1. dainikamaderkhobor@gmail.com : dainikamaderkhobor :
  2. newsarifuzzaman@gmail.com : newsarifuzzaman@gmail.com :
কুলিয়ারচরে এনসিপি’র নতুন সমন্বয় কমিটি ঘোষণা  - দৈনিক কাকশিয়ালী
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০২:৪৯ অপরাহ্ন
শিরোনামঃ-
কালী পূজার বাঁশ ফেরতকে কেন্দ্র করে হামলা; কালিগঞ্জে যুবক আহত, থানায় অভিযোগ উৎসবমুখর পরিবেশে সুশৃঙ্খলভাবে কালিগঞ্জে এসএসসি ও সমমানের পরীক্ষার প্রথম দিন সম্পন্ন- ১৪৭৩ পরীক্ষার্থীর মধ্যে অনুপস্থিত ১৩ জন কালিগঞ্জে বসতবাড়ি দখলচেষ্টার অভিযোগ, মারধর ও প্রাণনাশের হুমকি কালিগঞ্জের রতনপুরে জমি দখলকে কেন্দ্র করে সংঘর্ষ: প্রতিবন্ধীসহ ৩ জন আহত কালীগঞ্জে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে উপজেলা পর্যায়ে সমন্বয় সভা অনুষ্ঠিত কালীগঞ্জে বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উদযাপন ৪৭ তম বিজ্ঞান মেলা ও কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ  ব্যক্তিগত আক্রোশের কবলে খাজাবাড়িয়ার একটি পাড়া: নামাজে যাওয়ার পথটুকুও এখন প্রভাবশালীর ব্যক্তি মালিকানায়  কালিগঞ্জে মাদকাটি মসজিদের সম্পত্তিতে ঘর নির্মাণচেষ্টা; আদালতের নিষেধাজ্ঞা অমান্যের অভিযোগে মামলা কালিগঞ্জে পহেলা বৈশাখ উদযাপন: পান্তাভাত ও বর্ণাঢ্য র‍্যালিতে উৎসবের আমেজ কালিগঞ্জে ইমাম পরিবারের একমাত্র রাস্তা বন্ধ, মানবিক সংকটে অবরুদ্ধ জীবন

কুলিয়ারচরে এনসিপি’র নতুন সমন্বয় কমিটি ঘোষণা 

  • আপডেট সময় : শুক্রবার, ৩ অক্টোবর, ২০২৫
  • ১৩৬ বার পড়া হয়েছে

কুলিয়ারচর (কিশোরগঞ্জ) প্রতিনিধি:

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলা শাখার নতুন সমন্বয় কমিটি গঠন করা হয়েছে। আগামী তিন মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের লক্ষ্যে সম্প্রতি কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির পক্ষ থেকে এই কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।

নতুন কমিটিতে আরিফুল ইসলামকে প্রধান সমন্বয়কারী এবং মো. পারভেজ মিয়াকে জ্যেষ্ঠ যুগ্ম সমন্বয়কারী করা হয়েছে। এছাড়া তোফাজ্জল হোসেন তপু, মিজানুর রহমান ও মো. দেলোয়ার হোসেন পলককে যুগ্ম সমন্বয়কারী হিসেবে রাখা হয়েছে।

৩১ সদস্যের কমিটিতে আরও ২৬ জন সদস্য হিসেবে রয়েছেন।

কমিটির দায়িত্ব হবে আগামী তিন মাসের মধ্যে একটি পূর্ণাঙ্গ উপজেলা কমিটি গঠন করা।

নতুন কমিটির প্রধান সমন্বয়ক আরিফুল ইসলাম জানিয়েছেন, “আমার নেতৃত্বে কমিটির নেতৃবৃন্দের নিয়ে উপজেলার সালুয়া ইউনিয়নে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে পুলিশের গুলিতে শহীদ ইফতি আব্দুল্লাহ’র কবর জিয়ারত করে কমিটির কার্যক্রম শুরু করেছি।”

জ্যেষ্ঠ যুগ্ম সমন্বয়ক মো. পারভেজ মিয়া বলেন, “নতুন কমিটি কুলিয়ারচরে এনসিপি’র কার্যক্রমকে ধীরে ধীরে বর্ধিত করবে।”

কিশোরগঞ্জ জেলা এনসিপি’র কমিটি এখনও গঠিত হয়নি। তবে সিনিয়র নেতৃবৃন্দ কুলিয়ারচরের নতুন কমিটিকে অভিনন্দন জানিয়েছেন।

সম্প্রতি কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির সদস্য সচিব আখতার হোসেন এবং কেন্দ্রীয় মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এই কমিটি অনুমোদনের মাধ্যমে কুলিয়ারচরে সাংগঠনিক কার্যক্রম আরও বেগবান হবে।

স্থানীয় নেতাকর্মীরা জানিয়েছেন তারা আশা করছেন, নতুন কমিটির নেতৃত্বে এনসিপি আরও শক্তিশালী ও সংগঠিত হয়ে উঠবে।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও নিউজ
© www.dailykakshiyali.com
Theme Customized By Diggil Agency