1. dainikamaderkhobor@gmail.com : dainikamaderkhobor :
  2. newsarifuzzaman@gmail.com : newsarifuzzaman@gmail.com :
কালিগঞ্জ থানা পুলিশের অভিযানে ০৩টি গরুসহ দুই চোর আটক - দৈনিক কাকশিয়ালী
রবিবার, ৩১ মে ২০২৬, ১১:৩১ পূর্বাহ্ন
শিরোনামঃ-
ডা : আকছেদুর রহমান সড়ক দুর্ঘটনায় আহত সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন  কালিগঞ্জে জমি দখলের অভিযোগ,প্রাণনাশের হুমকির দাবি ১০০ মিটার দৌড়ে খুলনা বিভাগীয় চ্যাম্পিয়ন কালীগঞ্জের জাকির কালিগঞ্জে তরুণী অপহরণের চেষ্টাকালে কথিত ‘অজ্ঞান পার্টির’ দুই সদস্য আটক, প্রাইভেটকার জব্দ কালীগঞ্জে নারী উন্নয়ন সংগঠন নিবেদিতার উদ্যোগে দুস্থদের মাঝে ঈদ উপহার বিতরণ  পবিত্র ঈদুল আযাহা উপলক্ষে কালিগঞ্জ সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের ২৬০০ শ্রমিকের মাঝে ঈদ বোনাস বিতরণ কালীগঞ্জের পল্লীতে জমি জায়গা সংক্রান্ত বিরোধে সহোদর ভাইয়ের ঘর ভাঙচুর থানায় অভিযোগ  কালিগঞ্জে পোস্ট অফিসের চোরাই গ্রিল ভাঙারি ব্যবসায়ীর ঘর থেকে উদ্ধার নাইটগার্ড ইন্তাজ আলীর বিরুদ্ধে অভিযোগ কালিগঞ্জের নলতায় পানিতে ডুবে কিশোরীর মৃত্যু কালিগঞ্জ থানা পুলিশের অভিযানে ০৩টি গরুসহ দুই চোর আটক

কালিগঞ্জ থানা পুলিশের অভিযানে ০৩টি গরুসহ দুই চোর আটক

  • আপডেট সময় : শুক্রবার, ২২ মে, ২০২৬
  • ২১ বার পড়া হয়েছে

ফজলুল হক, কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধিঃ

সাতক্ষীরার কালিগঞ্জ থানাধীন রতনপুর ইউনিয়নের গোয়ালপোতা গ্রাম থেকে ০৩টি গরুসহ দুই চোরকে আটক করেছে কালিগঞ্জ থানা পুলিশ। বুধবার (২১ মে ২০২৬) সন্ধ্যা আনুমানিক ৬টার দিকে এ ঘটনা ঘটে।

কালিগঞ্জ থানা পুলিশ সূত্রে জানা গেছে রতনপুর ইউনিয়নের গোয়ালপোতা গ্রামের মৃত আমিনুদ্দিন বোদ্যের ছেলে রাকিব হাসান (১৬) ও মোঃ আজিজের ছেলে মোঃ তানভির (১৭) চুরি করে আনা ০৩টি বকনা গরু নিজ বাড়িতে বেঁধে রাখে। বিষয়টি স্থানীয় লোকজন জানতে পেরে কালিগঞ্জ থানা পুলিশকে খবর দেয়।

 

সংবাদ পেয়ে কালিগঞ্জ থানার এসআই (নিঃ) মোঃ পলাশ সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে অভিযান চালান। এ সময় চোরাইকৃত ০৩টি বকনা গরুসহ অভিযুক্ত দুই যুবককে হাতেনাতে আটক করা হয়। উদ্ধারকৃত গরুগুলোর আনুমানিক বাজার মূল্য প্রায় ১ লাখ ৫০ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ।

 

আটককৃতদের থানায় নিয়ে আসা হয়েছে এবং উদ্ধারকৃত গরুগুলো বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছে। এ ঘটনায় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে কালিগঞ্জ থানা পুলিশ।

 

কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ জুয়েল হোসেন জানান, এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। এছাড়াও জড়িত থাকার অভিযোগে আটককৃতদের বিরুদ্ধে যথাযথ আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

 

 

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও নিউজ
© www.dailykakshiyali.com
Theme Customized By Diggil Agency