1. dailykakshiyali@wp-ads.net : Dailykakshiyali cPanel : Dailykakshiyali cPanel
  2. dainikamaderkhobor@gmail.com : dainikamaderkhobor :
  3. newsarifuzzaman@gmail.com : newsarifuzzaman@gmail.com :
  4. support@wordpless.org : WordPress Support : WordPress Support
মৌতলায় লুমিনাস মডেল স্কুলে ‘৩৬শে জুলাই’ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ - দৈনিক কাকশিয়ালী
বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০১:৫১ পূর্বাহ্ন
শিরোনামঃ-
মৌতলায় লুমিনাস মডেল স্কুলে ‘৩৬শে জুলাই’ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬ উপলক্ষে কালিগঞ্জে জামায়াত ইসলামীর আলোচনা সভা গনমিছিল অনুষ্ঠিত কালিগঞ্জে সু- নাগরিক সংস্থার উদ্যোগে গণঅভ্যুত্থান স্মরণে আলোচনা সভা ও বৃক্ষরোপণ কর্মসূচি কালীগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬ উপলক্ষে আলোচনা সভা ও সংবর্ধনা প্রদান কালিগঞ্জের রতনপুরে চেয়ারম্যান পদপ্রার্থী শেখ আলমগীর হোসেনের নিজস্ব অর্থায়নে খালের ওপর বাঁশের সাঁকো নির্মাণ কালীগঞ্জে দুর্নীতি বিরোধী রচনা ও বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত – নলতা মাধ্যমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন দক্ষিণ শ্রীপুর কুশলিয়া উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে ৬ মাসের এডহক কমিটির অনুমোদন ‘আমার মেয়েটা বাবাকে আর কোনোদিন ডাকতে পারবে না’—স্বামী হত্যার বিচার চেয়ে সংবাদ সম্মেলনে কান্নায় ভেঙে পড়লেন স্ত্রী জাতীয় সাংবাদিক সংস্থা’র পক্ষ থেকে অ্যাথলেটিক্স জাকিরকে সংবর্ধনা প্রদান দ্রুততম মানব জাকির হোসেনের বাড়িতে উপজেলা নির্বাহী কর্মকর্তা উপস্থিত হয়ে সংবর্ধনা দিলেন

মৌতলায় লুমিনাস মডেল স্কুলে ‘৩৬শে জুলাই’ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

  • আপডেট সময় : বুধবার, ৫ আগস্ট, ২০২৬
  • ৪২ বার পড়া হয়েছে

কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি:

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার মৌতলায় লুমিনাস মডেল স্কুলে ‘৩৬শে জুলাই’ উপলক্ষে বর্ণাঢ্য সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আনারুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লুমিনাস মডেল একাডেমির সম্মানিত সভাপতি শেখ জাহাঙ্গীর আলম। অনুষ্ঠানে শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী, অভিভাবক ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।

দিনব্যাপী অনুষ্ঠানে শিক্ষার্থীদের অংশগ্রহণে কবিতা আবৃত্তি, নৃত্য, বক্তৃতা ও গানসহ বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন করা হয়। প্রতিযোগিতায় শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে তাদের প্রতিভা ও সৃজনশীলতার পরিচয় দেয়।

প্রতিযোগিতায় বিজয়ীদের তালিকা

এ গ্রুপ (প্রি-নার্সারি শ্রেণি):
কবিতা আবৃত্তি:
১. মুনতাহা মুসকান
২. আফিয়া
৩. তানিশা খান

বি গ্রুপ (১ম ও ২য় শ্রেণি):
কবিতা আবৃত্তি:
১. মীর সাইফ হাসান
২. আনিশা কবির
৩. উম্মে হাজরা

নৃত্য:
১. আনিশা কবির
২. রিম
৩. আরিশা

সি গ্রুপ (৩য়–৫ম শ্রেণি):
বক্তৃতা:
১. মাহির মুনতাসির অয়ন
২. সাজিদ মাহমুদ
৩. তেমন ভালো হয়নি

গান:
১. তিথিয়া সাহা
২. ওরহান জাওয়াদ
৩. মাহির মুনতাসির অয়ন

প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। এ সময় প্রধান অতিথি শেখ জাহাঙ্গীর আলম বিজয়ী শিক্ষার্থীদের অভিনন্দন জানান এবং ভবিষ্যতে লেখাপড়ার পাশাপাশি সাংস্কৃতিক কর্মকাণ্ডে আরও বেশি অংশগ্রহণের আহ্বান জানান।

সভাপতির বক্তব্যে প্রধান শিক্ষক মোহাম্মদ আনোয়ারুল ইসলাম বলেন, শিক্ষার্থীদের মেধা ও সৃজনশীলতা বিকাশে সাংস্কৃতিক চর্চার কোনো বিকল্প নেই। এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের আত্মবিশ্বাস বাড়ানোর পাশাপাশি তাদের সুপ্ত প্রতিভা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

অনুষ্ঠানে শিক্ষার্থীদের মনোজ্ঞ পরিবেশনা উপস্থিত দর্শকদের মুগ্ধ করে। দিনব্যাপী এ আয়োজনকে ঘিরে বিদ্যালয় প্রাঙ্গণে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। অনুষ্ঠান শেষে বিদ্যালয় কর্তৃপক্ষ সকল শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক-শিক্ষিকা ও অতিথিদের আন্তরিক ধন্যবাদ জানান।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও নিউজ
© www.dailykakshiyali.com
Theme Customized By Diggil Agency