1. dailykakshiyali@wp-ads.net : Dailykakshiyali cPanel : Dailykakshiyali cPanel
  2. dainikamaderkhobor@gmail.com : dainikamaderkhobor :
  3. newsarifuzzaman@gmail.com : newsarifuzzaman@gmail.com :
  4. support@wordpless.org : WordPress Support : WordPress Support
কুলিয়ারচরে ব্রহ্মপুত্র নদে নিখোঁজের ৩০ ঘণ্টা পর কিশোর ওয়াসিমের লাশ উদ্ধার - দৈনিক কাকশিয়ালী
শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১১:০৯ অপরাহ্ন
শিরোনামঃ-
দীর্ঘ খোঁজাখুঁজির অবসান কালিন্দী নদীতে নিখোঁজ পিয়ার আলীর মরদেহ মিলল ইছামতী নদীর খারহাট এলাকায় দেশসেরা স্প্রিন্টার দ্রুততম মানব কালিগঞ্জের জাকির হোসেনকে জামায়াত ইসলামীর সংবর্ধনা চম্পাফুল বাজার কেন্দ্রীয় জামে মসজিদ পরিচালনা কমিটি গঠন ফারজানার স্মৃতি রক্ষার্থে কাশিবাটি প্রাথমিক বিদ্যালয় শিক্ষকদের সাথে বন্ধু ফোরামের মতবিনিময় রতনপুরে এমপি হাফেজ মুহাদ্দিস রবিউল বাশারের শিক্ষা প্রতিষ্ঠান, মাদ্রাসা ও সড়ক পরিদর্শন; মতবিনিময় সভায় উন্নয়নের অঙ্গীকার জেলা শিক্ষা অফিসার কালিগঞ্জ পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয় পরিদর্শন করলেন সাতক্ষীরায় মাছরাঙা টেলিভিশনের ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন কালিগঞ্জ উপজেলা আইন শৃঙ্খলা বিষয়ক কমিটির মাসিক সভা অনুষ্ঠিত কালিগঞ্জে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত তথ্য অধিকার আইন দুর্নীতি প্রতিরোধে সহায়ক ভূমিকা রাখতে পারে কোয়াটার ফাইনাল স্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

কুলিয়ারচরে ব্রহ্মপুত্র নদে নিখোঁজের ৩০ ঘণ্টা পর কিশোর ওয়াসিমের লাশ উদ্ধার

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২ অক্টোবর, ২০২৫
  • ১৮২ বার পড়া হয়েছে

কুলিয়ারচর (কিশোরগঞ্জ) প্রতিনিধি:

কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলার ফরিদপুর ইউনিয়নের নলবাইদ গ্রামের উছমান মিয়ার একমাত্র ছেলে মো. ওয়াসিম (১৭) ব্রহ্মপুত্র নদে মাছ ধরতে গিয়ে নিখোঁজ হওয়ার প্রায় ৩০ ঘণ্টা পর লাশ ভেসে ওঠে। বৃহস্পতিবার (২ অক্টোবর) বিকেল ৫টার দিকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল তার মরদেহ উদ্ধার করে।

এর আগে বুধবার (১ অক্টোবর) সকাল ১১টার দিকে ওয়াসিম বন্ধুদের সঙ্গে মাছ ধরতে গিয়ে নদীর অপর পাড়ে যাওয়ার চেষ্টা করলে স্রোতে ভেসে যান। দীর্ঘ সময় চেষ্টা করেও তাকে আর খুঁজে পাওয়া যায়নি।

পরে ভৈরব ফায়ার সার্ভিসের ডুবুরি দল বুধবার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত অভিযান চালিয়ে ব্যর্থ হয়ে রাতে বিরতি নেয়। আজ বৃহস্পতিবার সকাল থেকে ফের অভিযান শুরু করেন তারা। অবশেষে বিকেলে মরদেহ ভেসে ওঠার পর উদ্ধার করা হয়।

ফরিদপুর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. মোবারক হোসেন জানান কুলিয়ারচর থানা পুলিশ ওয়াসিমের সুরুতহাল রিপোর্ট শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করেছে, আমি এই মুহূর্তে ওয়াসিমের বাড়িতে রয়েছি।

উদ্ধার কাজে স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী সর্বাত্বক সহযোগিতা করেছে বলেও জানান তিনি।

হঠাৎ এ ঘটনায় ওয়াসিমের পরিবারসহ পুরো এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। দীর্ঘ সময় তাকে খুঁজে না পাওয়ায় স্থানীয়রা উদ্বিগ্ন ছিলেন। অবশেষে মরদেহ উদ্ধারের পর শোকাভিভূত পরিবেশ আরও ভারী হয়ে ওঠে।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও নিউজ
© www.dailykakshiyali.com
Theme Customized By Diggil Agency