1. dailykakshiyali@wp-ads.net : Dailykakshiyali cPanel : Dailykakshiyali cPanel
  2. dainikamaderkhobor@gmail.com : dainikamaderkhobor :
  3. newsarifuzzaman@gmail.com : newsarifuzzaman@gmail.com :
  4. support@wordpless.org : WordPress Support : WordPress Support
সাতক্ষীরা ৩ আসনের ধানের শীষের মনোনীত প্রার্থী কাজী আলাউদ্দিন এর কালীগঞ্জে নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত - দৈনিক কাকশিয়ালী
বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ১২:০৯ পূর্বাহ্ন
শিরোনামঃ-
মৌতলায় লুমিনাস মডেল স্কুলে ‘৩৬শে জুলাই’ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬ উপলক্ষে কালিগঞ্জে জামায়াত ইসলামীর আলোচনা সভা গনমিছিল অনুষ্ঠিত কালিগঞ্জে সু- নাগরিক সংস্থার উদ্যোগে গণঅভ্যুত্থান স্মরণে আলোচনা সভা ও বৃক্ষরোপণ কর্মসূচি কালীগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬ উপলক্ষে আলোচনা সভা ও সংবর্ধনা প্রদান কালিগঞ্জের রতনপুরে চেয়ারম্যান পদপ্রার্থী শেখ আলমগীর হোসেনের নিজস্ব অর্থায়নে খালের ওপর বাঁশের সাঁকো নির্মাণ কালীগঞ্জে দুর্নীতি বিরোধী রচনা ও বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত – নলতা মাধ্যমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন দক্ষিণ শ্রীপুর কুশলিয়া উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে ৬ মাসের এডহক কমিটির অনুমোদন ‘আমার মেয়েটা বাবাকে আর কোনোদিন ডাকতে পারবে না’—স্বামী হত্যার বিচার চেয়ে সংবাদ সম্মেলনে কান্নায় ভেঙে পড়লেন স্ত্রী জাতীয় সাংবাদিক সংস্থা’র পক্ষ থেকে অ্যাথলেটিক্স জাকিরকে সংবর্ধনা প্রদান দ্রুততম মানব জাকির হোসেনের বাড়িতে উপজেলা নির্বাহী কর্মকর্তা উপস্থিত হয়ে সংবর্ধনা দিলেন

সাতক্ষীরা ৩ আসনের ধানের শীষের মনোনীত প্রার্থী কাজী আলাউদ্দিন এর কালীগঞ্জে নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত

  • আপডেট সময় : বুধবার, ১৯ নভেম্বর, ২০২৫
  • ১৭৪ বার পড়া হয়েছে

কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি:

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলা বিএনপির ও অঙ্গ সংগঠনের আয়োজনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক সাতক্ষীরা-০৩ (কালিগঞ্জ-আশাশুনি) সংসদীয় আসনের ধানের শীষের মনোনীত প্রার্থী হিসেবে সাবেক এমপি ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য কাজী আলাউদ্দীনের পক্ষে বিশাল নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৯ নভেম্বর-২৫) বিকেলে কালিগঞ্জ সরকারি কলেজ মাঠে কালিগঞ্জ উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও জেলা বিএনপির সদস্য শেখ এবাদুল ইসলামের সভাপতিত্বে এবং উপজেলা বিএনপির সদস্য সচিব ডাক্তার শেখ শফিকুল ইসলাম বাবুর সঞ্চালনায় এ ধানের শীষের নির্বাচনী সমাবেশে

প্রধান অতিথির বক্তব্ রাখেন সাতক্ষীরা-০৩ আসনের ধানের শীষের মনোনীত প্রার্থী আলহাজ্ব কাজী আলাউদ্দীন তিনি বলেন,সকল ভেদাভেদ ভুলে একতাবদ্ধ হয়ে ধানের শীষকে বিজয়ী করতে হবে। জনগণের অধিকার প্রতিষ্ঠায় বিএনপির প্রতিটি নেতাকর্মীকে মাঠে থেকে কাজ করতে হবে।সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আশাশুনি উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক স.ম. হেদায়েতুল ইসলাম আশাশুনি উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও চেয়ারম্যান রুহুল কুদ্দুস সাবেক সদস্য সচিব মশিউল হুদা তুহিন সাবেক যুগ্ম আহ্বায়ক নুরুল হক খোকন যুগ্ম আহ্বায়ক তুহিনউল্যাহ তুহিন কালিগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক আকতারুজ্জামান বাপ্পী

উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম, যুবদলের যুগ্ম আহ্বায়ক হাফিজুর রহমান শিমুল, উপজেলা কৃষকদলের আহ্বায়ক রোকনুজ্জামান রোকন,উপজেলা ছাত্রদলের সাবেক সেক্রেটারি রেদওয়ান ফেরদাউস রনি,তাতীদলের সদস্য সচিব ফারুক হোসেন

শ্রমিকদলের সেক্রেটারি শোকর আলী প্রমুখ।

সমাবেশে কালিগঞ্জ সরকারি কলেজ মাঠ ও ক্যাম্পাস ধানের শীষ সমর্থকদের পদভারে মুখরিত হয়ে ওঠে। বক্তারা বানভাসীদের বন্ধু উন্নয়নের রূপকার কাজী আলাউদ্দিন । বক্তারা আরো বলেন বলেন কোন গুজবে কান দিবেন না কাজী আলাউদ্দিন সাতক্ষীরা ৩ কালিগঞ্জ, আশাশুনি সংসদীয় আসনের ধানের শীষের মনোনীত প্রার্থী, আগামী জাতীয় সংসদ নির্বাচনে কাজী আলাউদ্দীনের পক্ষে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান।সমাবেশে কালিগঞ্জ ও আশাশুনি উপজেলা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবকদল, কৃষকদল, তাতীদল, শ্রমিকদলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং হাজারো সাধারণ মানুষ অংশগ্রহণ করেন।

 

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও নিউজ
© www.dailykakshiyali.com
Theme Customized By Diggil Agency