1. dailykakshiyali@wp-ads.net : Dailykakshiyali cPanel : Dailykakshiyali cPanel
  2. dainikamaderkhobor@gmail.com : dainikamaderkhobor :
  3. newsarifuzzaman@gmail.com : newsarifuzzaman@gmail.com :
  4. support@wordpless.org : WordPress Support : WordPress Support
জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬ উপলক্ষে কালিগঞ্জে জামায়াত ইসলামীর আলোচনা সভা গনমিছিল অনুষ্ঠিত - দৈনিক কাকশিয়ালী
বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০২:৪৫ পূর্বাহ্ন
শিরোনামঃ-
মৌতলায় লুমিনাস মডেল স্কুলে ‘৩৬শে জুলাই’ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬ উপলক্ষে কালিগঞ্জে জামায়াত ইসলামীর আলোচনা সভা গনমিছিল অনুষ্ঠিত কালিগঞ্জে সু- নাগরিক সংস্থার উদ্যোগে গণঅভ্যুত্থান স্মরণে আলোচনা সভা ও বৃক্ষরোপণ কর্মসূচি কালীগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬ উপলক্ষে আলোচনা সভা ও সংবর্ধনা প্রদান কালিগঞ্জের রতনপুরে চেয়ারম্যান পদপ্রার্থী শেখ আলমগীর হোসেনের নিজস্ব অর্থায়নে খালের ওপর বাঁশের সাঁকো নির্মাণ কালীগঞ্জে দুর্নীতি বিরোধী রচনা ও বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত – নলতা মাধ্যমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন দক্ষিণ শ্রীপুর কুশলিয়া উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে ৬ মাসের এডহক কমিটির অনুমোদন ‘আমার মেয়েটা বাবাকে আর কোনোদিন ডাকতে পারবে না’—স্বামী হত্যার বিচার চেয়ে সংবাদ সম্মেলনে কান্নায় ভেঙে পড়লেন স্ত্রী জাতীয় সাংবাদিক সংস্থা’র পক্ষ থেকে অ্যাথলেটিক্স জাকিরকে সংবর্ধনা প্রদান দ্রুততম মানব জাকির হোসেনের বাড়িতে উপজেলা নির্বাহী কর্মকর্তা উপস্থিত হয়ে সংবর্ধনা দিলেন

জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬ উপলক্ষে কালিগঞ্জে জামায়াত ইসলামীর আলোচনা সভা গনমিছিল অনুষ্ঠিত

  • আপডেট সময় : বুধবার, ৫ আগস্ট, ২০২৬
  • ২৬ বার পড়া হয়েছে

সুকুমার দাশ বাচ্চু, কালিগঞ্জ সাতক্ষীরা) প্রতিনিধি:

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কালিগঞ্জ উপজেলা শাখার
আয়োজনে আলোচনা সভা ও গণমিছিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৫ আগস্ট) বিকাল ৪টায় কালিগঞ্জ খান বাহাদুর আহসানউল্লাহ ব্রীজের দক্ষিণ পাশে আয়োজিত আলোচনা সভায় উপজেলা জামায়াত ইসলামীর আমির মাওলানা আব্দুল ওহাব সিদ্দিকীর সভাপতিত্বে ও উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মাওলানা আনোয়ারুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আজিজুর রহমান।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা সূরা কর্মপরিষদ সদস্য কাজী মুজাহিদুল আলম,কালিগঞ্জ উপজেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক আব্দুর রউফ, ছাত্রশিবিরের জেলা সেক্রেটারি নাজমুল ইসলাম, ১১ দলের ঐক্য জোটের বাংলাদেশ খেলাফত মজলিসের কালিগঞ্জ উপজেলা সেক্রেটারি হাফেজ মাওলানা আরিফুল ইসলাম, উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অধ্যাপক মোশাররফ হোসেন, বায়তুল মাল সম্পাদক অধ্যক্ষ আবু রাসেল আসকারী, উপজেলা শুরা ও কর্মপরিষদ সদস্য ড. মিজানুর রহমান, শ্রমিক কল্যাণ ফেডারেশনের উপজেলা সভাপতি মাস্টার সালাহউদ্দিন, উপজেলা ছাত্রশিবিরের সভাপতি শরিফুল ইসলাম এবং তালিমুল কুরআন বিভাগের দায়িত্বশীল মাওলানা নুরুজ্জামান হাবিবী।

এ সময় কালিগঞ্জ উপজেলা জামায়াত ইসলামীর বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল, ইউনিয়ন নেতৃবৃন্দসহ বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে একটি বিশাল গণমিছিল বের করা হয়। মিছিলটি কালিগঞ্জ উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা মোড়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। সমাবেশে উপজেলা জামায়াতের আমীর উপস্থিত সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও নিউজ
© www.dailykakshiyali.com
Theme Customized By Diggil Agency