1. dailykakshiyali@wp-ads.net : Dailykakshiyali cPanel : Dailykakshiyali cPanel
  2. dainikamaderkhobor@gmail.com : dainikamaderkhobor :
  3. newsarifuzzaman@gmail.com : newsarifuzzaman@gmail.com :
  4. support@wordpless.org : WordPress Support : WordPress Support
গাজীপুরের কাশিমপুরে সশস্ত্র হামলা: ৩ নারী আহতসহ শ্লীলতাহানির অভিযোগ - দৈনিক কাকশিয়ালী
বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০২:৪৯ অপরাহ্ন
শিরোনামঃ-
কালিগঞ্জ উপজেলা আইন শৃঙ্খলা বিষয়ক কমিটির মাসিক সভা অনুষ্ঠিত কালিগঞ্জে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত তথ্য অধিকার আইন দুর্নীতি প্রতিরোধে সহায়ক ভূমিকা রাখতে পারে কোয়াটার ফাইনাল স্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত কালিগঞ্জের দক্ষিণ শ্রীপুরে টিসিবির ন্যায্যমূল্যে পণ্য বিক্রি, উপকৃত ৭১৪ পরিবার জাতীয় পর্যায়ে দ্রুততম মানব কালীগঞ্জের জাকির হোসেন কালীগঞ্জে শান্তি ও সম্প্রীতি রক্ষায় পি এফ জি গ্রুপের এৈমাসিক সভা অনুষ্ঠিত কালিগঞ্জে শহীদ জায়েদা খাতুনের ২৮ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভা ও ভূমিহীন সমাবেশ অনুষ্ঠিত সাতক্ষীরা এলজিইডি নির্বাহী প্রকৌশলী বিদায়ী সংবর্ধনা ও নতুন নির্বাহী প্রকৌশলীকে বরণ কালীগঞ্জে বিতর্ক প্রতিযোগিতা ও সততা স্টোর উদ্বোধন – শিক্ষার্থীদের কণ্ঠে দুর্নীতির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ কালিগঞ্জ উপজেলায় ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের মৌখিক ও ব্যবহারিক পরীক্ষা ২৬ জুলাই

গাজীপুরের কাশিমপুরে সশস্ত্র হামলা: ৩ নারী আহতসহ শ্লীলতাহানির অভিযোগ

  • আপডেট সময় : শনিবার, ২৯ নভেম্বর, ২০২৫
  • ১৭৭ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধি :

