1. dainikamaderkhobor@gmail.com : dainikamaderkhobor :
  2. newsarifuzzaman@gmail.com : newsarifuzzaman@gmail.com :
প্রয়াত প্রখ্যাত সাংবাদিক সুনীল ব্যানার্জির সহধর্মিনী শিখা ব্যানার্জির প্রস্হান কালিগঞ্জ প্রেসক্লাবের শোক  - দৈনিক কাকশিয়ালী
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৯:২৭ অপরাহ্ন
শিরোনামঃ-
কালিগঞ্জে মাদকাটি মসজিদের সম্পত্তিতে ঘর নির্মাণচেষ্টা; আদালতের নিষেধাজ্ঞা অমান্যের অভিযোগে মামলা কালিগঞ্জে পহেলা বৈশাখ উদযাপন: পান্তাভাত ও বর্ণাঢ্য র‍্যালিতে উৎসবের আমেজ কালিগঞ্জে ইমাম পরিবারের একমাত্র রাস্তা বন্ধ, মানবিক সংকটে অবরুদ্ধ জীবন কালিগঞ্জে মৌতলায় যৌথ বাহিনীর অভিযান: ইউপি চেয়ারম্যানের বাড়ি থেকে ৬ ব্যারেল ডিজেল জব্দ, ১০ হাজার টাকা জরিমানা কালিগঞ্জ উপজেলার আব্দুল খালি রাস্তার কাজ উদ্বোধন করলেন এমপি মুহা: রবিউল বাসার  কালিগঞ্জে তালগাছ কাটার সময় গাছ পড়ে মর্মান্তিক দুর্ঘটনা: এক পথচারীর মৃত্যু   কালিগঞ্জ পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের এসএস সি পরীক্ষার্থীদের সংবর্ধনা ও ষষ্ঠ শ্রেণি শিক্ষার্থীদের নবীন বরণ  কালিগঞ্জে তেল বিতরণে বিশৃঙ্খলা: উচ্ছৃঙ্খলতার মুখে বন্ধ ফিলিং স্টেশন, বিপাকে সরকারি চাকুরীজীবী, শিক্ষক-সাংবাদিকরা কালিগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ আতিকুর রহমান গ্রেপ্তার হয়েছে উত্তর শ্রীপুরে মাওলানা আজিজুর রহমানের পিতা মাস্টার বশির উদ্দিন সরদার এর চেয়েলাম অনুষ্ঠিত 

প্রয়াত প্রখ্যাত সাংবাদিক সুনীল ব্যানার্জির সহধর্মিনী শিখা ব্যানার্জির প্রস্হান কালিগঞ্জ প্রেসক্লাবের শোক 

  • আপডেট সময় : সোমবার, ২৬ জানুয়ারি, ২০২৬
  • ৭৩ বার পড়া হয়েছে

।।সুকুমার দাশ বাচ্চু।। কালিগঞ্জ সাতক্ষীরা: 

প্রয়াত সাংবাদিক সুনীল ব্যানার্জির সহধর্মিনী শিখা ব্যানার্জি (৭৩) ইহলোক ত্যাগ করেছেন। রবিবার ২৫ জানুয়ারি দুপুর ১২টায় রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে তাঁর জীবনাবসান ঘটে। কৃষি ব্যাংকের অবসরপ্রাপ্ত কর্মকর্তা শিখা ব্যানার্জি ছিলেন এক মানবিক, সংবেদনশীল মানুষ।

সুনীল ব্যানার্জি ও শিক্ষা ব্যানার্জির একমাত্র সন্তান শুভাশিস ব্যানার্জি ঢাকায় সাংবাদিকতার সাথে জড়িত। তিনি প্রথম আলোর সাতক্ষীরার নিজস্ব প্রতিবেদক কল্যাণ ব্যানার্জি ও ৭১ টিভির সাতক্ষীরা প্রতিনিধি বরুণ ব্যানার্জির বড় বৌদি।

জীবনের শেষ মুহূর্তেও মানবতার কথা ভেবে শিখা ব্যানার্জি রেখে গেছেন এক অনন্য দৃষ্টান্ত—নিজের মরদেহ দান করেছেন বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (সাবেক পিজি হাসপাতাল)।

তাঁর আকস্মিক প্রয়াণে শোকের ছায়া নেমে এসেছে পরিবার, সহকর্মী ও সাতক্ষীরার সাংবাদিক মহলে।সাতক্ষীরার প্রথম আলোর স্টার রিপোর্টার কল্যাণ ব্যানার্জির বড় বৌদি শিখা ব্যানার্জির মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করেছেন কালিগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু, ও সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চুসহ প্রেসক্লাবের সদস্যবৃন্দ।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও নিউজ
© www.dailykakshiyali.com
Theme Customized By Diggil Agency