1. dainikamaderkhobor@gmail.com : dainikamaderkhobor :
  2. newsarifuzzaman@gmail.com : newsarifuzzaman@gmail.com :
সোনাগাজীতে আসামি ধরতে গিয়ে পুলিশর ওপর হামলা, লুন্ঠিত অস্ত্র উদ্ধার, গ্রেফতার -১ - দৈনিক কাকশিয়ালী
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০৩:০৯ অপরাহ্ন
শিরোনামঃ-
কালিগঞ্জে জমি বিরোধের জেরে গৃহবধূকে মারধর, শ্লীলতাহানি ও স্বর্ণের চেইন ছিনিয়ে নেওয়ার অভিযোগ সাতক্ষীরার কালিগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে দুই বাংলাদেশী আহত বড়শিমলা কারবালা মাধ্যমিক বিদ্যালয়ের সাফল্য ও গৌরবের ৫৭ বছর পূর্তি উপলক্ষে পুনর্মিলনী উৎসব অনুষ্ঠিত কালিগঞ্জে ৯ সু-সন্তানকে পুরস্কার প্রদান, ঐতিহ্যবাহী লাঠিখেলায় মুখর বন্দকাটি কালিগঞ্জে জমি বিক্রির টাকা আত্মসাত” বসতভিটা দখলের চেষ্টা’থানায় লিখিত অভিযোগ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর ও জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্ম জয়ন্তী পালন  ডা : আকছেদুর রহমান সড়ক দুর্ঘটনায় আহত সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন  কালিগঞ্জে জমি দখলের অভিযোগ,প্রাণনাশের হুমকির দাবি ১০০ মিটার দৌড়ে খুলনা বিভাগীয় চ্যাম্পিয়ন কালীগঞ্জের জাকির কালিগঞ্জে তরুণী অপহরণের চেষ্টাকালে কথিত ‘অজ্ঞান পার্টির’ দুই সদস্য আটক, প্রাইভেটকার জব্দ

সোনাগাজীতে আসামি ধরতে গিয়ে পুলিশর ওপর হামলা, লুন্ঠিত অস্ত্র উদ্ধার, গ্রেফতার -১

  • আপডেট সময় : মঙ্গলবার, ৭ অক্টোবর, ২০২৫
  • ২১৩ বার পড়া হয়েছে

জাবেদ হোসাইন মামুন, ফেনী প্রতিনিধি:

ফেনীর সোনাগাজী আমিরাবাদ ইউনিয়নে ওয়ারেন্টভুক্ত আসামি ধরতে গিয়ে পুলিশের তিন সদস্য আহত হয়েছেন। এ সময় পুলিশের কাছে থাকা একটি শর্টগান ও ওয়াকি-টকি ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটে। এ ঘটনায় অভিযান চালিয়ে একজনকে আটক করা হয়েছে এবং মঙ্গলবার ৭ অক্টোবর সকাল সাড়ে নয়টায় লুন্ঠিত অস্ত্র ও ওয়াকিটকি উদ্ধার করা হয়েছে। এসময় জাহিদুল ইসলাম রিপন নামে এক যুবককে গ্রেফতার করা হয়েছে।

উপজেলার আমিরাবাদ ইউনিয়নের পশ্চিম আহম্মদ গ্রামে গতকাল ৬ অক্টোবর সোমবার দিবাগত রাতে এ ঘটনা ঘটে। আহত পুলিশ সদস্যরা হলেন- এএসআই সাইদুল ও মোফাজ্জল, কনস্টেবল হৃদয় ও কাঞ্চন মিয়া।

পুলিশ ও স্থানীয়রা জানায়, রাত আড়াইটার দিকে ওয়ারেন্টভুক্ত আসামি জাহেদুল ইসলাম রিপন ও রফিকুল ইসলাম আরিফকে ধরতে ওই এলাকায় গেলে আসামিদের স্বজনেরা দা, ছুরি ও কুড়াল নিয়ে পুলিশকে ঘেরাও করে। এ সময় তাদের কাছে থাকা একটি শর্টগান ও ওয়াকিটকি ছিনিয়ে নেয় তারা। পরে সোনাগাজী মডেল থানার ও ডিবি পুলিশ গিয়ে এলাকাটিকে ঘিরে রাতভর অভিযান পরিচালনা করে। সকালে রিপন নামের এক যুবককে আটক করে এবং ছিনতাই হওয়া ওয়াকি-টকি ও শটগান উদ্ধার করা হয়। সোনাগাজী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গ্রেফতারকৃত রিপনের বিরুদ্ধে ইতিপূর্বে ডাকাতি, অস্ত্র আইনের মামলা সহ মোট ৯টি মামলা আদালতে বিচারাধীন রয়েছে। অপরাপর পলাতক আসামিদের গ্রেফতারের চেষ্টায় অভিযান অব্যাহত আছে।

 

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও নিউজ
© www.dailykakshiyali.com
Theme Customized By Diggil Agency