গাজীপুর জেলার কাশিমপুর থানাধীন সুরুপাইতলী এলাকায় গতকাল বৃহস্পতিবার সকাল প্রায় ১১টার দিকে এক পূর্বপরিকল্পিত সশস্ত্র হামলায় তিন নারী আহত হয়েছেন। হামলার সময় ছিনতাই, শ্লীলতাহানি ও হত্যাচেষ্টার অভিযোগও ওঠে। এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে। খোঁজ নিয়ে জানাযায়,কিাশোর গ্যাং ও ভাড়াটে খুনিরা প্রতিনিয়ত এলাকায় ত্রাস সৃষ্টি করার চেষ্টা করছে। সন্ত্রাসী হামলায় গৃহবধূ মোছাঃ সুরাইয়া আক্তার (২৭) গুরুতর আহত হন। অভিযোগ অনুযায়ী, হামলাকারীরা তাঁর মাথার দিকে ধারালো রামদা দিয়ে কোপ মারতে গেলে তিনি হাত তুলে আত্মরক্ষার চেষ্টা করেন। এতে তাঁর বাম হাতের কনিষ্ঠা, অনামিকা ও মধ্যমা আঙুলে গভীর ক্ষত সৃষ্টি হয় এবং দুই আঙুলের রগ কেটে যায় বলে পরিবার জানায়।সুরাইয়াকে বাঁচাতে এগিয়ে এলে মোছাঃ আকলিমা বেগম আমিনা (৫৫)–কে এলোপাতাড়ি মারধর করা হয়। এতে তাঁর কনুই ও গালে কাটা এবং থেঁতলে যাওয়া আঘাত লাগে। আহতদের দ্রুত উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালের রেজিস্ট্রেশন নম্বর,মোছাঃ নাছিমা: ৮৮০৭/১৫,মোছাঃ আকলিমা: ৮৮০৬/১৪,মোছাঃ সুরাইয়া আক্তার: ৮৭৯৯/৭,তাঁরা সবাই ২৭/১১/২০২৫ তারিখ থেকে চিকিৎসাধীন আছেন। রাজনৈতিক প্রভাবের অভিযোগ, পুলিশের নিষ্ক্রিয়তারও অভিযোগ আহতদের পক্ষ থেকে মোছাঃ নাছিমা বেগম (৩৯) বাদী হয়ে কাশিমপুর থানায় লিখিত অভিযোগ দাখিল করেন। তবে অভিযোগকারীর দাবি—আসামিরা রাজনৈতিকভাবে প্রভাবশালী হওয়ায় পুলিশ শুধু অভিযোগ নেওয়া ছাড়াও কোনো ব্যবস্থা নেয়নি। নাছিমা বেগম বলেন, “সন্ত্রাসীরা দীর্ঘদিন ধরে আমাদের নানাভাবে হুমকি দিয়ে আসছিল। নাছিমার অভিযোগ অনুযায়ী, ঘটনার দিন মোঃ রিপন মোল্লার নেতৃত্বে মোঃ বিল্লাল হোসেন, নাজিম উদ্দিন, নিজাম উদ্দিন, মোছাঃ কাকলী আক্তারসহ অজ্ঞাতনামা আরও ৭–৮ জন বহিরাগত কিশোর গ্যাংয়ের সদস্য দেশীয় অস্ত্র নিয়ে তাঁদের বাড়িতে অতর্কিত হামলা চালায়। তিনি জানান, “আমরা কিছু বুঝে ওঠার আগেই হামলাকারীরা আমাদের ওপর এলোপাতাড়ি মারধর শুরু করে এবং ঘরে লুটপাট চালায়। হাতে থাকা ধারালো অস্ত্র দিয়ে কোপাতে থাকে। আমরা থানা পুলিশকে জানালেও তারা কোনো ব্যবস্থা নেয়নি। ভূক্তভোগীরা জানায়, ছিনতাই–শ্লীলতাহানির অভিযোগ অভিযোগে বলা হয়েছে, হামলার সময় মোছাঃ কাকলী আক্তার নাছিমার গলা থেকে এক ভরি স্বর্ণচেইন (মূল্য প্রায় ২ লক্ষ ১২ হাজার টাকা) এবং তাঁর মোবাইল ফোন ছিনিয়ে নেন। এছাড়া মোঃ বিল্লাল হোসেন সুরাইয়ার চুল ও জামাকাপড় টেনে শ্লীলতাহানি করেন, যার ফলে তিনি মানসিকভাবে ভেঙে পড়েন। অভিযোগে আরও উল্লেখ আছে, ঘটনাস্থলে এসআই আরিফুল হক উপস্থিত থাকলেও নারী পুলিশ ছাড়াই এ হামলা সংঘটিত হয়। এমনকি ওসি মনির হোসেন তাঁকে ঘটনাস্থলে পাঠালেও হামলাকারীদের আঘাত–ভাঙচুর ঠেকাতে পারেননি। অভিযোগকারীদের দাবি—পুলিশের উপস্থিতিতেই হামলাকারীরা জমি দখলের সুযোগ নিচ্ছিল। নাছিমা বেগম জানিয়েছেন, দীর্ঘদিনের জমি–সংক্রান্ত বিরোধের জেরেই এই সশস্ত্র হামলা, ছিনতাই, শ্লীলতাহানি ও হত্যাচেষ্টার ঘটনা ঘটেছে। তিনি দ্রুত আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানান। স্থানীয় সূত্র জানায়, অভিযোগে জমি নাম থাকা ব্যক্তিদের বিরুদ্ধে পূর্বেও নানা অপতৎপরতার অভিযোগ ছিল। তবে এ বিষয়ে কাশিমপুর থানা ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তদন্ত শেষে আইনানুগ ব্যবস্থা নেবে বলে জানিয়েছে। প্রয়োজনে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও প্রত্যক্ষদর্শীদের জবানবন্দিও নেয়া হবে। ভুক্তভোগীদের দাবি: দৃষ্টান্তমূলক শাস্তি চাই । আমরা নিরীহ মানুষ। নারীদের ওপর এমন বর্বর আচরণ কোনোভাবেই মেনে নেওয়া যায় না। আমরা অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।তিনি সাংবাদিকদের কাছে চিকিৎসাপত্র ও হাসপাতালের রেজিস্ট্রেশন কপিও উপস্থাপন করেন।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও নিউজ
© www.dailykakshiyali.com
Theme Customized By Diggil Agency