1. dainikamaderkhobor@gmail.com : dainikamaderkhobor :
  2. newsarifuzzaman@gmail.com : newsarifuzzaman@gmail.com :
উপকূলে সুপেয় পানির দাবিতে “পানির কথা” জনসংলাপ অনুষ্ঠিত - দৈনিক কাকশিয়ালী
রবিবার, ৩১ মে ২০২৬, ১১:৩৪ পূর্বাহ্ন
শিরোনামঃ-
ডা : আকছেদুর রহমান সড়ক দুর্ঘটনায় আহত সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন  কালিগঞ্জে জমি দখলের অভিযোগ,প্রাণনাশের হুমকির দাবি ১০০ মিটার দৌড়ে খুলনা বিভাগীয় চ্যাম্পিয়ন কালীগঞ্জের জাকির কালিগঞ্জে তরুণী অপহরণের চেষ্টাকালে কথিত ‘অজ্ঞান পার্টির’ দুই সদস্য আটক, প্রাইভেটকার জব্দ কালীগঞ্জে নারী উন্নয়ন সংগঠন নিবেদিতার উদ্যোগে দুস্থদের মাঝে ঈদ উপহার বিতরণ  পবিত্র ঈদুল আযাহা উপলক্ষে কালিগঞ্জ সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের ২৬০০ শ্রমিকের মাঝে ঈদ বোনাস বিতরণ কালীগঞ্জের পল্লীতে জমি জায়গা সংক্রান্ত বিরোধে সহোদর ভাইয়ের ঘর ভাঙচুর থানায় অভিযোগ  কালিগঞ্জে পোস্ট অফিসের চোরাই গ্রিল ভাঙারি ব্যবসায়ীর ঘর থেকে উদ্ধার নাইটগার্ড ইন্তাজ আলীর বিরুদ্ধে অভিযোগ কালিগঞ্জের নলতায় পানিতে ডুবে কিশোরীর মৃত্যু কালিগঞ্জ থানা পুলিশের অভিযানে ০৩টি গরুসহ দুই চোর আটক

উপকূলে সুপেয় পানির দাবিতে “পানির কথা” জনসংলাপ অনুষ্ঠিত

  • আপডেট সময় : মঙ্গলবার, ১২ মে, ২০২৬
  • ৯৭ বার পড়া হয়েছে

প্রতিবেদক: মারুফ হাসান,কালিগঞ্জ

বাংলাদেশ ইয়ুথ ইনভায়রনমেন্ট ইনিশিয়েটিভের সহযোগিতায় এবং ইকোবাংলা ইয়ুথ অরগানাইজেশান–এর উদ্যোগে সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলা–এর মুন্সিগঞ্জ ইউনিয়ন–এ অনুষ্ঠিত হয়েছে “পানির কথা” শীর্ষক জনসংলাপ। এতে উপকূলীয় অঞ্চলের প্রায় চারটি গ্রামের ২৫০ জনেরও বেশি মানুষ অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে উপকূলবাসীর প্রধান দাবি ছিল সরকারি ব্যবস্থাপনায় বিনামূল্যে নিরাপদ সুপেয় পানি নিশ্চিত করা। আলোচনা সভায় উপকূলীয় অঞ্চলের তীব্র পানিসংকট, নিরাপদ পানি সংগ্রহে মানুষের প্রতিদিনের দুর্ভোগ, পানির সম্ভাব্য উৎস এবং দীর্ঘমেয়াদি সমাধান নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা-৪ (শ্যামনগর) আসনের মাননীয় সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম। এসময় স্থানীয় জনগণ সরাসরি তাদের ভোগান্তি ও সমস্যার কথা তুলে ধরেন। পরে তিনি আগামী ১-২ মাসের মধ্যে উপকূলীয় অঞ্চলের বড় পুকুরসমূহ জনগণের ব্যবহারের জন্য উন্মুক্ত করা এবং প্রতিটি গ্রামে একটি করে দিঘি খননের উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন। পাশাপাশি দীর্ঘমেয়াদি সমাধান হিসেবে পাইপলাইনের মাধ্যমে নিরাপদ পানি সরবরাহের বিষয়টি জাতীয় সংসদে আলোচনার কথাও জানান।

এসময় ইকোবাংলা ইয়ুথ অরগানাইজেশান–এর কো-ফাউন্ডার ও প্রেসিডেন্ট হেমাদ্রি রাজ হিমু বলেন,

“উপকূলের মানুষের জন্য সরকারি ব্যবস্থাপনায় দীর্ঘমেয়াদি সুপেয় পানির সমাধান নিশ্চিত করতে আমরা কাজ করে যাব।”

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সুমাইয়া, তনুশ্রী, বিশ্বজিৎ মন্ডল, তপন মন্ডল, মেরুজ্যোতি রাজ, সুশান্ত মাঝিসহ অন্যান্য সদস্যবৃন্দ।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও নিউজ
© www.dailykakshiyali.com
Theme Customized By Diggil Agency