
সুকুমার দাশ বাচ্চু, কালিগঞ্জ সাতক্ষীরা প্রতিনিধি :
সাতক্ষীরার কালিগঞ্জ প্রত্যয় গ্রুপের নির্বাহী পরিচালক আমাদের সবারই পরিচিত মুখ প্রিয় এমডি সিরাজুল ইসলাম ভাইয়ের বড় ভাই মোঃ শহিদুল ইসলাম (৫০) শুক্রবার ২০ ফেব্রুয়ারি ভোর ৫ টার সময় দুনিয়ার সফর শেষ করে আল্লাহ ডাকে সাড়া দিয়েছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) তার জানাজার নামাজ বাদ জুম্মা, ভদ্রখালী পশ্চিমপাড়া জামে মসজিদে অনুষ্ঠিত হবে ।জানা গেছে শহিদুল ইসলাম গত কয়েক মাস আগে অসাবধানতা বসত কাচের টুকরোয় পা কেটে গিয়েছিল নিয়ম অনুযায়ী টিটিনাচ ইনজেকশন দেওয়ার কথা হয়তো প্রথম দিকে গুরুত্ব দেয়নি, এক পর্যায়ে সেখান থেকে ইনফেকশন ঘা দেখা দেয়, অসুস্থ হয়ে পড়লে পরিবারের পক্ষ থেকে অনেক ডাক্তার দেখিয়ে বহু টাকা খরচ করে চিকিৎসা করিয়েছেন কিন্তু বিধিমাম একটি ভুলের কারণে আজ শুক্রবার ভোরে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে অসুস্থ হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।কালিগঞ্জ প্রত্যয় গ্রুপে নির্বাহী পরিচালক মোঃ সিরাজুল ইসলাম এর বড় ভাই শহিদুল ইসলাম এর মৃত্যুতে কালিগঞ্জ প্রেসক্লাবের পক্ষ থেকে গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করছেনকালিগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু, সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চু সহ সাংবাদিকবৃন্দ । এদিকে এমডি সিরাজুল ইসলামের বড় ভাই শহিদুল ইসলামের মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করেছেন সাতক্ষীরা ৩ (কালিগঞ্জ- আশাশুনি) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য হাফেজ মোহা: রবিউল বাশার, জামায়াত ইসলামি বাংলাদেশ সাতক্ষীরা জেলা শাখার সেক্রেটারি মাওলানা মো:আজিজুর রহমান, কালিগঞ্জ উপজেলা জামায়াত ইসলামীর আমির মাওলানা আব্দুল ওহাব সিদ্দিকী , সেক্রেটারি অধ্যাপক আব্দুর রউফ , সহ প্রত্যয় ইস্কুলের পরিচালনা কমিটির সভাপতি ও প্রধান শিক্ষক সহ শিক্ষক মন্ডলী।এবং সহ প্রত্যায় গ্রুপের অন্যান্য কর্মকর্তা কর্মচারী ও নেতৃবৃন্দ গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন সহ রুহের মাগফেরাত কামনা করেছেন।
Leave a Reply