1. dainikamaderkhobor@gmail.com : dainikamaderkhobor :
  2. newsarifuzzaman@gmail.com : newsarifuzzaman@gmail.com :
নারী ক্ষমতায়নে পরিবার ও স্থানীয় সরকার পর্যায়ে সহায়তা ও শক্তিশালীকরণে কর্মশালা কালিগঞ্জে - দৈনিক কাকশিয়ালী
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৩:৫০ অপরাহ্ন
শিরোনামঃ-
কালী পূজার বাঁশ ফেরতকে কেন্দ্র করে হামলা; কালিগঞ্জে যুবক আহত, থানায় অভিযোগ উৎসবমুখর পরিবেশে সুশৃঙ্খলভাবে কালিগঞ্জে এসএসসি ও সমমানের পরীক্ষার প্রথম দিন সম্পন্ন- ১৪৭৩ পরীক্ষার্থীর মধ্যে অনুপস্থিত ১৩ জন কালিগঞ্জে বসতবাড়ি দখলচেষ্টার অভিযোগ, মারধর ও প্রাণনাশের হুমকি কালিগঞ্জের রতনপুরে জমি দখলকে কেন্দ্র করে সংঘর্ষ: প্রতিবন্ধীসহ ৩ জন আহত কালীগঞ্জে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে উপজেলা পর্যায়ে সমন্বয় সভা অনুষ্ঠিত কালীগঞ্জে বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উদযাপন ৪৭ তম বিজ্ঞান মেলা ও কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ  ব্যক্তিগত আক্রোশের কবলে খাজাবাড়িয়ার একটি পাড়া: নামাজে যাওয়ার পথটুকুও এখন প্রভাবশালীর ব্যক্তি মালিকানায়  কালিগঞ্জে মাদকাটি মসজিদের সম্পত্তিতে ঘর নির্মাণচেষ্টা; আদালতের নিষেধাজ্ঞা অমান্যের অভিযোগে মামলা কালিগঞ্জে পহেলা বৈশাখ উদযাপন: পান্তাভাত ও বর্ণাঢ্য র‍্যালিতে উৎসবের আমেজ কালিগঞ্জে ইমাম পরিবারের একমাত্র রাস্তা বন্ধ, মানবিক সংকটে অবরুদ্ধ জীবন

নারী ক্ষমতায়নে পরিবার ও স্থানীয় সরকার পর্যায়ে সহায়তা ও শক্তিশালীকরণে কর্মশালা কালিগঞ্জে

  • আপডেট সময় : রবিবার, ১২ অক্টোবর, ২০২৫
  • ২১৩ বার পড়া হয়েছে

শিমুল হোসেন, কালিগঞ্জ সাতক্ষীরা ব্যুরো চীফ:

নারী ক্ষমতায়নের ধারাকে আরও বেগবান করতে এবং পরিবার ও স্থানীয় সরকার পর্যায়ে নারীর নেতৃত্বকে শক্তিশালী করার লক্ষ্যে সাতক্ষীরার কালিগঞ্জে অনুষ্ঠিত হয়েছে “পরিবার ও স্থানীয় সরকার পর্যায়ে নারী ক্ষমতায়নে সহায়তা ও শক্তিশালীকরণ” শীর্ষক সংগঠন মূল্যায়ন কর্মশালা।

রবিবার (১২ অক্টোবর ২০২৫) সকালে কালিগঞ্জ উপজেলার মিশন মহিলা উন্নয়ন সংস্থা (এমএমইউএস) কার্যালয়ের প্রশিক্ষণ কক্ষে আয়োজিত এ কর্মশালায় সভাপতিত্ব করেন সংস্থার চেয়ারম্যান ছকিনা পারভীন।প্রশিক্ষণ পরিচালনা করেন দায়িত্বপ্রাপ্ত পরামর্শক উত্তম কুমার সরকার, অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংস্কার প্রকল্প সমন্বয়কারী শেখ আব্দুল্লাহ।

কর্মশালায় উপস্থিত ছিলেন সংস্থার বিভিন্ন বিভাগের কর্মকর্তা ও কর্মীরা। তাঁদের মধ্যে উল্লেখযোগ্য আফরিন নেহা, শারমিন সুলতানা, বিদ্যাবতী,মিনা আক্তার,সাদিয়া আফরোজ, অন্তরা মণ্ডল, সোনিয়া জামান, তাসরিফা পারভীন, শারমিন সুলতানা, মৌমিতা রায় ও মোছাঃ আঙ্গুরা পারভীন, নাসরিন আক্তার প্রমুখ।দিনব্যাপী এ কর্মশালায় নারী নেতৃত্ব বিকাশ, পারিবারিক ও স্থানীয় পর্যায়ে সিদ্ধান্ত গ্রহণে নারীর সক্রিয় অংশগ্রহণ, অর্থনৈতিক ও সামাজিক ক্ষমতায়ন এবং টেকসই উন্নয়ন কার্যক্রমে নারীর ভূমিকা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

এমএমইউ এস-এর নির্বাহী পরিচালক তাঁর বক্তব্যে বলেন, “নারীর ক্ষমতায়ন মানে শুধু অর্থনৈতিক স্বাধীনতা নয়; বরং সমাজের প্রতিটি স্তরে তাঁর মতামত, নেতৃত্ব ও অংশগ্রহণের স্বীকৃতি দেওয়া। নারী যখন নেতৃত্বে আসে, তখন পরিবার, সমাজ ও রাষ্ট্রের অগ্রযাত্রা ত্বরান্বিত হয়।”অনুষ্ঠানটি আয়োজন করে মিশন মহিলা উন্নয়ন সংস্থা (এমএমইউএস) এবং সার্বিক সহায়তা প্রদান করে জাতিসংঘ নারী বাংলাদেশ (ইউএন উইমেন বাংলাদেশ)। বক্তারা বলেন, স্থানীয় সরকার ও পারিবারিক পর্যায়ে নারী নেতৃত্বকে শক্তিশালী করতে সমন্বিত প্রচেষ্টা প্রয়োজন। সমাজে টেকসই উন্নয়ন নিশ্চিত করতে নারী নেতৃত্বের বিকাশ অপরিহার্য।

র্মশালার শেষে অংশগ্রহণকারীরা নারী উন্নয়ন কার্যক্রমকে আরও কার্যকর, ফলপ্রসূ ও দীর্ঘস্থায়ী করার অঙ্গীকার ব্যক্ত করেন। তাঁরা আশা প্রকাশ করেন- এমএমইউ এস ও ইউএন উইমেন বাংলাদেশ- এর এই যৌথ উদ্যোগ ভবিষ্যতে নারীর ক্ষমতায়ন ও সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠায় অনন্য দৃষ্টান্ত স্থাপন করবে।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও নিউজ
© www.dailykakshiyali.com
Theme Customized By Diggil Agency