  ডিসিকে স্মারক লিপি  - দৈনিক কাকশিয়ালী
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০৩:০৭ অপরাহ্ন
শিরোনামঃ-
কালিগঞ্জে জমি বিরোধের জেরে গৃহবধূকে মারধর, শ্লীলতাহানি ও স্বর্ণের চেইন ছিনিয়ে নেওয়ার অভিযোগ সাতক্ষীরার কালিগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে দুই বাংলাদেশী আহত বড়শিমলা কারবালা মাধ্যমিক বিদ্যালয়ের সাফল্য ও গৌরবের ৫৭ বছর পূর্তি উপলক্ষে পুনর্মিলনী উৎসব অনুষ্ঠিত কালিগঞ্জে ৯ সু-সন্তানকে পুরস্কার প্রদান, ঐতিহ্যবাহী লাঠিখেলায় মুখর বন্দকাটি কালিগঞ্জে জমি বিক্রির টাকা আত্মসাত” বসতভিটা দখলের চেষ্টা’থানায় লিখিত অভিযোগ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর ও জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্ম জয়ন্তী পালন  ডা : আকছেদুর রহমান সড়ক দুর্ঘটনায় আহত সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন  কালিগঞ্জে জমি দখলের অভিযোগ,প্রাণনাশের হুমকির দাবি ১০০ মিটার দৌড়ে খুলনা বিভাগীয় চ্যাম্পিয়ন কালীগঞ্জের জাকির কালিগঞ্জে তরুণী অপহরণের চেষ্টাকালে কথিত ‘অজ্ঞান পার্টির’ দুই সদস্য আটক, প্রাইভেটকার জব্দ

ছোট ফেনী নদীতে মুছাপুর রেগুলেটর নির্মাণের দাবিতে  ডিসিকে স্মারক লিপি 

  • আপডেট সময় : মঙ্গলবার, ১৪ অক্টোবর, ২০২৫
  • ২৩৫ বার পড়া হয়েছে

জাবেদ হোসাইন মামুন, ফেনী প্রতিনিধি:

ফেনীর সোনাগাজী ও নোয়াখালীর কোম্পানীগঞ্জের মোহনায় ছোট ফেনী নদীর ওপর মুছাপুর রেগুলেটর নির্মাণের দাবিতে চট্টগ্রামস্থ সোনাগাজী সমিতি ফেনী জেলা প্রশাসক কে স্মারকলিপি প্রদান করেছেন।

মঙ্গলবার (১৪অক্টোবর) দুপুরে জেলা প্রশাসক সাইফুল ইসলামের হাতে এ স্মারক লিপি তুলে দেওয়া হয়। এসময় চট্টগ্রামস্থ সোনাগাজী সমিতির সিনিয়র সহসভাপতি সাইফুল আলম, যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ রবিউল হক শিমুল ও সাংগঠনিক সম্পাদক নুরুল আফছার তৌহিদ প্রমূখ।

উল্লেখ্য; ২০২৪ সালের ২৬ জুন ভারতের ছেড়ে দেওয়া বন্যার পানির প্রবল চাপে মুছাপুর রেগুলেটরটি নদীতে বিলীণ হয়ে যায়। এতে ফেনী জেলার সোনাগাজী, দাগনভুঞা ও নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার হাজারো মানুষের ঘর-বাড়ি, সড়ক, ফসলি জমি, শিক্ষা প্রতিষ্ঠান, মসজিদ-মন্দির, পুল কালভার্ট ভাঙনের কবলে পড়ে নদীতে হারিয়ে যায়। এছাড়াও কোম্পানীগঞ্জ উপজেলার মুছাপুর, চরহাজারী, চরপার্বতী ,সোনাগাজী উপজেলার চরচান্দিয়া, চরদরবেশ, চরমজলিশপুর , নবাবপুর ও দাগনভূঞা উপজেলার কয়েকটি ইউনিয়নের বিস্তির্ণ জনপদ অব্যাহত নদীতে ভাঙছে। দ্রুত রেগুলেটরটি নির্মাণ করা না হলে দুটি জেলার বৃহৎ এলাকা নদীতে তলিয়ে যাবে।

 

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও নিউজ
© www.dailykakshiyali.com
Theme Customized By Diggil Agency