1. dainikamaderkhobor@gmail.com : dainikamaderkhobor :
  2. newsarifuzzaman@gmail.com : newsarifuzzaman@gmail.com :
কালিগঞ্জের দক্ষিণ শ্রীপুরে পুকুরে ডুবে দুই বছরের শিশুর করুণ মৃত্যু - দৈনিক কাকশিয়ালী
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৩:১৭ অপরাহ্ন
শিরোনামঃ-
কালিগঞ্জে মাদকাটি মসজিদের সম্পত্তিতে ঘর নির্মাণচেষ্টা; আদালতের নিষেধাজ্ঞা অমান্যের অভিযোগে মামলা কালিগঞ্জে পহেলা বৈশাখ উদযাপন: পান্তাভাত ও বর্ণাঢ্য র‍্যালিতে উৎসবের আমেজ কালিগঞ্জে ইমাম পরিবারের একমাত্র রাস্তা বন্ধ, মানবিক সংকটে অবরুদ্ধ জীবন কালিগঞ্জে মৌতলায় যৌথ বাহিনীর অভিযান: ইউপি চেয়ারম্যানের বাড়ি থেকে ৬ ব্যারেল ডিজেল জব্দ, ১০ হাজার টাকা জরিমানা কালিগঞ্জ উপজেলার আব্দুল খালি রাস্তার কাজ উদ্বোধন করলেন এমপি মুহা: রবিউল বাসার  কালিগঞ্জে তালগাছ কাটার সময় গাছ পড়ে মর্মান্তিক দুর্ঘটনা: এক পথচারীর মৃত্যু   কালিগঞ্জ পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের এসএস সি পরীক্ষার্থীদের সংবর্ধনা ও ষষ্ঠ শ্রেণি শিক্ষার্থীদের নবীন বরণ  কালিগঞ্জে তেল বিতরণে বিশৃঙ্খলা: উচ্ছৃঙ্খলতার মুখে বন্ধ ফিলিং স্টেশন, বিপাকে সরকারি চাকুরীজীবী, শিক্ষক-সাংবাদিকরা কালিগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ আতিকুর রহমান গ্রেপ্তার হয়েছে উত্তর শ্রীপুরে মাওলানা আজিজুর রহমানের পিতা মাস্টার বশির উদ্দিন সরদার এর চেয়েলাম অনুষ্ঠিত 

কালিগঞ্জের দক্ষিণ শ্রীপুরে পুকুরে ডুবে দুই বছরের শিশুর করুণ মৃত্যু

  • আপডেট সময় : শুক্রবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৫
  • ১১৭ বার পড়া হয়েছে

কালিগঞ্জ, সাতক্ষীরা প্রতিনিধি:

কালিগঞ্জ উপজেলায় ঘটেছে এক হৃদয়বিদারক ও করুণ ঘটনা। উপজেলার দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের খাজুরতলা গ্রামে শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে বাড়ির পাশের পুকুরে ডুবে মারা গেছে দুই বছরের নিষ্পাপ শিশু জান্নাতুল পারভীন। নিহত জান্নাতুল পারভীন, ওই গ্রামের জাহিদুল ইসলামের একমাত্র কন্যা।

পরিবারের সদস্যদের বরাত দিয়ে জানা যায়, সকালে খেলার ছলে পরিবারের অগোচরে বাড়ির পাশের পুকুরে চলে যায় জান্নাতুল। কিছুক্ষণ পর তাকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করলে পরিবারের সদস্য জেসমিন পারভীন শিশুটিকে পুকুরে ভাসতে দেখতে পান। দ্রুত উদ্ধার করে কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

শিশুটির অকাল মৃত্যুতে পরিবারে নেমে আসে গভীর শোক। মা-বাবা ভেঙে পড়ে কান্নায় বুক ভাসান। জান্নাতুলের বাবা জাহিদুল ইসলাম কান্নাজড়িত কণ্ঠে বলেন, “আমার একমাত্র সোনামণিকে আর ফিরিয়ে আনতে পারলাম না। আল্লাহ যেন আমার মেয়েকে জান্নাত নসিব করেন।”শিশুটির দাদা শহীদ ইসলাম ভেঙে পড়া কণ্ঠে বলেন, “এত অল্প বয়সে আমাদের বুক থেকে এক টুকরো প্রাণ চলে গেল। এই বেদনা কোনোদিন ভুলবার নয়। শিশুটির মৃত্যুর ঘটনায় এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।

প্রতিবেশী আজিজুল ইসলাম জানান, “এমন নিষ্পাপ শিশুকে হারানো মেনে নেওয়া খুব কঠিন। এ শোক শুধু পরিবারের নয়, পুরো গ্রামের।স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিরা ঘটনাস্থল পরিদর্শন করে শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানান। তারা বলেন,শিশুটির অকাল মৃত্যু এলাকাবাসীর হৃদয়ে গভীর বেদনার সৃষ্টি করেছে।

 

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও নিউজ
© www.dailykakshiyali.com
Theme Customized By Diggil Agency