1. dainikamaderkhobor@gmail.com : dainikamaderkhobor :
  2. newsarifuzzaman@gmail.com : newsarifuzzaman@gmail.com :
কালীগঞ্জের পল্লীতে জমি জায়গা সংক্রান্ত বিরোধে সহোদর ভাইয়ের ঘর ভাঙচুর থানায় অভিযোগ  - দৈনিক কাকশিয়ালী
রবিবার, ৩১ মে ২০২৬, ১১:৩২ পূর্বাহ্ন
শিরোনামঃ-
ডা : আকছেদুর রহমান সড়ক দুর্ঘটনায় আহত সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন  কালিগঞ্জে জমি দখলের অভিযোগ,প্রাণনাশের হুমকির দাবি ১০০ মিটার দৌড়ে খুলনা বিভাগীয় চ্যাম্পিয়ন কালীগঞ্জের জাকির কালিগঞ্জে তরুণী অপহরণের চেষ্টাকালে কথিত ‘অজ্ঞান পার্টির’ দুই সদস্য আটক, প্রাইভেটকার জব্দ কালীগঞ্জে নারী উন্নয়ন সংগঠন নিবেদিতার উদ্যোগে দুস্থদের মাঝে ঈদ উপহার বিতরণ  পবিত্র ঈদুল আযাহা উপলক্ষে কালিগঞ্জ সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের ২৬০০ শ্রমিকের মাঝে ঈদ বোনাস বিতরণ কালীগঞ্জের পল্লীতে জমি জায়গা সংক্রান্ত বিরোধে সহোদর ভাইয়ের ঘর ভাঙচুর থানায় অভিযোগ  কালিগঞ্জে পোস্ট অফিসের চোরাই গ্রিল ভাঙারি ব্যবসায়ীর ঘর থেকে উদ্ধার নাইটগার্ড ইন্তাজ আলীর বিরুদ্ধে অভিযোগ কালিগঞ্জের নলতায় পানিতে ডুবে কিশোরীর মৃত্যু কালিগঞ্জ থানা পুলিশের অভিযানে ০৩টি গরুসহ দুই চোর আটক

কালীগঞ্জের পল্লীতে জমি জায়গা সংক্রান্ত বিরোধে সহোদর ভাইয়ের ঘর ভাঙচুর থানায় অভিযোগ 

  • আপডেট সময় : শনিবার, ২৩ মে, ২০২৬
  • ১৭ বার পড়া হয়েছে

কালিগঞ্জ( সাতক্ষীরা) প্রতিনিধি 

কালিগঞ্জ উপজেলা তারালি গ্রামে জমি জায়গা সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে সহোদর ভাইয়ের গোয়ালঘর ভেঙ্গে জায়গা দখলের পাঁয়তারা অভিযোগ পাওয়া গেছে। ঘটেছে গত ২২ মে বেলা ১১ টার দিকে।থানায় অভিযোগ সূত্রে জানা গেছে তারালি গ্রামের আব্দুল হামিদ এর ছেলে মহিবুল্লাহ ওরফে সবুজ ও মাহবুব আলম এর নেতৃত্বে ৮ থেকে ১০ জন ভাড়াটিয়া দলবদ্ধ লোকজন দিয়ে ঘর ভাঙার সময় ভুক্তভোগী মোঃ ফিরোজ আলম ট্রিপল নাইনে কল করলে কালিগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে চলে আসে, ততক্ষণে প্রতিপক্ষ সহোদর ভাইয়ের ভাড়াটিয়া লোকজন ঘর ভেঙে ক্ষতিগ্রস্ত করে এলাকা ত্যাগ করে চলে যায়।

ভাইয়ে ভাইয়ে জমি জায়গার সংক্রান্ত বিরোধে ঘটনাটি স্থানীয় ইউপি সদস্যের কাছে বিচারাধীন ছিল। শুক্রবার বেলা ১১ঃ০০ টার দিকে তারালী গ্রামের মোঃ আব্দুল হামিদ কারিগরের ছেলে ফিরোজ আলম ভ্যানচাল বাড়িতে না থাকায় এই সুযোগে সহোদর ছোট ভাই মোঃ মহিবুল্লাহ ও মাহবুব ভাড়াটিয়া লোকজন দিয়ে বেআইনি দলবদ্ধ হয়ে ধারালো দা, শাবল, লাঠি নিয়ে বাড়িতে প্রবেশ করে অশ্লীল ভাষায় গালিগালাজ ও হুমকি দিয়ে বসতবাড়ির গোয়াল ঘর, মুরগির ঘর ভেঙে অনেক ক্ষতিগ্রস্ত করে এ সময় ফিরোজ আলমের স্ত্রী মিনান নাহার নিষেধ করলে তাকে মারপিট করে ও তার পিতা আব্দুল অসুস্থ প্যারালাইসিস রোগে আক্রান্ত তাদের তান্ডবে ভয়ে আতঙ্কে চিৎকার করলে স্থানীয় গ্রামবাসী দূর থেকে তাকিয়ে দেখে কিন্তু কেউ এগিয়ে আসেনি। এ বিষয়ে আইনগত প্রতিকার চেয়ে ভুক্তভোগী ফিরোজ আলম কালিগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছে। এই ঘটনার পর থেকে ফিরোজ আলম ও তার পরিবার জীবনের নিরাপত্তা নিয়ে আতঙ্কের মধ্যে রয়েছে।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও নিউজ
© www.dailykakshiyali.com
Theme Customized By Diggil Agency