1. dailykakshiyali@wp-ads.net : Dailykakshiyali cPanel : Dailykakshiyali cPanel
  2. dainikamaderkhobor@gmail.com : dainikamaderkhobor :
  3. newsarifuzzaman@gmail.com : newsarifuzzaman@gmail.com :
  4. support@wordpless.org : WordPress Support : WordPress Support
কালিগঞ্জে সরকারী কর্মকর্তা, জনপ্রতিধি, শিক্ষক, সুশীল সমাজ ও নেতৃবৃন্দ সাথে মতবিনিময় করলেন জেলা প্রশাসক কাউসার আজিজ - দৈনিক কাকশিয়ালী
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১২:৩৯ অপরাহ্ন
শিরোনামঃ-
কালিগঞ্জের দক্ষিণ শ্রীপুরে টিসিবির ন্যায্যমূল্যে পণ্য বিক্রি, উপকৃত ৭১৪ পরিবার জাতীয় পর্যায়ে দ্রুততম মানব কালীগঞ্জের জাকির হোসেন কালীগঞ্জে শান্তি ও সম্প্রীতি রক্ষায় পি এফ জি গ্রুপের এৈমাসিক সভা অনুষ্ঠিত কালিগঞ্জে শহীদ জায়েদা খাতুনের ২৮ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভা ও ভূমিহীন সমাবেশ অনুষ্ঠিত সাতক্ষীরা এলজিইডি নির্বাহী প্রকৌশলী বিদায়ী সংবর্ধনা ও নতুন নির্বাহী প্রকৌশলীকে বরণ কালীগঞ্জে বিতর্ক প্রতিযোগিতা ও সততা স্টোর উদ্বোধন – শিক্ষার্থীদের কণ্ঠে দুর্নীতির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ কালিগঞ্জ উপজেলায় ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের মৌখিক ও ব্যবহারিক পরীক্ষা ২৬ জুলাই সাতক্ষীরা-ভেটখালী ভায়া কালিগঞ্জ মহাসড়কের কাজ পরিদর্শনে করলেন এমপি রবিউল বাশার কালীগঞ্জের ভাড়াশিমলা কলোনিপাড়ায় ডা: মুজিবরের পুকুর পাড়ের প্রাচীর ভেঙে পড়ায় ক্ষতিগ্রস্ত এলাকাবাসি কালিগঞ্জে সরকারী কর্মকর্তা, জনপ্রতিধি, শিক্ষক, সুশীল সমাজ ও নেতৃবৃন্দ সাথে মতবিনিময় করলেন জেলা প্রশাসক কাউসার আজিজ

কালিগঞ্জে সরকারী কর্মকর্তা, জনপ্রতিধি, শিক্ষক, সুশীল সমাজ ও নেতৃবৃন্দ সাথে মতবিনিময় করলেন জেলা প্রশাসক কাউসার আজিজ

  • আপডেট সময় : শুক্রবার, ২৪ জুলাই, ২০২৬
  • ১৭ বার পড়া হয়েছে

সুকুমার দাশ বাচ্চু,কালিগঞ্জ( সাতক্ষীরা) প্রতিনিধি

কালিগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পর্যায়ে সরকারি কর্মকর্তা, শিক্ষকবৃন্দ, জনপ্রতিরিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং সুশীল সমাজের প্রতিনিধিদের সাথে জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। (২৩ জুলাই) বিকাল ৩টায় উপজেলা অডিটোরিয়ামে ইউএনও মিলন সাহা’র সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক মিজ্ কাউসার আজিজ।
উপজেলা সমাজসেবা কর্মকর্তা শাকিল আহমেদ এর সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার( ভূমি) মঈনুল ইসলাম খান, থানার অফিসার ইনচার্জ শহিদুল ইসলাম হাওলাদার , উপজেলা বিএনপির সাবেক আহবায়ক ও জেলা কমিটির সদস্য শেখ এবাদুল ইসলাম, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব শেখ শফিকুল ইসলাম বাবু, উপজেলা জামায়াতের সেক্রেটারী অধ্যাপক আব্দুর রউপ, উপজেলা কৃষি কর্মকর্তা ওয়াসীম উদ্দীন, চেয়ারম্যান গাজী শওকাত হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি প্রধান শিক্ষক গাজী মিজানুর রহমান, কালিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্ছু, জাতীয় সাংবাদিক সংস্থার উপজেলা সভাপতি এম হাফিজুর রহমান শিমুল, হাজী তফিল উদ্দীন দাখিল মাদ্রাসার সুপার মাওঃ শেখ শফিউল্লাহ।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন সরকারী দায়িত্বে থেকে আমরা জনগনের জন্যে সর্বোচ্চ সেবাটুকু দিতে চাই। সাতাক্ষীরা জেলার মানুষকে উদ্বুদ্ধ করে মাদক, ইভটিজিং, ও বাল্যবিবাহ প্রতিরোধে ভুমিকা রাখবো। সেক্ষেত্রে সমাজের সকল শ্রেনীপেশার মানুষের আন্তরিক সহযোগীতার প্রয়োজন। আমরা সরকার নির্দেশিত যাবতীয় কার্যক্রমে যথাযথ দায়িত্ব পালন করতে চাই। কালিগঞ্জের বিভিন্ন কাঁচা রাস্তা, জলাবদ্ধতা, ড্রেনেজ ব্যবস্থা, ভুমিসেবাসহ জনকল্যানের সকল কাজ আমার প্রশাসন ভালোভাবে কাজ করবে। এর ব্যত্যয় হলে অভিযুক্ত কর্মকর্তার বিরুদ্ধে ব্যবন্থা নেওয়া হবে।
আলোচনা সভায় উপজেলা প্রশাসনের সকল দপ্তরের কর্মকর্তা, শিক্ষকমন্ডলী, জনপ্রতিনিধি, সাংবাদিক ও সূধীবৃন্দ অংশগ্রহণ করেন। এর আগে কালিগঞ্জ পাইলট বালিকা বিদ্যালয়, মহৎপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও নলতা কাশিবাটি গ্রামে নিহত শিশু ফারজানা খানমের বাড়িতে যান এবং নগদ দশ হাজার টাকা প্রদান করেণ। সাতক্ষীরা জেলা প্রশাসক মিস কাউসার আজিজ কালিগঞ্জে ব্যস্ত সময় অতিবাহিত করেন।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও নিউজ
© www.dailykakshiyali.com
Theme Customized By Diggil Agency