
সুকুমার দাশ বাচ্চু, কালিগঞ্জ সাতক্ষীরা:
সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলায় নতুন উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে পদায়ন করা হয়েছে তানিয়া আক্তার (১৮২৬৫)-কে। তিনি নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে সিনিয়র সহকারী কমিশনার বিভাগীয় কমিশনারের কার্যালয়,ঢাকাতে পরবর্তী পদয়নের জন্য ন্যাস্ত । তিনি আগামী ৪ ডিসেম্বর কালিগঞ্জ উপজেলায় উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে যোগদান করবেন। দায়িত্বশীল নেতৃত্ব ও সেবার মাধ্যমে তিনি অঞ্চলের উন্নয়ন কর্মকাণ্ড আরও এগিয়ে নেবেন-এ প্রত্যাশা সবার। ইতিপূর্বে জানা গিয়েছিল কালীগঞ্জ উপজেলায় পদায়ন পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে যোগদানের কথা ছিল নাজমুল লয়েল কিন্তু দক্ষিণ অঞ্চলের শেষ জেলায় বদলি হওয়ার কারণে তিনি বদলি পরিবর্তন করেছে বলে জানা গেছে । এদিকে কালিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুজা মন্ডল বদলি জনিত কারণে সোমবার দুপুরে আনুষ্ঠানিকভাবে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মইনুল ইসলাম খান এর কাছে দায়িত্বভার অর্পণ করেন।বিদায়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুজা মন্ডল খুলনা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে লোক প্রশাসন এ যোগদান করেন। তিনি ছিলেন কালিগঞ্জ উপজেলাবাসীর কাছে অত্যন্ত সৎ, ন্যায়পরায়ণ, কর্ম নিষ্ঠ ও ব্যক্তিত্ববান।
Leave a Reply