
জাবেদ হোসাইন মামুন, ফেনী প্রকিনিধি :
ফেনীর সোনাগাজী পৌরসভার ৫নং ওয়ার্ড তুলাতলী বিএনপি ও সহযোগী সংগঠনের উদ্যোগে বৃহস্পতিবার বিকালে আবদুর শুক্কুরের নতুন বাড়িতে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নে নারীর ক্ষমতায়ন ও ধানের শীষের প্রচারণা শীর্ষক ‘ সবার আগে বাংলাদেশ’ নামে উক্ত অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
পৌরসভা বিএনপির আহবায়ক মঞ্চুর হোসেন বাবরের সভাপতিত্বে ও সদস্য সচিব নিজাম উদ্দিনের সঞ্চালনায় উক্ত বৈঠকে প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব সৈয়দ আলম ভূঞা। প্রধান বক্তা ছিলেন ফেনী জেলা মহিলা দলের সিনিয়র সহ-সভাপতি জান্নতুল ফেরদৌস মিতা।
বিশেষ অতিথি ছিলেন ফেনী জেলা যুবদলের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক, পৌর যুবদলের সাবেক সভাপতি সিরাজুল হক বিএ, পৌরসভা বিএনপির সিনিয়র যুগ্ন আহবায়ক হাজী এয়াছিন কমিশনার, পৌরসভা বিএনপি নেতা রফিকুল ইসলাম, হানিফ মুক্তার, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক আহবায়ক বোরহান উদ্দিন, উপজেলা মহিলাদলের আহবায়ক কামরুন্নেছা কনা, পৌরসভা যুবদলের আহবায়ক ইকবাল হোসেন, পৌর কৃষক দলের সভাপতি আহমেদ করিম তোতা, পৌরসভা মহিলাদলের আহবায়ক মনিহার বেগম, যুবদল নেতা মীর কাশেম চানধন, উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ন আহবায়ক রফিকুল ইসলাম। আরও উপস্থিত ছিলেন পৌরসভা যুবদল নেতা আজহারুল ইসলাম, কামরুল হাসান পাপ্পু, ওয়ার্ড বিএনপি নেতা বেলাল হোসেন, পৌরসভা মৎস্যজীবী দলের সদস্য সচিব ইমাম হোসেন রুবেল, আনোয়ার হোসেন সোহাগ, ছাত্রদল নেতা রামিম, বিএনপি নেতা জসিমুল হক, নুরুল আজিম স্বপন, টাইগার মানিক, রুবেল, রনি, নুরুল আফছার, রানা ও সাইফুল সহ বিপুল সংখ্যক (নারী-পুরুষ) নেতাকর্মী উপস্থিত ছিলেন।
Leave a Reply