1. dainikamaderkhobor@gmail.com : dainikamaderkhobor :
  2. newsarifuzzaman@gmail.com : newsarifuzzaman@gmail.com :
কালিগঞ্জে পলিথিন ও প্লাস্টিক দূষণ প্রতিরোধে বনজীবীদের দক্ষতা উন্নয়ন কর্মশালা অনুষ্ঠিত - দৈনিক কাকশিয়ালী
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০২:৩৫ অপরাহ্ন
শিরোনামঃ-
কালী পূজার বাঁশ ফেরতকে কেন্দ্র করে হামলা; কালিগঞ্জে যুবক আহত, থানায় অভিযোগ উৎসবমুখর পরিবেশে সুশৃঙ্খলভাবে কালিগঞ্জে এসএসসি ও সমমানের পরীক্ষার প্রথম দিন সম্পন্ন- ১৪৭৩ পরীক্ষার্থীর মধ্যে অনুপস্থিত ১৩ জন কালিগঞ্জে বসতবাড়ি দখলচেষ্টার অভিযোগ, মারধর ও প্রাণনাশের হুমকি কালিগঞ্জের রতনপুরে জমি দখলকে কেন্দ্র করে সংঘর্ষ: প্রতিবন্ধীসহ ৩ জন আহত কালীগঞ্জে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে উপজেলা পর্যায়ে সমন্বয় সভা অনুষ্ঠিত কালীগঞ্জে বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উদযাপন ৪৭ তম বিজ্ঞান মেলা ও কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ  ব্যক্তিগত আক্রোশের কবলে খাজাবাড়িয়ার একটি পাড়া: নামাজে যাওয়ার পথটুকুও এখন প্রভাবশালীর ব্যক্তি মালিকানায়  কালিগঞ্জে মাদকাটি মসজিদের সম্পত্তিতে ঘর নির্মাণচেষ্টা; আদালতের নিষেধাজ্ঞা অমান্যের অভিযোগে মামলা কালিগঞ্জে পহেলা বৈশাখ উদযাপন: পান্তাভাত ও বর্ণাঢ্য র‍্যালিতে উৎসবের আমেজ কালিগঞ্জে ইমাম পরিবারের একমাত্র রাস্তা বন্ধ, মানবিক সংকটে অবরুদ্ধ জীবন

কালিগঞ্জে পলিথিন ও প্লাস্টিক দূষণ প্রতিরোধে বনজীবীদের দক্ষতা উন্নয়ন কর্মশালা অনুষ্ঠিত

  • আপডেট সময় : শনিবার, ১১ অক্টোবর, ২০২৫
  • ১৪৪ বার পড়া হয়েছে

এস.এম শাহাদাত, কালিগঞ্জ প্রতিনিধি: 

সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলায় সুন্দরবনের পরিবেশ রক্ষায় এবং প্লাস্টিক ও পলিথিন দূষণ প্রতিরোধে বনজীবীদের সচেতনতা ও দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।শনিবার ১১ অক্টোবর সকালে কালিগঞ্জ অফিসার্স ক্লাব মিলনায়তনে রূপান্তরের আয়োজনে এবং জার্মান ডেভেলপমেন্ট কো-অপারেশন (GIZ) ও হেলভেটাস জার্মানির সহায়তায় এই কর্মশালা অনুষ্ঠিত হয়।কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুজা মণ্ডল বলেন:সুন্দরবনকে বাঁচাতে হলে আমাদের প্লাস্টিক ও পলিথিনের ব্যবহার কমিয়ে আনতে হবে।

এটি শুধু বন নয়, আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্যও হুমকি হয়ে দাঁড়িয়েছে।সভাপতির বক্তব্যে রূপান্তরের জেলা সমন্বয়কারী গোলাম কিবরিয়া বলেন বনজীবীরা পরিবেশের সরাসরি অংশীদার। তাদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধির মাধ্যমে সুন্দরবনকে দূষণমুক্ত করা সম্ভব।বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এস এম আকরাম হোসেন। এছাড়া উপস্থিত ছিলেন টেনার প্রতিনিধি খালিদ লামি যুব ফোরামের আহবায়ক রফিকুল ইসলাম, সদস্য সচিব মারুফ হোসেন ।কর্মশালায় ৩৫ জন বনজীবী অংশগ্রহণ করেন এবং প্লাস্টিক ও পলিথিনের ক্ষতিকর দিক বিকল্প ব্যবহার ও দূষণ প্রতিরোধে করণীয় নিয়ে আলোচনা হয়।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও নিউজ
© www.dailykakshiyali.com
Theme Customized By Diggil Agency