
কালিগঞ্জ, সাতক্ষীরা:
৩৮তম বিসিএস দিয়ে নিজ জেলা যশোরে দায়িত্ব পাওয়া সুকৌশলী, সৎ, নিষ্ঠাবান ও ভালো কাজে আত্ম মনোবল সম্পন্ন সহকারী কমিশনার যিনি ৪ জুলাই ২০২৪ দায়িত্বভার গ্রহণ করেন সাতক্ষীরা জেলার কালীগঞ্জ উপজেলায়। নানা উদ্বেগ আর উৎকণ্ঠা নিয়ে জুলাইয়ের দিনগুলোতে একই সাথে দুইটি দপ্তরের দায়িত্ব তিনি পালন করেন। সহকারী কমিশনের (ভূমি) অর্থাৎ নিজের অফিস সামলে ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তার গুরু দায়িত্ব পালন করেছেন চৌকস, কর্মস্পৃহা আর বুদ্ধিদীপ্ত হয়ে।
অমিত কুমার বিশ্বাসের ভালো গুণের বর্ণনা করে ও বন্ধু সুলভ আচরণের কৃতজ্ঞতা স্বীকার করে কথা বলছেন হাফিজুর রহমান শিমুল।
কালিগঞ্জ প্রেসক্লাবের বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে ছলছল চোখে কালিগঞ্জের মানুষের সৌজন্যবোধ আপন করে নেওয়ার ক্ষমতা এবং প্রতিভাকে ভূয়সী প্রশংসা করেন।
প্রেসক্লাবের সভাপতি সাইফুল বারী সফু বলেন সহকারী কমিশনার (ভূমি) অমিত কুমার বিশ্বাস অনেক বড় হবেন। তার কাজের আগ্রহ আজ তাকে খুলনা ডুমুরিয়ায় যেমন স্থানান্তর করেছে একদিন তিনি আমাদের কালীগঞ্জে ইউএনও হয়ে আসবেন।
দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মোস্তফা আক্তারুজ্জামান স্মৃতিচারণ মূলক কথায় বলেন- দুর্নীতি প্রতিরোধ কমিটির বিতর্ক প্রতিযোগিতায় তার অবদান এবং যে মেধার সাক্ষ্য রেখেছেন তা অতুলনীয়।
অমিত কুমার বিশ্বাসের আগামী দিনগুলো আরো ভালো কাটুক এই প্রত্যাশা ব্যক্ত করে সকলে ক্রেস প্রদান করছেন।
এসময় আরো বক্তব্য প্রদান করেন সহ-সভাপতি আনোয়ার হোসেন, তথ্য ও সাংস্কৃতিক সম্পাদক এস. এম. আহম্মাদ উল্যাহ বাচ্চু, দপ্তর সম্পাদক মীর জাহাঙ্গীর হোসেন, কোষাধ্যক্ষ কাজী মুজাহিদুল ইসলাম তরুণ, নির্বাহী সদস্য গোলাম ফারুক, সিনিয়র সদস্য শেখ লুৎফর রহমান, সাবেক কোষাধ্যক্ষ ইলা দেবী মল্লিক মিলনী হাইস্কুলের প্রধান শিক্ষক সুব্রত কুমার বৈদ্য, সেলিম শাহরিয়ার। উপস্থিত ছিলেন সাংবাদিক, শিক্ষক, সংগীতশিল্পী, সুশীল সমাজ উপস্থিত ছিলেন।
সকলে এক ফ্রেমে আবদ্ধ হয়ে দীর্ঘশ্বাসের অনুভূতিকে আনন্দের বহিঃপ্রকাশে পরিবর্তিত করেন।
বক্তাদের আবেগ ভরা প্রাণবন্ত কণ্ঠে তিনি যে অভাবনীয় সাফল্য অর্জন করেছেন তার প্রশংসায় পঞ্চমুখ হয়ে ওঠে অনুষ্ঠান। ইতোমধ্যে দীর্ঘদিনের মিটিশনহীন সমস্যা গুলোর সমাধান তিনি ভারসাম্যপূর্ণ অবস্থা দিয়ে পরিচালনা করেছেন। ভ্রাম্যমান আদালত মাধ্যমে পরিচালিত তার কর্মতৎপ্রতা লোক মুখে ফুটে উঠেছে এমনটাই বলেছেন বক্তাদের মধ্য থেকে।
সংবর্ধনা অনুষ্ঠানে বক্তারা আরো বলেন, অমিত কুমার বিশ্বাসের নেতৃত্বে কালীগঞ্জে উন্নয়ন, ভ্রাম্যমাণ আদালত পরিচালনা, বাল্যবিবাহ প্রতিরোধ, বাজার মনিটরিং, শিক্ষা উন্নয়নসহ বিভিন্ন ক্ষেত্রে দৃশ্যমান পরিবর্তন এসেছে।
কণিকা সরকার ও অভিজিৎ বিদায়ের গান গেয়ে পুরো পরিবেশটাই অন্যরকম ভাবমূর্তি প্রকাশ করে।
সর্বোপরি বিদায়ী সংবর্ধনার ক্রেস্ট প্রদান ও মিষ্টান্ন পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
Leave a Reply